শুক্রবার, নভেম্বর ১৯, ২০২১

ক্যাবলস ওয়ান


কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ২১-১১-২০২১ ইং

*********************************

এক স্বপ্নের শুভ ক্ষণে,

ক্যাবলস ওয়ান সৃজনের মহা গর্জনে

বিশ্ব জাগিছে মহা উৎসবে নব আয়োজনে।

স্বপ্ন বুঁনিছে নব জাগরণে শয্যাতল ছাড়ি;

মুক্তির রাহে  খুঁজিছে তোমারে জগৎ জুড়ি।

 

স্বাগতম! সু-স্বাগতম হে ক্যাবলস এর মহা রাণী!

তুমি নাম্বার ওয়ান স্বপ্নের লক্ষী, স্বপ্নের কল্যাণী।

তুমি নিরাপত্তার অপ্সরী

তুমি নির্ভ্রতার ইশ্বরী।

 

তুমি যাও না কভূ অঙ্গিকার ভঙ্গ করি:

দৃঢ় অবিচল থেকে  তুমি যাও তরিৎ ভরি

আঁধারকে আলোকিত করি

ক্যাবলস ওয়ান শিরোনাম ধরি।

 

যুদ্ধের দূর্গে তুমি বসন্তের পুস্পিত প্রলাপে,

বিজয়ের পাঁপড়ি ছড়াও সুগন্ধি গোলাপে,

তুমুল প্রতিযোগীতার যৌবন বাগানে

তুমি এক নব কলি বিশ্বের উদ্যানে।

 

তোমার অনুপম স্পর্শে ভরে যাক প্রাণ পূর্ণ্তায়-

জানি হে তুমি এসেছো আর্শীবাদপানে জগৎময়।

তুমি ওয়ান ক্যাবলস শিরোনামে

দৃঢ় চিত্তে এগিয়ে যাও নব উদ্দামে।

-------------------------------------------------

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...