শনিবার, অক্টোবর ১৬, ২০২১

আল্লাহ’র ভরসায়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-১০-২০২১ ইং

আল্লাহ’য় ভরসা পাই বিশ্বাস বিপুল !

জাগে মনে- আছে এক রহমত কূল।

এই আরশে আযীমের দয়াময় তীরে

আমার প্রাণ গৃহ জাগিছে নত শিরে।

 

আল্লাহ’র আরশে ওগো করুণা মুধুর!

যদি ডাকিতে পারো তারে এই বসুন্ধরা

তোমার অভিলাস যদি বুঝাতে চাও

হও নত শির-শুধু ঢেকে যাও।

 

একক আধিপত্য তার তোমার অঞ্চলে

এই বিশ্বাস অন্তরে রাখিয়ো গো সবলে

তোমার তুমিরে ভুলে যাও বক্ষ দিয়া

গোলামে মুক্তি তব জেনে নিয়ো প্রিয়া।

 

তোমার হৃদয় কম্পন অদৃশ্যের মতো

তার হুকুমে বিদায় নিবে চিরতর সতত।

জীবনের তরঙ্গধ্বনি উঠিবে গুঞ্জরি

চির অনন্তের পথ পানে থরথর করি।

 

ক্ষণিকের পথে নত করিও ওগো হৃদয়খানি

চিনিয়ো আল্লাহ’রে-শুধু ভুলে শয়তানের বাণী!

ডাকিয়ো হৃদয়ভবে চির মুক্তির অভিপ্রায়

বিজয় আসিবে শুধু মহান আল্লাহ’র ভরসায়।

-------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...