শুক্রবার, অক্টোবর ২২, ২০২১

মুক্তির মন্ত্র

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২২-১০-২০২১ ইং

পরিচয় তোমার ক্ষণিক পৃথিবীর কোলে

তুমি মানুষ, বিধাতার গোলাম কালে কালে।

তবে কেন শিরক করিছো বিস্তার অঞ্চলে ?

নতশির হও ওই একক সত্ত্বার পদতলে।

 

স্পন্দিত প্রাণখানি বসন্ত বাতাসে

ছড়াও কেন দুষ্ট স্পন্দন সুগন্ধ নিশ্বাসে !

অসীম আকাশে নিষুপ্ত পূর্ণিমা রাতে

নির্জ্ন গগণে জ্বলে উঠো প্রাণ হতে।

 

তোমার শিয়রেই দুগ্ধশুভ মুক্তি শয়ন

যদি প্রাণ কাব্যে দাসত্বরে করো চয়ন।

দুষ্টের মন্ত্র ফেলে দিয়ে হৃদয়ের পাশে

যদি রাখো আল্লাহ’রে  নিখিলের উল্লাসে।

 

হে গেলাম, কোথায় ছুটিছো উদাস হয়ে ?

স্বরন করো মুত্যুরে চির দিবসের ভয়ে !

মৃত্যু যে দুয়ারে আলো-আঁধার লয়ে

সদা ডাকিছে তোমায় নিত্য সঙ্গী হয়ে।

 

কঠিন হঙ্কার দিয়ে বিচার দিবস বেলায়

সাধের পৃথিবী স্বাক্ষী হইবে আরশ তলায় !

আসন্ন দিবসের অগ্নি কুন্ডিত কুঞ্জে

আল-কোরআনই মুক্তির মন্ত্র পুঞ্জে।

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...