শুক্রবার, নভেম্বর ০৫, ২০২১

হান্ড্রেড কোর

 

            

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১০-২০২১ ইং

এ আনন্দ উল্লাস স্বপ্ন বিজয়ের !

হান্ড্রেড কোর  ডাক ওঠায় নব যুদ্ধের।

দৃঢ় শপথ নিয়ে ছুটিছে উঁচু শির মাথা

দূর্গে দূর্গে  খুলিছে হৃদয়ের পাতা।

 

তবে শুনো হে হুঙ্কার বিবিএস যোদ্ধার !

পরাজয় শিখেনি কভূ কোটি অবরুদ্ধের।

ভয়কে তাড়াও, ওদেরও তাড়াও

বিবিএস কেবলস পতাকা উড়াও, বিশ্বে ছড়াও।

 

ভুলে যাও ক্ষত বিক্ষত বিরহী বেলা

বিজয় আসবেই এ যুদ্ধের হোলিখেলা।

জানি হে প্রাণে বিপুল রক্ত ক্ষরণ অসহ্য ব্যাথা

তবু তোমরা অদম্য দুর্বার বিবিএস যেথা।

 

এ হান্ড্রেড কোরে তৃষ্ণার জল পাবে কত কাল ?

আসন্ন যুদ্ধের দূর্গ্ বড়ো বেশী উত্তাল!

তৈরী হও- আমাদের জিজ্ঞাসা উদ্দাম

বিজয়ের পতাকা নিয়েই ‍গুছাবো বদনাম।

 

জানি হে প্রখর দিবসে সূর্য্ নহে পরবাসী !

রাত্রির আঁধারে শুভ্রতায় জাগো হে  পূর্ণি শশী।

এ আনন্দ উল্লাসে না যেন থামে কলরবরাশি

হে বিবিএস কেবলস  দিপালী- হে মহারতি !

বাজাও হে বাজাও হে সেই অমৃত সুর -সেই মধুর বাঁশি।

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...