শনিবার, নভেম্বর ০৬, ২০২১

প্রেমের শিকল

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২১ ইং

যখন সুর বাজে তোমার কণ্ঠ স্বরে

আমি মুর্ছিত হই গানের অমৃত সুরে!

যেন ডাকিলে অমায় আপন পাশে

হৃদয় কল্লোলের গহিন প্রকাশে।

 

এ সুর যেন লুণ্ঠিত করে মোরে আপনাকে হারাই

জানি না কোন মোহে পিছু পিছু দৌড়াই-

শুধু কিছু একটা উঠিছে জেগে

গভীরে খুব গভীরে তরঙ্গিত বেগে।

 

আমি ভেসে যাই অসীম কল্পলোকে আজি

এক অনুভবের সন্ধানে তোমাকে খুঁজি খুঁজি।

শত অপমানের ঢাকে ঢোলে

তোমাকে দেখি আমি ফুলে ফুলে।

 

নেই ছুটি, নেই ছুটি ওরে নেই ছুটি

ঠিক যেন তুমি হৃদয়ের জুঁটি

প্রেমের শিকল পড়ায়ে  প্রাণে

কি সুর শুনালে তুমি অমৃত তানে!

 

হৃদয়ে উঠিছে ঝড় তুফান !

কে থামাবে বল এ কলোতান ?

ঝাঁপ দিয়েছি অতল পানে

এক অনভূবের অনুপম-টানে।

------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মাগো তুমি আলো

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর , ------------------------------------ মাগো তুমি আমার অন্ধকার পৃথিবীর ...