শনিবার, অক্টোবর ৩০, ২০২১

জনতার ঘৃণা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৩-১০-২০২১ ইং

আবার এসেছে ফিরে ক্ষমতার নিবার্চ্ন

চৌদিকে বৈরী বৈরী ভাব নানা আয়োজন।

গণতন্ত্রের চোখে একি দেখি আবরণ !

কেন্দ্রে কেন্দ্রে ভোটারের নেই বন্ধন।

 

নিশি রাত্রি কেন্দ্রে কেন্দ্রে ভোট জমে;

জনতার ভোট নেই তবু সে পালা ক্রমে।

আবার সেই সিংহাসন

তাহারই চরণ ।

 

শুধু জনতার ঘৃণা হৃদয়তলে-

কেউ দেখেনা শুনেনা ক্ষমতার কোলাহলে।

গণতন্ত্রের মাঝে ক্ষমতার সাথে থাকো

জনতাকে সদা ভোটে কেন্দ্রে ঢাকো।

 

মানবিক চেতানায় আপনাকে রাখো

অসাম্পদায়িক প্রেমে জনতাকে দেখো।

মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান

লাল-সবুজে রাঙা বিজয় কেতন।

 

 আবার এসেছে ফিরে ক্ষমতার নিবার্চ্ন

চৌদিকে বৈরী বৈরী ভাব নানা আয়োজন।

আসলে গণতন্ত্র কি ?

কোথাও আছে কি ?

---------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

মাগো তুমি আলো

কবি মোঃ আমিনুল এহছান মোল্লা। রাওনাট , কাপাসিয়া , গাজীপুর , ------------------------------------ মাগো তুমি আমার অন্ধকার পৃথিবীর ...