কলমেঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৫-১১-২০২১ ইং
***************************
হে ৯৩- হে বন্ধু -সাড়া
দাও- সাড়া দাও
হৃদয় হতে হৃদয়ে বন্ধনের
পতাকা উড়াও!
তরঙ্গ তুলেছি আজি কালো
ধবল একাকার
ওহে উঁচু নীচু নাই ভেদ
আমাদের সমাহার।
তোমারে রেখেছি
বন্ধুত্ত্বের বন্ধনে প্রাণের ছায়াতল
মধুর কণ্ঠবাণী শুনিবো
অমৃত সুরে প্রেমের উথরোল।
আমরা সবাই ৯৩ জগতের ভাঁজে
ভাঁজে সমুজ্জ্বল
আলোক বিথারি পথ দীপ্ত রবির
তীর্য্ক কোলাহল।
তুমি হলে আঁধার গগণ হতে
হাসা পূর্ণিচন্দ্র-তারা!
চির সাম্যের গান গেয়ে যাও
নিশীথ তন্দ্রাহারা।
হৃদয়ের বিরহে তব জয়গানে
জাগাইয়া মনোরথ
তুমি প্রাণের ৯৩ নব
জাগরণে ছুটে যাও দৃঢ় শপথ।
গর্বিত ৯৩ প্লাটফর্মে
লাখো লাখো তাজা প্রাণ-
বন্ধুত্ত্বের অটুট বন্ধনে
আপনি হয়েছো কোরবান।
আলোর শেষে নিশীথ আঁধারে
প্রদীপ করেছো দান
ভালোবাসা করেছো গ্রহণ,
রাখিয়ছো সম্মান
আমরা সবাই ৯৩ দল
দৃঢ় মনোবল- চির সাম্যের গান-চির
কল্লোল।
----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।