Friday, December 3, 2021

তুমি দাও অগ্নি জ্বালা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

হৃদয়ের গভীরে দেখেছিলাম তোমার ছায়া

তাই দেখে দেখে অবিরত বাড়িয়েছি মায়া!

আজ তাই ভেসে উঠে শুধু কায়া

এতো প্রেম ! এতো ভালবাসা নয়তো দয়া।

 

তবু তুমি রচো মোর বিরহের মালা-

দেখনি ভেবে কভূ একান্তে নিরালা

এ হৃদয় জানে আর শুধু আমি জানি

কতটুকু ভালবেসেছি তোমায় দিবাযামী!

 

এতো দোষ আমার তবু হারাবে না কভূ!

এতো অপরাধ নিয়ে বলে যাব ভালবাসি তবু

চৌদিক দিশেহারা হৃদয়ের অশান্ত প্লাবন

তবু তোমার দিকে ছুটে যায় উচাটন মন।

 

ওগো তোমার ছায়া মোর গীত-সুর     

বলো না কি করে ভুলি এ বিরহ-বিধুর?

হৃদেয় আকাশে জ্বলে বারে বারে প্রেমের দীপ

তাই তোমার অঙ্গনে রেখেছি আমার প্রদীপ।

 

আমার হৃদয়ে রক্ত ঝরে অবিরল

শুধু তুমি নাই-বুকে ব্যাথা করে টলমল।

তোমার ছায়ায় বাড়ে মায়া তবু নাই কূল

তুমি দাও অগ্নি জ্বালা, আমি দেই ফুল।

--------------------------------------------

স্মৃতির আলাপনে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

হাজারো স্মৃতির আলাপনে

তুমি জেগে উঠো তুমুল কলতানে

কি যেন বলে যাও কানে কানে

তুমি আছো, তুমি আছো নিরন্তর শিহরণে।

 

ঝর্ণা ধারার প্রবল প্রবাহে ছুটে চলা

তুমি যেন প্রেমময় হৃদয়ের কাফেলা

বরষনের অশ্রুসিক্ত ছল ছল মুখে

কিছু একটা বলে যাও থরো থরো বুকে।

 

হাজারো স্মৃতির আলাপনে

হয়তো তেমনি আজি দূর বাতায়নে

তুমি ঝিলিমিল-তলে

মুসচি হেসে উঠো স্পন্দিত অঞ্চলে।

 

কোন অনুভবে এখনো ফিরে আস একা

বারে বারে এঁকে যাও ভালোবাসার রেখা

বারে বারে জ্বলে দাও শিয়রের বাতি

তবু কেন প্রেমের ভুবনে বিরহের রাতি।

 

হাজারো স্মৃতির আলাপনে তুমি

বারে বারে উড়ে আস প্রেমের ভূমি।

হয়তো এমনি করে ডাকিছো আমারে

যেমনি আমি চাই শুধু প্রাণের গভীরে।

----------------------------------------                    

এ বুকে জ্বলছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

আজ দেখি অহংকার গর্জে উঠেছে বরণে

জেগে উঠেছে শুধু হিংসা প্রতিহিংসা পরাণে।

অসম প্রতিযোগীতায় রক্তাক্ত প্রান্তর

মানবতাহীন রচেছে জীবনের সুরাসুর।

 

বৈষম্যের তরঙ্গেরা তুলেছে কল্লোল

বিশ্ব সম্ভারে উত্তাল রক্ত –কমল

হৃদয়ে হৃদয়ে নেই আর কোলাহল

চির দুঃখীদের বুক ভাসে আঁখি জল।

 

প্রেমের হৃদয় কাঁদেনা ক্ষণে ক্ষণে

চৌদিকে হৃদয়হীনার তরী দোলে আনমনে!!

কেন  মানবতার স্পর্শ্ নেই মানুষ হলে যদি?

নির্দয় পাষাণ হলি আজ নিরবধি!

 

আসবে কি আর মুক্তির পালা ?

দিবে কি পড়ায়ে ফুলের মালা ?

এ বুকে যে  জ্বলছে বিরহের জ্বালা

প্রেমের স্পর্শ্ নেই কোমল প্রাণে-

আছে কিছু দুঃখ ব্যাদনা রক্ত প্লাবনে

মানবতার ডাক দিবে কোন জনে ?

 

আজ দেখি অহংকার গর্জে উঠেছে বরণে

জেগে উঠেছে শুধু হিংসা প্রতিহিংসা পরাণে।

-----------------------------------------------------

তবুও ভালবাসি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৩-১২-২০২১ ইং

হৃদয়ের কাছে হার মেনেছি আজ শেষে

তবুও  বিজয় কেতন উড়ে  বীর বেশে!

 

তুমি অট্ট হেসে

আমাকে অপমান করছিলে পরিশেষে।

আমি বলেছি, আমি ভালবাসি আমার হৃদয়কে

কোন অবহেলাকে তোয়াক্কা করি না ভূ-লোকে  

আমার হৃদয় জয়ী প্রেমের তরবারী

দিনে দিনে বেড়ে ওঠে, বেয়ে চলে তরী।

 

অমি গর্বিত যে প্রেম তোমায় দিয়েছে হারি

শুধু তুমি বুঝনি তার মনোহারি!

এই হার মানা হার, নহে গো পরাজয়

হৃদয়কে সম্মান করেছি তাই এ মহাপ্রলয়!

 

ওগো হৃদয়ের স্পন্দিত কল্লোল!

আমি সম্মান করেছি আমার হৃদয়ক প্রবল

তাই হয়তো ফেলেছি কখনো চোখের জল

তোমাকে বলেছি আমি ভালবাসি বিপুল।

 

আজ তুমি বিদ্রোহী এই স্বপ্নীল হৃদয় চূড়ে

হে প্রেয়ষী!হৃদয়ে গভীরে এখনো তুমি জুড়ে

যদিও হৃদয়ের কাছে হার মেনেছি আজ শেষে

তবুও ভালবাসি  তোমাকে নয়ন জলে ভেসে।

-------------------------------------

Tuesday, November 30, 2021

লিভ টুগেদার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ৩০-১১-২০২১ ইং

**********************

হয়তো এরা মানুষরূপী, স্বামী-স্ত্রী নহে,

তবু এরা প্রণয় করে স্বামী-স্ত্রী কহে!

সামাজিক বিয়ে নাই,পূঁজি যৌনবল

নাই ধর্মের আয়োজন, নাই কোলাহল;

 

নির্লজ্জ জুটি এরা শহর গঞ্জ গ্রাম

লিভ টুগেদার নাম ধরে থাকে ধরাধম।

অনৈতিক তাদের তরে, তাদের সম্মান

সভ্য্ যুগে নগ্ন তারা শয্যায় ভাসমান!

 

বেশ্যা সম কর্মী তারা গোপনে কোথায় ?

দু’দিনের লিভ টুগেদার ভেঙ্গে চূড়ে যায়!

লিভ টুগেদার সত্য্ নয়, ক’দিন পর তাহা

ইহ পর ধবংস আনে সুখ আজকে যাহা।

 

 ধর্মিয় বিধান তরে রচে সিংহাসন  

 স্বামী- স্ত্রীর আদলে সামাজিক বন্ধন।

 

শ্রদ্ধার দৃষ্টে দেখবে তোমায় বিশ্বজনগণ

লিভ টুগেদার নহে বন্ধু, জ্বলবে সে তখন

মুক্তি নয় আজ শুধু তোমারই মরন। 

ধর্মিয় বিধান তরে রচে সিংহাসন

--------------------------------

  

Monday, November 29, 2021

বিয়ের বিদ্রোহী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-১১-২০২১ ইং

***************************

বিয়ের বাজারে বহে বিরহের সুরাসুর!

যৌবন লুণ্ঠিয়া গেছে তব বিয়েহীন ভরপুর।

স্বপ্ন হারিয়েগেছে তব প্রেমিক তব প্রিয়া

শুধু বিয়েটা নেই আজ বেকারত্ত্ব আসিয়া।

 

সতিত্ব হইতেছে লুণ্ঠন!

পরকিয়ার ঘৃণ্য্ সুধায় নাচিছে জীবন যৌবন!

পাত্র-পাত্রী সব আছে নাই শুধু বিয়ের কেল্লোল

ঘিরে আছে অভাব অনটন! আছে ব্যাথা-উতরোল।

 

 পকেট শুন্য, বাসর শুন্য- শুন্য চারিধার,

যৌবন কাঁদে অণিবার, সীমাহীন রিক্ত হাহাকার!

হে বেকারত্ত্ব! হে চির বিরহী!

হে বিয়ে, হে সংসার! হে বিয়ের বিদ্রোহী

দুঃখ আমার!

তুমি করো চৌচির।

 

হে অভাব, যৌবন আছে তব বিয়ের নাই কূল!

এ অনন্ত বিরহে নাহি পাব পার-স্বপ্ন শুধু ভুল।

বেকারত্ত্ব বিয়ের বিদ্রোহী !

যুবক যুবতী বিয়েহীন আগ্রহী।

 

যৌবন ফুরিয়ে যাচ্ছে ক্রন্দন আমার !

বৃথাই খুঁজেছি প্রিয়া নাহি পাব আর।

 পকেট শুন্য, বাসর শুন্য- শুন্য চারিধার,

যৌবন কাঁদে অণিবার, সীমাহীন রিক্ত হাহাকার!

-----------------------------

 

হতাশার নেশা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-১১-২০২১ ইং

***************************

দুরন্ত যুবক যুবতী তব অভিশপ্ত এসে

আপন করিতে আসে নাই কেহ ভালবেসে!

তাই তো চোখ বেয়ে ঝরে ব্যাদনার অশ্রু ধারা

সকল পাড়া ! যেন ওরা সর্বহারা !

 

মাদকে আসক্ত! পরকিয়ার রঙিন যৌতুক

যুবক যুবতীর তপ্ত বুক!

চাকুরী দাও, কর্ম্ সংস্থান দাও

সামাজিক বন্ধনের পাল উড়াও, পাল উড়াও

 

হে বিপুল সম্ভাবনা! তব শুধু ক্ষয়, তব শুধু ক্ষয় !

ভয় শুধু ভয়!

জানি হে নিত্য নব নব ক্ষয়েরে তুমি করিছো জয়!

দাও দাও অভয়! দাও অভয়!

তোমার তরেই লুকে আছে তারুণ্যর নব সূর্য্দয়।

 

একটা কর্মসংস্থান যদি দাও মুক্তি সম

তারুণ্য উঠিবে জাগি মায়ের কোল অনুপম!

কর্ম্ সংস্থান তব অনন্ত যৌবন

দুঃখের হাহাকারে গর্জে উঠে অমৃতের মতন।

 

বেকারত্বের অভিশাপ আজ যেন তারুণ্যের আছে

তাইতো ঘরে ঘরে হতাশার নেশা চরণের কাছে।

তুমি চেয়ে নাহি দেখ বেকার উদাসীন!

কিসের নেশায় ছুটিছো তুমি নিশিদিন ?

------------------------------------

যদি জাগাও পুস্পসম

কলমেঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ-২৯-১১-২০২১ ইং

*****************************

হে বেকার বন্ধু মোর, অভিশপ্ত প্রাণ,

এতো শিক্ষার আলো তব, তবু নাহি বিজয়ের গান!

এতো আশ্বাস প্রতিশ্রুতি তব পদে পদে অপমান,

শিক্ষিত! তবু কি পারিল দিতে কর্মসংস্থান ?

দুর্বার গো ক্ষমতার মহাবাহু

তবু কেন চৌদিকে শনির রাহু ?

 বেকারত্ত্ব সবটুকু গ্রাসিয়াছে নহে কিছু বাকী!

মুক্তি তার কোথাও নাই কাঁদিতেছে সখী !

হে স্বাধীনতা! খোলো খোলো খোলো দ্বার

কতো অভিশপ্ত বেকার প্রাণ প্রতীক্ষায় তোমার।

মাদকের করাল গ্রাস দানিয়াছে কূলে কূলে

মরিতেছে তারুণ্য্ তব নাহি নাও কোলে

তুমি আছো ক্ষমতা নিয়া দুরন্ত কল্লোল

তারুণ্য ঝরিছে তব নাহি দেখ ভুল!

আপনে বিভোল!

পাশে নাই বেকারে তব গাও মুক্তির গীত;

দেখনা বর্তমান, গড়না ভবিষ্যৎ-

তাই শিক্ষিত তারুণ্য্ ছুটিছে উদাসীনবৎ ।

এখনি উঠো জাগি উত্তাল তরঙ্গের মতো

বেকারত্ত্বের অভিশাপ ভেঙ্গে মহানন্দে তত!

জাতির তারুণ্য্ আজো দূর্বার ধরা, আজো অম্মান

যদি জাগাও পুস্পসম, শিক্ষিত বেকার নজোয়ান।

জাতির যত পাপ গ্লানি

শিক্ষিত বেকার যুবক যুবতী করিয়াছে সম্মান হানি।

--------------------------------------------


Saturday, November 27, 2021

অতুল্য বাঁধন

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-১১-২০২১ ইং

ওহে বন্ধুরা, থেকে থেকে কোন হৃদয়পুরে’

বন্ধু মেলায় ঝড় তুলে যাও সু-মধুর সুরে!

ডাক দিয়ে যাও আনন্দ উল্লাসে

অসীম আকাশের নীলাভ প্রকাশে।

 

চেনা নেই জানা নেই তবু জাগো বারে বারে

বিনি সূঁতার বন্ধনে ছুটে বেড়াও ঘুরে ঘুরে।

৯৩ বাঁশির মন ছোঁয়া সুরে

হৃদয়ের গান গাও হাতে হাত ধরে।

 

বন্ধু বান্ধবীর এই অতুল্য বাঁধন

এ যেন অফুরান প্রেমের সাধন!

বঙ্গ বুকে খুঁজে ফেরা পথ- বঁধরে

এক অমৃত পরশ হিমেল চাঁদরে—

 

ওহে বন্ধুরা, তোমাদের রেখেছি এ বুকে

তাই তো পথ হয় না থামা পুলকের সুখে।

সদা থাকিয়ো ওগো পাশে

সুখে-দুঃখে আনন্দ উল্লাসে।

 

উত্তরীয় শিশির ভেজা ঘাসে

সোনালী মুক্ত জড়ালাম ভালোবেসে।

প্রাণে শ্বাস ওঠে আর নয়ন বুঝে,

৯৩ বন্ধনের এই অপরূপ সাজে।

--------------------------------------------

সর্বনাশ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-১১-২০২১ ইং

 

ওরা লুট করে চলিছে নিশীথ রাতে!

ব্যদনায় শুধূ জল আসে আঁখিপাতে।

 

কোন ক্ষমতার সিংহাসনে ওরা অধিরাজ ?

এ বুকে শুধু বিরহের ডঙ্কা বাজে!

তবু ওদের হৃদয় জাগে না দিবা সাঁঝে

অধিকার জিম্মি হয়েগেছে লুটেরার মাঝে।

 

স্বাধীনতা গুমরি ওঠে ব্যর্থ্তাতে

এ বঙ্গে রক্ত ঝরে কলিজাতে

ছদ্মবেশী দেশপ্রেমিকের এ বলয়

বিদ্রোহী আদলে গড়া তুমুল প্রলয়।

 

ওরা সংগোপনে পুলকি শয়নে

এপিঠ ওপিঠ রোমান্টিক শিহরণে।

রক্ত দিয়ে লেখা নাম সোনার বাংলাদেশ

লুটেরা মিলে মিশে করিছে সর্বনাশ !

   

স্বাধীনতার নয়নে শুধু উথলে বারি

জুলম অত্যাচারে মিশা ক্ষমতার তরবারি।

মুক্তি যু্দ্ধে পাওয়া বিজয় কেতনে

বঙ্গের অধিকার নেই আজ চেতনে।

----------------------------------------------

 

অভিযান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-১১-২০২১ ইং

তোমার আঁচল ঘিরে আছে যে মীরজাফর

তারে ধবংস করো আগে নিরন্তর ।

তোমার ঘরে আছে যে শত্রুর সমাহার

তারে জয় করো আগে বিস্তর।

 

ভেঙ্গে ফেল সে প্রাচীর আঁধারি বলয়

আলোর প্রদীপে উঠাও সত্যের প্রলয়!

যাহা মায়ের মঙ্গলময়

তাহাই করো অতিশয়।

 

সত্য নিষ্ঠারে সাধন করো সিংহাসনে

কে রুখবে তোমায় এ নিধন অভিযানে!

জানি হে তোমার বিরাট প্রাণ

তুমি দূর্গের দুর্বার সেণা প্রধান।

 

হয়ো না কো যেন নতশির কোনো দিন

ন্যায্য অধিকার ফিরে দিয়ো প্রতিক্ষণ-প্রতিদিন

জুলুম অত্যাচারের এ মিথ্যা বাঁধন

মানুষের অসম্মান-

 

তোমার সংসারের মীরজাফর

নিপাত করো আগে এ প্রান্তর।

কবে সে শুরু হবে  দুর্বার অভিযান ?

রাঙিবে আলোর রাগে বঙ্গ উদ্যান।

----------------------------------------

মহানায়ক চলে গেছে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-১১-২০২১ ইং

এ কোন উদর হতে আসে ছেলে মেয়ে ?

মাগো তোমায় ভুলে যায় ক্ষমতার স্পর্শ্ পেয়ে!!

বলে, সে ধবংস তোমার ! নিজেকে ভাবে কি যে!

গর্দান ধরে চেপে কোটি কোটি চোখ ভিজে।

 

লুটে পুটে যায়- মগের মুল্লুক যেন!

চেনা যেন অচেনা- দেশ দ্রোহী কেন?

মাগো স্বাধীন তুমি সকলেরে চেন

এ জূলুম অত্যাচর কেন তুমি মান ?

 

তোমারি আঁচলে যেন ওরা দুর্ণিনীতি বাজ!

অধিকার কেড়ে নেওয়া যেন রুটিন কাজ।

ক্ষমতায় এসেছে ওরা এই বঙ্গ পাড়া

তাইতো জনতার বুকে এতো রক্ত ঝরা।

 

চৌদিকে দস্যু ডাকাতের দল, দলে বলে

জনতার ধন লুট করে ক্ষমতার কোলে।

যে স্বাধীনতা পেয়েছি খুব পড়ে মনে

আজ সে আসে নাই- জাতির প্লাবনে।

 

মহানায়ক চলে গেছে আসবে না আর!

রেখেগেছে লাল সবুজ পতাকা স্বাধীনতার

আমরা কি রচনা করেছি গোরস্থান তার ?

তবে কেন বিদ্রোহীদের এতো সমাহার !!

------------------------------------------

জিজ্ঞাসা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৭-১১-২০২১ ইং

ওহে মানবতা হারা জননী আমার;

তুমি কোনদিন জাগাওনি কারো অন্তর।

সন্তানেরা ছুটেছে এলোমেলো বিস্তর!

মানবতা সে কাঁদে স্বৈরতন্ত্রের অত্যাচার।

 

বঞ্চিত জনতার মুক্তি যেন যাওয়া- আসা;

হাজার পন্ডিতের ভীরে কেবলি জিজ্ঞাসা

আর কত চাটুকধারী- অধিকার কোথায় ?

দূর হতে স্বপ্ন দেখায় আয় আয় !

 

ওগো মা, তুমি যেন দিশেহারা ওদের পেয়ে;

ওরা ভুলেগেছে তোমায় ক্ষমতার সিঁড়ি বেয়ে

বিধি ও অবিধি মিলে একাকার  স্বাধীনতায়

কলঙ্কের দাগ লেগে আছে চোখে মুখে হায়!

 

কেন এ বিভক্তি ব্যাথিত জনতার জিজ্ঞাসা ?

কোন অভিলাসে? এরা কারা? কোথা হতে আসা!

কি ওদের ভাষা?

এই দুঃখ ব্যথা শোক?’ এতো জাগ্রত তোমার !

ওরা নহে সন্তান মাগো লাল-সবুজ পতাকার।

 

ওগো মা আর কত সয়ে যাবে নির্বাক নিশ্চুপ;

বাঙালির রক্ত রক্তরে চিনে না তাই ব্যাথা খুব।।

---------------------------------------------

Friday, November 26, 2021

৯৩ এর বন্ধুগণ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-১১-২০২১ ইং

 

হে বন্ধুগণ, হে ৯৩ প্রিয়জন !

খুলে দাও খুলে দাও তোমার মহতি প্রাণ!

ফিরে তাকাও ওগো হৃদয়পুরবাসী

অসীম ভালাবাসা দাও পূর্ণিমা শশী।

 

দাও মানবতা গাও সাম্যের গান

দৃঢ় শপথে জাগো হে জাগো ৯৩ বন্ধুগণ

তন্দ্রা ভেঙ্গে জাগো হে জাগো গভীর রজণী

তোমার পানে চেয়ে ওগো দুঃখের ধরনী।

 

মুক্তির ডাক দাও দুঃখীরে ‍মুক্তি করিতে

ওগো বীর সেনা, তুমি বীর, তুমি ৯৩সংগীতে

বিজয়ের তোরণ দ্বার পানে

মানবতার জয়গানে---

 

আজি দ্বার খোলো আজি দ্বার খোলো

মুক্তির সংগীতে মানবতার কথা বলো,

সাম্যের কথা বলো-

দৃঢ় শপথে চলো- দৃঢ় শপথে চলো।

 

৯৩ এর বন্ধু মেলা নহে গো হেলাফেলা

দৃঢ় বন্ধনে এগিয়ে চলার মানবিক কাফেলা।

-----------------------------------------

 

Thursday, November 25, 2021

আমরা সবাই ৯৩ দল

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৫-১১-২০২১ ইং

***************************

হে ৯৩- হে বন্ধু -সাড়া দাও- সাড়া দাও

হৃদয় হতে হৃদয়ে বন্ধনের পতাকা উড়াও!

তরঙ্গ তুলেছি আজি কালো ধবল একাকার

ওহে উঁচু নীচু নাই ভেদ আমাদের সমাহার।

 

তোমারে রেখেছি বন্ধুত্ত্বের বন্ধনে প্রাণের ছায়াতল

মধুর কণ্ঠবাণী শুনিবো অমৃত সুরে প্রেমের উথরোল।

আমরা সবাই ৯৩ জগতের ভাঁজে ভাঁজে সমুজ্জ্বল

আলোক বিথারি পথ দীপ্ত রবির তীর্য্ক কোলাহল।

 

তুমি হলে আঁধার গগণ হতে হাসা পূর্ণিচন্দ্র-তারা!

চির সাম্যের গান গেয়ে যাও  নিশীথ তন্দ্রাহারা।

হৃদয়ের বিরহে তব জয়গানে জাগাইয়া মনোরথ

তুমি প্রাণের ৯৩ নব জাগরণে ছুটে যাও দৃঢ় শপথ।

 

গর্বিত ৯৩ প্লাটফর্মে লাখো লাখো তাজা প্রাণ-

বন্ধুত্ত্বের অটুট বন্ধনে আপনি হয়েছো কোরবান।

আলোর শেষে নিশীথ আঁধারে প্রদীপ করেছো দান

ভালোবাসা করেছো গ্রহণ, রাখিয়ছো সম্মান

 

আমরা সবাই ৯৩ দল

দৃঢ় মনোবল- চির সাম্যের গান-চির কল্লোল।

----------------------------------------

Wednesday, November 24, 2021

পুড়ে গেলি তুই

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃরাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৪-১১-২০২১ ইং

********************************

নন্দিত তুই সকল মানুষের কাছে,

তবু কেন তোর নিন্দিত বদনাম?

অমানবিক সেও ত নয় অভিরাম !

 

একটি ভুল তোরে করিছে বড় ক্ষতি

কান্ড জ্ঞানহীন বিড়ম্বনার খ্যাতি!

ক্ষমতার গরমে শরীরের শিরে উপশিরে

 

 

গর্জে ‍উঠেছিস তুই কিছু নাই কিছু নাই

নত শির লজ্জায় যায় নাক

জনতার আসরে এখন তুই অপমান ।

 

তোর ঠাঁই শুধু নিন্দিত চরণতলে

নন্দিত শুধু অতীত জীবনের দখলে;

তুই কি তবে ভাসিবি আঁখি জলে—

পুড়ে গেলি তুই ক্ষমতার অনলে।

---------------------------------