কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০২-১০-২০২১
ইং
*************************************
আজকাল হারিয়ে গেছে জীবনের ব্যাকরণ
কোথাও নেই কোন আদর্শ্ সম্ভার অভিধান।
কেমন যেন চঞ্চলা ঝর্ণার মতো দিগন্তহীন
হৃদয়ের ভাষা নেই অভিধান নেই-
নেই কোন প্রেমের আয়োজন।
শুধু প্রয়োজন শুধু প্রয়োজন।
উদ্ভাস্তুর মতো ছুটেছে মানুষ সংবিধানহীন
রক্ত ঝরাচ্ছে হৃদয়ে হৃদয়ে ভালোবাসা
বিহীন।
তবু শুনি ভালোবাসি ! ভালোবাসি!
প্রেম মানবতার সুর বাজে না এ বাঁশি।
গোলাপ ফোটে না কোন ব্যাকরণ মেনে
মৌয়েরা শূল বিঁধায় অনিষ্টের বাণী
শুনে
আজকাল স্নেহ শ্রদ্ধাবোধের সম্বোধন
নেই
যা কিছু আছে ক্ষমতা অর্থে পাই
!
জীবনের সংবিধানে ব্যাকরণ নেই-অভিধান
নেই।
আছে কিছু এলোমেলো কবিতার চরন
আছে কিছু বিষাদময় গল্পের রক্ত ক্ষরণ
আছে কিছু বজ্র কন্ঠের র্নিদয় উচ্চারন
আছে কিছু শাসকের-শোষণ
আছে কিছুপরাজিত তারুণ্যের যৌবন
আছে কিছু ভিনদেশী সংস্কৃতির অগ্রাসন
বাঙালি পথ ভুলেগেছে-
ভুলেগেছে জীবনের ব্যাকরন, ভুলেগেছে
অভিধান !

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।