কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৯-১০-২০২১ ইং
প্রেম এক অবিনশ্বর তুলিতে আঁকা হৃদয়ের ছবি !
মোনালিসার মতো দীপ্ত হাসি আকাশের উজ্জ্বল রবি।
তপ্ত বালুচরে জেগে উঠা শুভ্র কাঁশ বন
সমুদ্রের উত্তাল সফেন !
কখনো কখনো অগ্নি ঝরা স্মৃতি স্তম্ভের শিমুল পলাশ!
কালো মেঘের আড়ালে জেগে উঠা সোনালী আকাশ।
কখনো কখনো অগ্নি ঝড়ের তুমুল তুফান
কখনো কখনো হাজারো যুদ্ধোর বিজয় নিশান।
বিপুল প্রাণের রক্ত ক্ষরণ
শত আঘাতের ক্ষত চিহ্ন- রক্ত প্লাবন ।
তবু মানুষ খুঁজে ফিরে ভালবাসার আয়োজন !
যে প্রেম অবিনশ্বর তুলিতে আঁকা হৃদয় গহিন
পৃথিবীর সব দাগ মুছা যায়
হৃদয়ের ক্ষত চিহ্ন থেকে যায় ।
তবু ভালবাসা শব্দটা চির অমলীন- চির অবিন্শ্বর!
এতো আঘাত! এতো বিরহ! তবু চির ভাস্কর এ অন্তর!
এ যেন এক অমূল্য রতন
হৃদয়ের গহিনে গড়িছে আবাসন।
-----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।