কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ২২-১০-২০২১ ইং
কোথাও রাখিবে না আর প্রদীপ জ্বালায়
মৃত্যু যেদিন আসিবে শিহরি
পাড়ায়!
শুধু তরঙ্গের মতো ভাঙিয়া পড়িবে
স্বপ্নের তরঙ্গ পানে, হারিবে ভুলিবে ।
কেউ আর রাখিবে না প্রাণে প্রচন্ড প্রবাহে
স্মৃতিগুলো পুড়িবে সবাই তীব্র তাপ দহে।
মুছে দিবে অর্জিত সব কৃর্ত্তী প্রতি মুহূর্তেই
শুরু হইবে দখলের পালা- দাও সেই-দাও সেই।
নিশানা মুছিয়া সব- কথা না বলিয়া
উন্মত্ত হইয়া যাইবে উদ্দাম চলিয়া।
পাষাণরূপী ওগো পৃথিবীর বাসিনী
সম্পদ বাসনা ওগো.নীরব ভাষিণী!
এজন্মে তুমি কে গো মানুষ হয়ে ?
চলিবে আপন গৃহে লাশরূপ লয়ে।
অনন্তের পথে এখন চলিছো তুমি
পালিয়েছে প্রেম প্রাণ হতে মর্তভূমি ।
তবে কেন রাঙিছো প্রাণ উষার গলিত স্বর্ণে ?
এই পৃথিবীতো সাজিছে সন্ধ্যার কনকবর্ণে !
সবাই ভুলিবে সাঁঝের বেলা
তুমি অবহেলায়- তুমি অবহেলা।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।