শনিবার, অক্টোবর ৩০, ২০২১

কার তুষ্টে ?

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২১ ইং

আজি যৌবন পাতে জাগিছে অভিসার!

ফুলেরা খুলিছে পাঁপড়ি চৌদিকে অণিবার।

কামনার মৌয়েরা চটিছে দুর্ণিবার !

শূলে শূলে রক্তাক্ত ব্যাভিচার।

 

হে পরান সখা বন্ধু হে আমার !

কার তুষ্টে তুমি খুলিছো এ গুপ্তধার ?

এ গুপ্তধন শুধু ওই কামনার

যে কিনা জীবন সঙ্গী তোমার।

 

আজি ফুলেরা কাঁদে হতাশ-সম

নাই যে নিরাপত্তা এ রূপের মম।

যেথায় সেথায় খুলে হে প্রিয়তম

তুমি হয়েছো নগ্ন সম- এ ধরাধম।

 

চাই যে বারে বার তুমি ফুটো সেথায়

অপরূপ সাজে

যে তোমার রাজে!

আর যেন গুপ্ত কিছু দেখিতে না পাই

তোমার মুক্তি যেথায় ভাবি আমি তাই।

 

এ রূপ যৌবন খুলিয়ো প্রিয়ের অভিসারে

যে কিনা অধিকার রাখে আলো-আঁধারে।

হে পরান সখা বন্ধু হে আমার !

কার তুষ্টে তুমি খুলিছো এ গুপ্তধার ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...