Friday, June 25, 2021

তোমার সব জ্যোৎস্না

 ----------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

কেমন যেন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে !

ঝরা পাতাগুলো ঘুর্ণি তুফানে শুণ্যতায় উড়ছে

ঠিকানা বিহীন পাগলের মতো দানবগুলো ছুটছে

দিবাযামীর ভেদাভেদ ভুলে যাচ্ছে---

 

ক্ষমতা আর অর্থের দানবমুঠোয় পৃথিবীর সভ্যতা

নীতি নৈতিকতা চলে গেছে বিরহের দহনে ওইদিক

মানুষগুলো বড় পাশবিক! বড় অমানবিক!

এই সমাজ- এই সভ্যতার সমস্ত দলিল

আজ বড় কুটিল বড় জটিল

 

ওরা চলে গেছে নিষিদ্ধ পল্লী কিংবা মদের আসরে

ওরা মাতাল উম্মাদ! ওরা বিনিদ্র রঙ্গ মঞ্চের বিভোরে

আমার অধিকার চলেগেছে-তোমারও যাবে

দুর্বলের স্বপন আস্তাকুড়ে ছুঁড়ে দিবে

তোমার আকাশে জাগবে না পূর্ণিমার চাঁদ

মুছবে না কভূ জীবনের অবসাদ-----

 

সোনার বাংলার সোনালী ফসল ওদের দখলে যাবে

ক্ষমতা নেই অর্থ্ নেই তুমি কি পাবে?

তোমার সব জ্যোৎস্না ‍লুটেরা আর দুর্ণিনীতিবাজদের

তোমার বিলাপ শুধু ঠোঁটে গাঁথা আঙ্গুর

চিতার অগ্নি প্রান্তর !

 

জাতির বিবেক তো নষ্টাদের বুকে টানে সারারাত।

অধিকার চলে যাবে- তুমি পাবে কষাঘাত!

২৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এ বাঁধন ছিড়ে যাবে

 

------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

হে বন্ধু! খুব রোমাঞ্চকর বন্ধুত্তের অটুট প্রাণ!

তবু এ বাঁধন ছিড়ে যাবে সময়ের ঘূণিপাকে

মুহুর্মুহু  বিস্ফোরণে থেমে যাবে সব কলোতান !

তরঙ্গে তরঙ্গে ভেসে যাবে জীনের নৌযান ।

 

সেদিন আমিও মুছে যাবো স্মৃতির পাতা থেকে

কবিতার চরনও অস্পষ্ট হয়ে যাবে ভূ-লোকে

প্রেমের গল্প উপন্যাসেও  বিদ্রোহ শুরু হবে

রোমাঞ্চের দৃশ্য সব থেমে যাবে, ভুলে যাবে ।

 

হে বন্ধু! কি রেখে গেলে হীরেসোনামণি !

জীবন আঁধারে আলো দিবে এ বুকখানি!

কি অক্ষয় বীজ রোপণ করিলে এ ধরণী ?

মৃত্যুর পরেও জাগবে তোমার মুখখানি!

 

হে বন্ধু! এ প্রেমে কাঁপবে না আকাশপাতাল

এমন করে ঘূর্ণি তুল যেন

কেঁপে উঠে ইহ- পরকাল।

তোমার আকাশে চাই দেখি পূর্ণিমার চাঁদ

মরণের পরেও যেন পাই জীবন্তের স্বাদ।

 

হে বন্ধু! খুব রোমাঞ্চকর বন্ধুত্তের অটুট প্রাণ!

তবু এ বাঁধন ছিড়ে যাবে ধরণীর পর- আপন ।

কি এমন রেখে গেলে -হে বন্ধু !

চিরদিন অটুট রবে তোমার রক্তবিন্দু!

-২৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

ফুলের চৌদিকে

----------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

যাও শুভ, বলো তারে কানে কানে মৃদু স্বরে

তারে ঘিরে সবাই যেন ফাইদা লুটে ঘরে ঘরে

কোমল ফুলে তুমি পাঁপড়ি ছড়িয়েছো ভূমি

অপরূপা সৌরভ সুবাসে মেঁথেছো কত জমি

প্রকৃতির কোলে কত যে সুন্দর তোমার ঘ্রাণ!

চিনেছে প্রেমিক চিনেছে প্রেমিকার শুভ্র প্রাণ

তবু বলি যাও শুভ,বলো তারে কানে কানে

তার রূপের বাহারে কত জন কত গানে

তীব্র প্রশংসার আড়ালে কালিমার দাগ বুঁনে

পাঁপড়ির পরতে পরতে ভ্রমরসদৃশ গুঞ্জরণে

প্রতিটি বাঁকে বাঁকে কত যে শুত্রু লুকে আছে

যাও শুভ বলো তারে কানে কানে আরো কাছে

অন্য কেউ নয় তারই আশে পাশে

প্রতিদিন আসে যায় তারে ভালবাসে

সৌরভ সুবাসের প্রশংসা করে প্রতি দিন প্রতি রাত!

তবু পাপঁড়িটা  ছিড়ে যায় নিষ্ঠুর হাত!

সব কিছু ভাল মনে হয়

তবুও ভয় ! অনেক ভয় !

ফুলের চৌদিকে আমি দেখি বিষাক্ত কীট পতঙ্গ!

রাত্রির আঁধারে ছিড়ে ছিড়ে খাচ্ছে গৌরবের অঙ্গ।

যাও শুভ বিনম্র বলো-ওদের উপস্থিতি অনুজ্জ্বল

প্রেমের সুচতুর ভাষা বিনিময়- দিগন্ত সুদূর নিস্ফল।

---২৫-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

  

Thursday, June 24, 2021

নিশ্চয়তা দাও

 ---------------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************************

কোন নিশ্চয়তা নাই! অন্ন বস্ত্রের অভয়টুকু চাই!

করোনার থাবায় থাবায় প্রাইভেট চাকরীটা যে ভাই

জীবন যাবার মতোই নিশ্চয়তা নাই

দু’বেলা দু’মুঠো ভাত পেলে ভুলে যাবো অন্য সব দাবী

বেশী কিছু লোভ নাই-  শুধু দু’মুঠো ভাতের লোভী !

এর নিশ্চয়তা চায় কবি

চাকরীটার ভিতরেই শিল্পী আঁকে জীবনের ছবি!

 

এ যে আমার অবলম্বন! এ যে সংসারের যিবিকা

যদি পথ রুদ্ধ হয়ে যায় আমি হবো যবনিকা ।

অন্য যা কিছু ইচ্ছে করো- নিশ্চয়তাটুকু দাও

তোমার উলট পালট সিন্ধান্তে

আমি যেন হারায়ে না যাই  স্বপ্নের  নাও।

জেনে রেখো, তোমার ওসবের কোন প্রোয়োজন নাই

রক্ত রঝা শ্রম বিক্রি করে আমি বাঁচতে চাই

আমি তো বলি না পর্দার আড়ালে কি ঘটে!

মানুষ তো বলে- মানুষ তো রটে-

 

ক্ষুধার্ত্ পেটের কোন আপোষ নাই-নিশ্চয়তা চাই

প্রাইভেট চাকরীর অভয়টুকু চাই-

এরাও তোমার রাজ্যের সন্তান

এদেরও অধিকার আছে এরাও তুলবে গর্জ্ন ।

ভয়াবহ পরিনতি হবার আগে নিশ্চত করো

করোনার তুফানে যিবিকার তরী তলাবে না কারো।

ক্ষুধার কাছে জীবনের চাওয়াটা ফেল না নয়

নিশ্চয়তা দাও

নইলে জীবন তুলে নাও--

-------২৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অব্যবস্থাপনা

 ------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

ভীষণ অব্যবস্থাপনায় আছি! ঘরে বাইরে সবখানে

হৃদয়ের ভেতরেও-রক্ত কণিকাও যেন ভাটির টানে

কেউ কথা রাখে না-কেউ কথা শুনে না

পকেটে টাকা নেই -ক্ষুধা তো বুঝে না

লক ডাউন যেন চৈত্রের শষ্যক্ষেত্রে- জ্বেলে দ্যায়

অফিস খোলা- গাড়ীর চাকা বন্ধ  রাস্তায় রাস্তায়

আজিব তামাশা !

চিতার দাহন যেন ক্ষুধার জ্বালায় জ্বলে দেহ

দুবেলা দুমুঠো  ভাত নেই দেখে না কেহ!

নদীর জল রাস্তায়-বন্যা ঘরে ঘরে

কুকুরেরা সাঁতার কাটে অলি গলি ঘুরে ঘুরে

রাস্তাগুলো খুড়ে খুড়ে

গাড়ীগুলো ধীরে ধীরে

প্রজেক্টে প্রজেক্টে টাকা উড়ে

মিলে মিশে ডাকাত চোরে

লুটে পুটে ভাগ করে—

আর জনতার অধিকার পুড়ে যাচ্ছে চিতার প্রান্তর!

যে বলার সে চুপ! যে দেখার সে অন্ধ!

যে সাধু সে চোর! যে ক্ষমতাবান সে স্বৈরাচার!

যে ব্যবস্থাপক সে মন্থর!!

যে অব্যবস্থাপনা সে বিস্তর !!

যে জনগণ সে চৌচির ।

ব্যবস্থাপকের কোন দৃষ্টি নেই- যে যার মত

এই বাংলা মাকে করে যাচ্ছে ক্ষত-বিক্ষত।

সকালে একতো বিকালে আরেক

মাঝখানে জনতা  জ্বলন্ত পেরেক।

--২৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

শ্রদ্ধাটুকু বিধবস্ত হলে

 ---------মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

শ্রদ্ধাটুকু বিধবস্ত হলে, ভেঙ্গে গেলে স্নেহের প্রাণ!

শয়তান ও দোসরেরা সুখ উল্লাসে গাইবে গান ।

 

সম্মান , সম্মান বলে আর্তনাদ সকলেই করি

বলুন তো নিজেরাই কতটুকু এ পথ ধরি ?

ঘরে ঘরে নৈতিক শিক্ষা পচা জলে ভাসে

অথচ প্রত্যশা করি কেউ যেন ভালবাসে ।

 

প্রেম ভালবাসা অনেক দূর !ধারে কাছে নেই

হৃদয়ের গভীরে অস্বচ্ছ মলিন জলরাশির ঢেউ

আজকাল শ্রদ্ধা- স্নেহ করি না কেউ

বুকে বুকে আলিঙ্গ করি না-

কাছে নিতে পারি না পৃথিবীর আত্তাগুলোকে

 

দম্ভ  অহংকারে মাখামাখি আমাদের ভালবাসাবাসি

ছোট বড় সবখানে আমিত্তের অগ্রাসী

এখন শুনি না আর সেইদিনের অমৃত সুর !

পৃথিবীর প্রাণেরা অস্থির

এক অসুস্থ প্রতিযোগীতায় বিভোর !

 

শ্রদ্ধা ভালবাসা বিক্রি হয়ে গেছে আশুরের হাটে!

শব্দহীন চলে যাচ্ছে তরী আগ্নেয়গিরির ঘাটে।

নৈতিকতা ছাড়া প্রশান্তি তুমি জীবনে পাবে না।

তুমি  ধ্বংসের আগে সাইরেন কেউ বাজাবে না।

-২৪-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি এক স্বপ্নের অধিরাজ!

 -------------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

তোমাকে খুঁজে এখনো ঢাকার পীছ ঢালা রাজ পথ!

উত্তাল মিছিলের রক্তাক্ত কোন পুলিশের নির্দয় স্পটে

অতন্ত্র প্ররহীর মতো কর্মীর অগ্রভাগে

মানব রক্ষা প্রাচীরের সুঁউচ্চ দেয়ালে

কিংবা  গণতন্ত্রের অগ্নি কুন্ড মিছিলে মিছিলে

রাইন বা মাইনের তীরে রক্তাক্ত প্রান্তরে-. . .

 

তোমাকে খুঁজে এখনো বঙ্গ তাজের দীপ্ত বাংলা

তোমাকে খুঁজে এখনো বঙ্গ বন্ধুর ঐতিহ্যের নৌকা

উত্তাল সমুদ্রের দিকহীন মাস্তুলের দীপিকা

তোমাকে চায় হে দুরন্ত নাবিক!

 

তারুণ্যের প্রাণে প্রাণে তুমি এক স্বপ্নের অধিরাজ!

তুমি এক চির সত্যের অবিনাশিী প্রতিবাদী কন্ঠ

বঙ্গের অলি গলি খুঁজে তোমাকে

প্রকাশ্যে গর্জে উঠো আবার জনতার মঞ্চে মঞ্চে

সংসদের প্রকোষ্ঠে- মসনদের আঙ্গিনায়-

ফিরিয়ে দাও জনতার অধিকার--

 

অদম্য এ মানব ঢাল কে গড়বে?

ওরা তেড়ে আসেছে ! ওরা তেড়ে আসছে..

এরা তো মুখ থুবড়ে পড়ে আছে  কতো বছর

কর্মী বান্ধব সেনাপতি নেই এই মানচিত্রে।

তোমাকে খুঁজকে এখনো বঙ্গ বন্ধুর বাংলাদেশ।

বঙ্গ তাজের স্বপ্ন তোমার তরে বুঁনে রেখেছি

মায়ের তৃষ্ণার্ত বুকে তোমার স্পর্শ্ চাই।

-২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, June 23, 2021

কালজয়ী নেত্রী

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************************

এক শুন্য প্রাণ বুকে নিয়ে বসে আছি ।

সেই দিনগুলোর দিকে চোখ, এখানে শুন্যতা এখনো

এক দৈন্যতা নিয়ে ছুটেছি পীছ ঢালা রাজ পথে

বিলুপ্ত আকাশের তাজ! বিলুপ্ত তাজের রশ্মি !

মৌসুমী কাউয়াদের ঝাঁক দেয়ালের অন্তরালে

বিদ্রোহের দহনে সেই সৌরভ আনে না এখন!

 

কালো মেঘের জটাজুটে অবরুদ্ধ গগণের সূর্য্ রশ্মি!

পৃথিবীর অন্ধকারে পূর্ণিমার চাঁদ খসে গেছে

চৌদিকে খাই খাই অসুখ!

শুন্য বুকে পিছনে তাকাই- তুমি নেই! তুমি নেই!

এক শুন্যতা নিয়ে পথ চলেছে জাতি !

বঙ্গ তাজের কিরণ হয়ে তুমি জ্বলেছিলে হে মহিয়ষী

উত্তাল রাজ পথে গণতন্ত্রের অভিলাসে বাঙ্গালীর র্দুদিনে

বঙ্গ বন্ধুর শূন্যতা পূরণে

তুমি গর্জেছিলে- হে সৈয়দা জহুরা তাজঊদ্দিন!

 

আজ নেতৃত্ব অভিজাত বেডরুমে

অচেতন জড় পদার্থের মতো নির্বিকার।

জাতির স্বপ্ন মৃত্যুর দিকে—

সেই মহিয়সী নেত্রীর দিকে চোখ, চেয়ে আছি

বঙ্গ তাজের পথে পথে—তুমি ফিরে এসো

 

শুন্যতা খুঁজে বেড়াচ্ছে তোমাকে- হে কালজয়ী নেত্রী!

হৃদপিন্ডের ভাঁজে ভাঁজে শুন্যতার হৈ চৈ, নীল রক্ত!!

হৃদয়ের ভেতরে তোমার নড়াচড়া টের পাই শুধু।

তবু চাই তুমি জেগে উঠো ওইপারে- চকচকে

----২৩-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।