শুক্রবার, অক্টোবর ২৯, ২০২১

আজ তুমি বিজয় নিশান

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৫-১০-২০২১ ইং

এ প্রাণ কাঁদিছে চরম ব্যাদনার দোঁহে

পারিনি বাঁধিতে তোমায় বিরহের গৃহে।

 তবু হৃদয়ে জ্বলে আছো বিচ্ছেদবিহীন।

বিকশি প্রাণের তপ্ত স্পন্দনে প্রতিক্ষণ ।

 

জানি হে তুমি জ্বলিবে রাত্রি হবে সুমধুর!

পূর্ণিমার মাধুর্যে গাইবে বিজয়ের অমৃত সুর।

জাগিবে তোমার শুভ্র হাসি যুদ্ধের ময়দানে

দ্বার খুলে আছি সেই প্রতীক্ষায় মনে-প্রাণে।

 

জানি হে তুমি মুছিবে শত  দুঃখীর অশ্রুজল;

তুমি তো সেই দুর্জ্য় সেনাপতি যুদ্ধের কল্লোল।

কি করে ভুলি শুভ হস্ত দুটি এ গৃহ মাঝে ?

যে তুমি ছিলে  বিনিদ্র প্রহরী উজ্জ্বল রাজে।

 

এ বিদায়ে তুমি নও বিদায় ওহে প্রাণের কুসুমি!

ঠাঁই দিয়ে ফেলেছি তোমায় ওগো স্বপ্নের ভূমি।

 

আসন্ন যুদ্ধে জাগিয়ে দিয়ো হে সুমঙ্গল জ্যোতি!

অপলক চেয়ে আছি  তিমির রাত্রি

এ বাসনা না যেন হয় বিফল মিনতি।

তুমি যে ওমর ফারক দুর্বার যুদ্ধের দিব্যজ্ঞান

দূর্গে দূর্গে যুদ্ধে করে আজ তুমি বিজয় নিশান।

--------------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...