শনিবার, নভেম্বর ২০, ২০২১

ভীন পতাকা

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-১১-২০২১ ইং

 

যেদিন তুমি পরাধীন ছিলে একা;

স্বাধীনতা তো হয়নি তোমার দেখা।

সেদিন বঙ্গ বুকে কারো লাগি ছিল না মুক্তি

এক সাগর রক্তের বিনিময়ে হয়েছিল চুক্তি!

 

লক্ষ শহীদের অর্জিত স্বাধীনতা

আজ কেন  এতো দৈন্যতা ?

 

আর কবে ভাঙবে তোমার ঘুম!

কোন শুন্যে জাগাও আলোর আনন্দ –কুসুম ?

মায়ের ছেলেরা যেথায় ফুটে আছে ফুলে ফুলে

সেথায় তুমি কি করে ভীন পতাকা দাও তুলে ?

কি করে গর্জে উঠো নানা রূপের দোলে !

 

তুমি লালিত পালিত হয়েছো যে মাতৃকার কোলে

তার চেয়ে বড় কি সৎ মায়ের ছেলে ?

কোন অভিপ্রায় মাতৃকার প্রেম লুকিয়ে ফেলে

তুমি নির্লজ্জ গর্জিছো ভীন পতাকা তুলে !!

 

যুদ্ধে স্বাধীনতা পেলে-কাঁপল না তোমার বুক 

মায়ের দুঃখে দেখালে তোমার নগ্নভরা সুখ।

আমার চোখে লজ্জা আছে, আমার বুকে ভয়,

ছদ্মবেশী মুখটা তোমার ঘোমটা পড়ে রয়।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...