কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৬-১১-২০২১ ইং
এ কোন যন্ত্রণা রচিলে,আর
এ কোন যন্ত্রণা উঠালে
হৃদয়ের তরঙ্গ গর্জে উঠিছে বিস্তর
আমি ডুব দিয়েছি অনলে।
বুঝেনি, অবুঝ প্রাণের ঝড়ো হাওয়ায়
তুমি করেছিলে মাতামাতি
ভাসতে নেই স্বপ্নের মোহনায়
তবু চলেছি দিবা-রাতি।
ভেবেছি তোমাতে আনিন্দ্য সুন্দর !
বুঝেনি হৃদয়ের গুপ্ত লেখা
এবং ভাবেনি এ কবিতা অবান্তর
এ কাব্যেই প্রেমের সীমারেখা।
তবু আমি গিয়েছি বিপুল আশায়
বুঝেনি কভূ তোমার বুক
তবু তুমি প্রেমের দীপ জ্বলিছো হায়
পুড়িছো আমার সুখ।
এ কোন যন্ত্রণা রচিলে,আর
এ কোন যন্ত্রণা উঠালে
হৃদয়ের তরঙ্গ গর্জে উঠিছে বিস্তর
আমি ডুব দিয়েছি অনলে।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।