শনিবার, অক্টোবর ২৩, ২০২১

দ্রোহের দুয়ারে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২১ ইং

দ্রোহের দুয়ারে জীবন প্রতিদিন-নিদ্রাহীন;

আলোক যে আসে না কভূ তিমির  ভুবন।

জীবনের প্রতিটা প্রহর আজ বিষাদ বিধুর

প্রাণে প্রেম নেই- আছে কিছু ছলনা ভরপুর।

 

সর্ব্ দেহে মনে প্রতিটি প্রহর যেন দুঃখে

জীবনের হিসেব মিলে না মলিনতার মুখে

চলেগেছে মুখের শুভ্র হাসি খরচের তোপে

বুকে অশ্রুজল ঝরে প্রচন্ড ক্ষেপে ক্ষেপে।

 

দুণির্নীতি ছলচাতুরী বসতি গড়েছে রাজে;

কোথাও নেই তব শুভ হস্ত বঙ্গ গৃহ মাঝে।

চৌদিকে জ্বলে আছে সদা অমঙ্গল জ্যোতি

এ কি শুধু মধ্য বিত্তের বিফল মিনতি ?

 

এ যেন ক্ষমতার ছল দুর্ণিনীতির সিদ্ধ বিজ্ঞান !

কে বলতে পারে ভাল আছে নিশ্চিত প্রমাণ?

দ্রোহের দুয়ারে আমি- আর তুমি ?

এ জীবন বনে নেই সৌন্দর্যের কুসুমি ।

 

ব্যায়ের ডানা আজ বিকশি-আয়ে যত বাঁধা

হিসাব মিলাতে গিয়ে মধ্যবিত্ত যেন গাঁধা।

শুধু বৈষম্যহীন জীবন চাই বিরহে টুটিয়া বাধা

অধিকার ফিরে  দাও এই অনুপম বসূধা।

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...