শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

সাম্যের ডাক দিয়ো

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-১০-২০২১ ইং

হৃদয় দ্বার খুলে দাও, চাও মুখপানে

কে ধবল কে কালো নাহি দেখো নয়ানে!

ভালোবাস মানবেরে ক্ষণিকের ধরনী

সাম্যের গান গাও, না কহিয়া বাণী।

 

কে মানিল কে মানিল বিধির বিধান !

হে গোলাম আরশে হবে তাঁর সমাধান ।

মুক্তির পথ দেখিয়ে ডাকো তারে প্রাণে

তার বেশী নয় কো মাঠে-ময়দানে।

 

যুদ্ধ যদি বাঁধে জাগিয়ো প্রাণ তোমার

নতুবা সাম্যের ডাক দিয়ো অণিবার ।

লিখে যেও প্রেমের গান চরনে চরনে

দাঙ্গা হতে ফিরে এসো নিঃশব্দ চরণে।

 

এই তুমি

ওদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে সেই ভূমি।

অযথা হানাহানি করো না ধরনীর তলে

ইতিপূর্বে বহুজাতি ধবংস হয়েছে জলে-স্থলে।

 

সর্ব্ অনিষ্ট হতে রক্ষা করো আপনারে

আবেগে বাড়াবাড়ি করো না বসুন্ধরে।

জানি হে বিধির বিধান সত্য সম্ভারে

হেদায়েত তো মহান আল্লাহ’র অভিসারে।

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...