শনিবার, অক্টোবর ২৩, ২০২১

এক হাজার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২১ ইং

আজি এক হাজার ব্যাপ্ত হয়ে গেছে প্রিয়ে;

আমরা সবাই ৯৩ প্রিয় গ্রুপে ছড়িয়ে।

দৃঢ় বন্ধন হয়েগেছে হৃদয় হতে হৃদয়ে

ভাগ করি সুখ দুঃখ ফুলের মাল্য পড়িয়ে।

 

এক হাজার পুর্ণ্ হয়েছে আজি চৌধার

আনন্দ উল্লাসে মেতেছে  প্রিয় সম্ভার।

হৃদয়ের কবিতা ছিলে তুমি ৯৩ আলোয়

তাই ভালোবাসি ওগো ভাঙ্গবে না বলয়।

 

জানি হে এক মানবিক উচ্ছাসে তোমার উদয়

জানি হে তুমি ভাঙ্গবেনা কভূ অশনি প্রলয়।

তুমি যে হৃদয়ে দিয়েছো ধরা বিচিত্র রাগিণী

কেমন করে  ভুলি ওগো চিরসোহাগিনী ?

 

 আমরা সবাই ৯৩

জাগিয়ে তুলিছো প্রাণে চিরস্মৃতিময়।

তাই তো এখনো মনে আশা জেগে রয়

আমরা সবাই এক হবো পরশবন্ধনে।

বন্ধুত্তের ডাকে বিশ্ব প্রলয়ে সৃজনে ।

 

আজি এক হাজার পূর্ণ্ হয়েছে ৯৩ জ্যোতি!

স্বাগতম-সুস্বাগত ওহে প্রাণের মহারতি।

-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মাগো তুমি আলো

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর , ------------------------------------ মাগো তুমি আমার অন্ধকার পৃথিবীর ...