শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

জয় -পরাজয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-১০-২০২১ ইং

জয়-পরাজয় আসে আপন সৃষ্টি হতে তীরে!

তার কতটুকু রোপন করেছো সেই বিচারে।

সৃষ্টি সুখের উল্লাসে গাও যদি মুলতান

তুমি হবে বিজয়ী কণ্ঠে গাওয়া সুলতান।

 

সত্য মহিমায় করে দাও হৃদয় সচল

বাতিল ধরতে গেলে  হারাবে অঞ্চল।

কঠিন সাধনায় খুলে দাও আকাঙক্ষারাশি

তোমার প্রাণেই জাগিবে বিজয়ের হাসি।

 

তুমি গেয়ে যাও নশ্বর পৃথিবীর মাঝে

অন্তঃকরনে  সত্যের গান সব কাজে

কঠিন তব বিজয়ের রূপখানি

সৃষ্টি সুখের উল্লাসে হৃদয়েতে আনি।

 

বিজয়ে পরাজয় এসে যায়- অবহেলায়

তুমি হেরে যাও  আঁধার সন্ধ্যায়

অসত্যে প্রাণ দিয়ে পথহীন মানবেরা

বিজয়কে খুঁজে বুক চিরে চিরে অধরা।

 

এই ক্ষীণ অর্থহীন অস্তিত্বের রেখা,

শুধু মানবেরা খুঁজে বেড়ায় অদেখা।

জয় পরাজয়ের বিষ্ন্ন জ্বালা স্তব্দ রজনীর!

আপন সৃষ্টির উল্লাসে আসিয়া- অশ্রুনীর।

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...