Saturday, May 28, 2022

প্রতীক্ষায় তজুমদ্দিন- লালমোহন

 

প্রতীক্ষায় তজুমদ্দিন- লালমোহন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৫-০৪-২০২২ ইং

****************************************************

নৌকার মাঝি ঘাটে ভিড়িয়েছে তরী-জমেছে ভিড়

ক্ষুদিত জনতা –গ্রাম- গঞ্জ –শহর

বিপুল উৎসবে মেতেছে আজ নিবিড়

এতকালের ভগ্ননীড়

কি উচ্ছল! আনন্দে বিহবল!

মুক্তির সন্ধানে ব্যাকুল জনতার দল,

আজ আর নেই- সেই হিংস্র নিবিড় শোকে

চোখে মুখে প্রাণে কি আনন্দ বহে সুখে !

জনতার প্রহরী এসেছে গেছে দুর্বিপাকে

দিগন্তব্যাপী দুর্ণিনীতির প্লাবন ঢাকে

মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার দীপ্তময়

নির্ভ্য় !

অবহেলিত বঞ্চিত জনতার বিষ্ময়!

কে আছে এমন তারে করবে ক্ষয় ?

চৌদিকে আবু নোমান হালদারের তরঙ্গ জোয়ার

জনতার অশ্বসোয়ার

নিয়েছে চিনে তারে বন্ধু অপার।

যে নেতার ডাকে উঠে প্রলয়

তাকে ঘিরেই জনতার বলয়

যে নৌকার পালে মুক্তির বাতাস বয়

সেখানে জনতার নোমান- চির অক্ষয়।

তাই প্রতীক্ষায় তজুমদ্দিন- লালমোহন

তুমি এসো হে আবু নোমান হালদার- ভয়হীন!

জাগায়ে দাও অন্তর চেতনা নৌকার পাল

সম্মুখে ওই বিজয় কেতন- মুক্তির বল।

---------------------------------------

জনতার নেতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৫-০৪-২০২২ ইং

****************************************************

উত্তাল জনতা নেমেছে রাজপথ, ভেঙ্গেছে খিল,

আবু নোমান হালদারের পক্ষে নিমগ্ন তাই দোলে মিছিল

নৌকার বিজয়ে ভোটারেরা পাড়ায় পাড়ায়

গেয়ে যায় মুক্তির গান বুকে বুক জড়ায়।

 

 

জনতার নেতা জাগায়ে তুলেছে হৃদয়-বিল

তাই জনতা এসেছে মিছিলে-নৌকার চলে মিছিল

অনেক দুর্ণিনীতিবাজ জনতার অধিকারে ছুঁড়েছে  ঢিল

টেন্ডারবাজ, চাঁদাবাজ দ্বীব বাসী করেছে বাতিল।

 

সদা হাস্য বিনয়ী জাগ্রত প্রতিবাদী নোমান

জনতার মুক্তিতে ছুটেছে দিশেহারা লালমোহন

তজুমদ্দিন রাত্রি-দিন- নির্ভয়ে নিখিল

দৃঢ় চেতা দুর্বার গতি চলে ‍সংগ্রামী মিছিল।

 

ভয়ে ভয়ে মাদক সম্রাট সন্ত্রাসী গুন্ডা চিল !

সততা আদর্শ্ দেশ প্রেম তুলেছে ক্ষিপ্ত ঢেউ ফেনিল।

জনতার নেতা এসেছে আজ আলোর সমারোহে

এবার অন্ধকার  দুর হবেই তুমুল বিদ্রোহে।

 

জানি হে নেই কোন অসৎ মোহ! কি গতিশীল!

জনতা জেগেছে তোমার পক্ষে –তুলেছে মিছিল

তোমার সততা-আদর্শ্  মাতৃকার চেতনা

সম্মুখ বিজয়ের অপার প্রেষণা।

 

জনতা এসেছে তোমার মিছিলে- গর্জে উঠেছে মিছিল

ওইসব সন্ত্রাসী দুর্ণিনীতি বাজদের জনতা ছুঁড়েছে ঢিল।

--------------------------------------------------

জনতার ইঞ্জিঃ আবু নোমান হালদার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৫-০৪-২০২২ ইং

****************************************************

তুমি এসেছো বিপ্লবী বীর!সোনালী সূর্য্দয়।

যদিও অন্ধকার ছড়িয়ে রয়েছে সারা ভোলাময়

আজ তুমি  মশাল হাতে এসেছো উদ্দাম ভয়হারা।

গবির্ত্ করেছো লালমোহন- তজুমদ্দিন পাড়া পাড়া।

 

জনতা তোমাকে চায় অন্তরে অন্তরে

প্রেম  দাও নিত্য অবহেতি বঞ্চিতের দ্বারে দ্বারে

উত্তাল মিছিলে মিছিলে মুক্তির উদাত্ত আহ্বানে

বজ্র কন্ঠে ডাক দাও দ্বীপ বাসির উত্থানে।

 

জানি হে তোমার বিজয় ধ্বনিতে মুখরিত পথঘাট

এক আদর্শের পরশে তুমি প্রজ্জ্বলিত সম্রাট!

তুমি নৌকার পাঞ্জেরী তাই প্রত্যাশা তীব্রতর

ওই দেখ, শ্লোগানে শ্লোগানে ভোলা উত্তাল প্রখর।

 

সারা পৃথিবী জেনে গেছে বিজয়ীর নাম-

জনতার ইঞ্জিঃ আবু নোমান হালদার-ই প্রথম

অবহেলিত বঞ্চিত তজুমদ্দিন- লালমোহন

নৌকার পালে তুলেছে  আজ বিজয় কেতন।

 

জনতার ভালবাসায় তুমি চলেছো ধেয়ে সম্মুখে

কে রুখে আর ?

এ আদর্শ্ , এ সততা, এ বিনয় শেষ প্রতিজ্ঞা বুকে।

তুমি আছো তজুমদ্দিন-লালমোহন জনতায় মিশে

তাই নৌকার পাল উড়বেই বিজয়ী বেশে।

----------------------------------------------

Saturday, May 21, 2022

স্বপ্নের কাছাকাছি

 

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০৫-০৪-২০২২ ইং

বঞ্চিত জনতার মুক্তি হে- তুমি যে একজন

আজ আকাশে দেখেছি তোমায় পূর্ণির শুভক্ষণ

বাঙালি জেগেছে  বিপুল হরষে  রাত্রির আঁধারে

জনে জনে চলেছে উৎসব শিল্পির অমৃত সুরে।

 

লক্ষ জনতার মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি

তোমায় ঘিরে স্বপ্ন বুঁনেছে বঞ্চিত দ্বীপবাসি আজি

রক্তে রক্তে উঠেছে কল্লোল ধ্বনি- চালাও হে তরী

জাগো হে দুর্বার কান্ডারী- জ্বালাও হে পাঞ্জেরী।

 

অনেক ঠকেছি ,মরেছি -এবার করেছি অঙ্গিকার

তোমার নৌকায় চড়ে উত্তাল সমুদ্র দিবো পার।

ভয় কিসের হে অগ্নি- তুফান- ঘূর্ণি ঝড় !

তুমি উদয়! তুমি কৃতি সন্তান- তুমি মুক্তির স্বাক্ষর

 

ভোলবাসী বুঝে গেছে এবার গড়ে দিবে ইতিহাস

হবে না নতশির কভূ সন্ত্রাসীর সন্ত্রাস- পরিহাস!

তুমি উদ্দাম- তুমি দুর্বার- তুমি বিজয় কেতন

তুমি বঞ্চিতের চেতনা- তুমি লাল সবুজের ধ্যান।

 

সমুদ্রের উত্তাল তরঙ্গে তুমি করো হে আলিঙ্গন

তুমি সেই ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার-প্রিয়জন

তোমার নৌকায় চড়ে চলেছি স্বপ্নের কাছাকাছি

নির্ভয়ে চালাও হে কান্ডারী- যাত্রীরা সাথে আছি।

---------------------------------------

 

Wednesday, May 4, 2022

তিন পুরুষ পর

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৪-০৫-০৪-২০২২ ইং

**********************************

কত ইচ্ছে করে থাকি তব প্রাণ ঝরে!

কত কিছু রেখে যাই পূর্ণপালভরে।

তিন পুরুষ পর কেহ নাহি দীপ্তোজ্জ্বল

 দাদা- পিতা- আমি মুছে যাই অবিরল।

 

চিরতরে অবহেলে নিভে যাই  ধরণী তল!

নাম নিশানা ভুলে যায় অনাগত প্রজন্ম দল।

আমি ছিলাম কেহ নাহি বলে তিন পুরষ পর

জীবনের ভেলায় একি পেলাম অতঃপর।

 

তব মানুষ বসতি গড়ে নদীস্রোতোনীরে

মোহের দ্বার খুলে দেয় নশ্বর তীরে তীরে

এ স্রোত যেন থামেনা কভূ মৃত্যু অবদি

চাই চাই আরো হত যদি------

 

চিৎকার করে উঠি বজ্রের মত মেঘমন্দ্র স্বরে

ভুলে যাই আমি নই কেহ তিন পুরুষ পরে।

এ সব কিছু বিদ্যৎবেগে অনায়েস যাবে ভুলে

এ পৃথিবী রবে মুছে যাব আমি অনাগত দলে।

 

আমার রাজ্যে সে কি আনন্দ তার! সে কি গরিমা!

অথচ আমি নেই তার বুকে- এ কি মহিমা ?

তোমার তুমিকে পাবে না এ পৃথিবীর ভাঁজে

তিন পুরুষ পর তুমি হারাবে হায়-দিবা সাঁঝে।

Tuesday, May 3, 2022

বেসরিক

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩-০৫-০৪-২০২২ ইং

**********************************

সেই নৈতিকতা এখন বড় বেসরিক!

পেশী শক্তি আর অর্থ্ নির্ভয় নির্ভীক।

ক্ষমতা আর অর্থে কেনা যায় সম্মান

শিক্ষিত প্রবীণ জ্ঞানী গুনি নতজান।

 

কে তারে চিনে বল সমাজের ঘরে ?

নাহি তারে ডাকে কেউ সম্মান করে ।

নাহি কোন ধর্মাধর্ম্ নাহি কোন প্রথা

মানুষে আছে কিছু হিংস্র নগ্ন বর্বরতা—

 

নাহি কোন নৈতিকতা,নাই গুনিজন

নাহি কিছু সম্মান, নাই সিংহাসন

ক্ষমতার জীবনস্রোত বহে দিনরাত

অর্থের করাল গ্রাসে করিয়া আঘাত।

 

শিক্ষিত জ্ঞানী গুনি ব্যাথাতুর পরানে

এই অপমান সহে যায় একাকী ভুবনে।

অর্থ্ পেশী শক্তি তরঙ্গের চূড়ায় চূড়ায়

নীতি নৈতিকতা আজ মিথ্যে দুরাশায়।

 

সেই নৈতিকতা এখন বড় বেসরিক!

পেশী শক্তি আর অর্থ্ নির্ভয় নির্ভীক।

নৃত্য করে চলে যায় আজিকায় উল্লাসি

তব সমাজ তারে নতশির ভালোবাসি।

প্রবাসীর ঈদ উৎসব

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩-০৫-০৪-২০২২ ই

হৃদয় হতে ইচ্ছে করে তব রাসেল নিভৃত!

প্রবাসী জীবন নহে সুখাসীন ঊর্মিমুখরিত

সদা মাতৃকার প্রেম অন্তরে বেষ্টিয়া ধরি

প্রবল শেকড়ের টানে আপনার করি।

 

তব প্রাবাসে যারা আছে তপ্ত বালুকার তীরে

প্রিয় জন্মভূমির টানে বারে বারে ফিরে

ইথারে ভেসে পিতা মাতা স্ত্রী সন্তানের নীরে

তব সুখ নাহি ভীড়ে- জীবন সংগ্রাম তরে।

 

একটু সুখের আশায় প্রবাসী হয় বলিদান

একাকী জীবন গেয়ে যায় ঈদের কলগান।

সুর নাহি উঠে ‍দিবস নিশীতে বুকের মাঝখানে

তব উচ্ছাসি ঈদের আনন্দে প্রবাস -পানে।

 

ইস্পাত কঠিন পাষাণক্রোড়ে তীব্র হিমবায়ে

প্রবাসীর ঈদ উৎসবে সব প্রাণ এক হয়ে

আপন আপনার ব্যাথা ভুলে জনে জনে

প্রবাসী রাসেলেরা বন্ধন গড়ে সর্বলোকসনে।

 

দেশে –দেশান্তরে ঈদ উৎসবে নাহি কলোতান

আছে কিছু বিরহ ব্যাদনা প্রবাসের উদ্যান।

ঈদের খুশী নিত্য চলে যায় আবেগে উল্লাসি

একাকী প্রবাস জীবন তব সেও ভালোবাসি।

-------------------------------------

Monday, May 2, 2022

তব ঈদ আসে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২-০৫-০৪-২০২২ ই

ঈদের খুশীতে ভ্রমিয়াছি দূর সিন্ধুপারে

শেকড়ের টানে  ছুটিয়াছি শৈশব দ্বারে!

আনন্দ সব জাগিয়াছে স্বর্গ্ করি ভেদ

কষ্টরোধ করি যেন মিটিয়েছি সাধ।

 

ঈদের খুশীতে যেখানে উৎসবে ধরা

সেখানে তব কিছু ব্যাদনার বস্ত্রপরা।

উঁচু নীচু ব্যবধানে বয়ে যায় রাত্রি-দিন

অশ্রু ঝরে গৃহকোণে অন্নহীন -কত দ্বীন।

 

প্রেমশুন্য সংগীতবিহিীন কত ঈদ আসে

সাম্যের দ্বার খুলে কেহ নাই অসীম হরষে!

তব ঈদ আসে খূশীর আমেজে অনিমেষ

মুসল্লিম উম্মা জাগে নিদ্রাতন্দ্রাহত পরিশেষ।

 

তব ঈদ আসে উৎসবের মন্ত্র পাঠ করি,

ঈদের খুশীতে ভ্রমিয়াছি চিত্ত অগ্রসরি ।

শেকড় হতে ফিরে এসো আপনের তটে

নব উদ্দামে গর্জে উঠে হে পর্বতসংকটে।

 

ঈদের খুশীতে ছড়িয়ে দাও সাম্যের জাল

প্রাণে জ্বলিতেছে আগুন, পুড়িতেছে দল

তব ঈদ আসে উথরোল তরঙ্গে  উম্মাতে

দিন যায় রাত্রি আসে বৈষম্যের কষাঘাতে।

-----------------------------------------

অন্তর অন্তরে বিক্ষোভ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২-০৫-০৪-২০২২ ই

********************

অন্তরে অন্তরে সদা চলিতেছে অধ্যায়ন;

হিংসে বিদ্বেষ হানাহানি করিতেছে ভ্রমণ ।

ভালোবাসার প্রাণ নাহি আর মানুষের সনে

আপনার মোহে বেষ্টিত প্রাণ জগৎ পানে।


কুটিল হতে কুটিল জালে সুদুর্গম পরশ!

হৃদয় শুন্য প্রেম শুন্য অন্তর অশেষ।

চৌদিকে জ্বলন্ত বালুকারাশি রৌদ্রালোকে

তবু প্রাণ চায় পুলক ভূমি এই ভূ-লোকে ।


অন্তর হতে অন্তরে বিক্ষোভ জগৎ জুড়ে;

কোথাও তাল লয় নেই  প্রেমের অমৃত সুরে

দিগন্তবিস্তৃত যেন উষ্ণশ্বাস অগ্নিময়,

তপ্তদেহ,শুষ্ককণ্ঠ, সঙ্গহীন, নিঃশব্দ, নির্দয়।


একটু ভালোবাসার জন্যে বসি আছি বাতায়নে

অন্তরে অন্তরে বিক্ষোভ,প্রতিবাদ জনে জনে

কোন মীমাংসা নেই, চারিদিকে বিক্ষোভের গলা

তবু প্রেম নিশ্চুপ! নিস্তব্ধ নিরালা---


সাম্যের ডাক দিয়েছি তবু আকাশ মেঘগণ

আপনার মোহে ব্যস্ত পৃথিবী যে যার মতন!

অন্তর হতে অন্তরে বিক্ষোভ চলিছে অবিরাম!

তবু মীমাংসা নেই, প্রেম নেই নশ্বর ধরাধম।

-------------------------------------------


Sunday, May 1, 2022

ঈদের আনন্দ ভেলায়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

চল হে যাত্রা করি ঈদের আনন্দ ভেলায়

সাম্যের ছন্দে মধুবিন্দুভারে মুসলিম উম্মায়

পরিব্যাপ্ত করিয়া এই প্রাণ মহাসিন্ধুনীর

চল হে ঈদের নামাজে উঁচু নীচু শির।

 

ঈদের কল্লোলগীতে উল্লসিত রঙ্গে

মুসলিম উম্মা জগো হে খুশীর তরঙ্গে।

দিক-দিগন্তরে ফুটাও হে পুস্প বিজয়

সাজ হে সাম্যের রঙে প্রেমের হৃদয়।

 

খুলে দাও বদ্ধ দ্বার মানবতার চেতনে

মানুষ মানুষের জন্যে নশ্বর ভুবনে

উৎসবসম উঠাও প্লাবন জগতের চারিধার

বহুকাল ধরে ঈদ আসিছে ঐক্য জানিবার।

 

ঈদের আনন্দ পরিপূর্ণ্ করি চল হে

নাহি ভাবি ধনী গরীব উৎসব প্রবাহে!

ঈদের শুভেচ্ছা তোমায় অমৃত সমাহারে

সংকীর্ণ্তা ভুলে যাও এই আনন্দ সম্ভারে।

 

কারো অশ্রু যেন নাহি ঝরে গৃহকোণে

দেশ দেশান্তরে ভেসে যাও খূশীর প্লাবনে।

চল হে যাত্রা করি ঈদের আনন্দ ভেলায়

সাম্যের ছন্দে মধুবিন্দুভারে মুসলিম উম্মায় ।

--------------------------------------------

আপনারে বাঁচিয়ে রাখো হে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

আপনারে বাঁচিয়ে রাখো হে বসুন্ধরে

ধরনীর সন্তান তব অনন্ত অবিনশ্বরে।

তুমি চিরন্তন হলে উদিবে রবি শশী ওই

জাগিবে পৃথিবীর আলো সবেরে লই।

 

দিগ্বিদিকে আপনারে দিও হে বিস্তারিয়া

একটি ভা্ল কাজে লিখিও নাম হিল্লোলিয়া

ভেঙ্গে ফেলো হে সংকীর্ণ্ প্রাচীর মর্মরিয়া,

উজার করে দিও হে  প্রাণ ভালোবাসিয়া।

 

এই পৃথিবী চায় হে আলোকে পুলকে

তুমি প্রবাহিয়া চলো নশ্বর ভূলোকে

জন্ম হতে মৃত্যুবদি আপনার কর্মগুনে

তুমি ফুটে থাকো ফুলে ফলে তৃণ প্রাণে।

 

একটি ভা্ল কাজে নিগূঢ় জীবনরসে

হয়তো রবে চির প্রবাহিয়া তরঙ্গ উল্লাসে

বন্ধু,আপনারে বাঁচিয়ে রাখো হে বসুন্ধরে

হৃদয়ের উথরোলে নশ্বর- অবিনশ্বরে।

---------------------------------------

 

হরিলুটের দেশ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

***********************

একি হরিলুটের দেশ! প্রখর তপ্ত খরা

চৌদিকে জীর্ণ্ জরা ভঙ্গুর সিদ্ধ ধারা ।

এ কি স্বপ্নের দেশ! বহি দুর্ণিনীতির বোঝা

ক্ষমতার প্রবঞ্চনায় নাহি হয় তার সাজা।


রাজ্যে বৈষম্যের বোঝা,নাহি ভাবি মনে

শোষনের সুচতুর ‍দৃষ্টি ক্ষমতার নয়নে।

জুলুমের কুটিল বুদ্ধি শাণিত প্রখরা

বঙ্গ ঘিরে চলিছে তাহাদের মহরা।

তবু স্বাধীন ভাবি রাত্রিদিন বসি গৃহকোণে

শুধু দেখিনা মুক্তির আলোটা অসীম গগণে।

মিথ্যে বলে ছুটিয়াছে তাহারা বিশ্ববসুন্ধরা

আর সরল মানুষের কাছে বিজয় অধরা,

শুধু অধরা—


যুগযুগান্তর ধ'রে নিস্পেশিত জগতের শান্ত প্রাণী

তবু গর্জে উঠে কখনো সংঘবদ্ধ বজ্র ধ্বনি !

তুমি নির্ভয়ে নেও হে নির্ম্ল নিশ্বাস 

তুমি দৃপ্ত বিজয় নিশান এ মোর বিশ্বাস।


এদেশ হবে না কভূ হরিলুটের দেশ!

হে সৈনিক যুদ্ধের দূর্গে করো যদি প্রবেশ!

তুমিই তার প্রথম বিনাশ কিংবা সর্নাকরশ!

তুমি জাতির জাগ্রত প্রহরী অনিমেষ।




Thursday, April 21, 2022

তুমি এসেছো হে খুশীর ঈদ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০৪-২০২২ ইং

***********************

হোক আনন্দ মেলা, এ মেলায় যোগ দিতে হবে;

তুমি কোন বিরহে মৌন হয়ে একা বসে রবে ?

উৎসব কল্লোলে নেচে উঠো নিখিলের সনে

ঈদুল ফিতরের উচ্ছাসে শুভ্রতার কোণে।


রেখো মনে আনন্দ প্রবাহ তুমি এ নশ্বর ভবে

যুদ্ধ বিগ্রহ নহে গো ব্যাথিত প্রাণ এ উৎসবে!

তুমি তার অন্তরের আলো উজ্জ্বল কিরণে

এ পৃথিবী জেনে গেছে তা সাম্যের মহা বরণে।


অনন্ত কালের কোলে,মানবতার প্রাঙ্গণে-

তুমি এসেছো হে খুশীর ঈদ উৎসব আয়োজনে!

কে ধণী! কে গরীব ! সবই তার অজানা!

ছুটেছে মানুষ শিকড়ের সন্ধানে কতই না!


এ উৎসবে প্রেমের  পতাকা দিয়েছে তুলি!

তুমি বিধাতার শ্রেষ্ঠ উপহার এ পৃথিবীর ধূলি।

হোক  উৎসব! এ উৎসবের কোথায় তুলনা ?

ক্ষণিকে হলেও এ প্রাণ ভুলে বিরহের যাতনা।


তুমি এসেছো হে খুশীর ঈদ প্রাণে প্রাণে দোলে;

তবু কেন মানুষ বৈষম্যের অগ্রাসন অনলে ?

চিরকাল আবদ্ধ-দুঃখ যেথা ছিল সেথা রহিল!

শুধু ওরা লাগামহীন চলিল—আপন ঝুঁলি ভরিল।

-------------------------------------------


Wednesday, April 13, 2022

ক্ষণিকের সুধা-সুর

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০৪-২০২২ ইং

***********************

ওরে প্রাণ মৃত্যু তোরে দিবে হানা,

সেতো শুনবে না ওদিন তোর মানা।

এইতো তোর ক্ষণিকের নশ্বর চাষাবাদ

ধূলিসাৎ হবে সেদিন পৃথিবীর প্রাসাদ।


ওরে ভয় নাই, ওরে ভয় নাই যাত্রী !

সর্বহারা দিকহারা প্রাণ নহে তোর রাত্রি!

এই জীবন নহে অবিনশ্বর-

সে তো ক্ষণিকের সুধা-সুর।

 

নাই বুঝি, নাই চিনি, নাই তারে জানি,

যে কিনা দিয়েছে প্রাণ এই জগৎ আনি।

ব্যাকুল ছুটেছি বিনিদ্র ওরে যাত্রী---

সম্মুখে দেখেছি তাই আঁধার রাত্রি।


নাহি বুঝি অসীমের আলো আশিস-পরশ:

ক্ষণিকেরে করেছি আপন  অবিরাম বরষ!

তাইতো পরাজয় শঙ্কা বুকের আঁচলে

ডাকিছে নীরব স্নেহে বাতিল নিখিলে।


ওরে প্রাণ মৃত্যু তোরে দিবে হানা,

সেতো শুনবে না ওদিন তোর মানা।

নাহি থাকিস আর নশ্বর জড়ায়ে ধরি।

অনন্তরে চিনে ল হে প্রভূরে বন্ধু করি।

---------------------------------------

নব ঊষালয়ে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৪-০৪-২০২২ ইং

**********************

এলো হে এলো হে বৈশাখ নব ঊষালয়ে

গত বৎসরের জীর্ণক্লান্ত রাত্রি পেরিয়ে।

সম্মুখে তোর তপ্ত রৌদ্র করিছে আহ্বান

বৃক্ষে বৃক্ষে ফুলে ফলে সৌরভ উদ্যান।


বাঙালির প্রাণ উঠিছে জাগি দীর্ঘ্তান সুরে

দূর হতে দূরে প্রকৃতির নব সাজে ওরে

আয় তোরা আয় ওরে যাত্রী

ধূসর পথের ধূলা নহে এই ধরিত্রী।


বিজয়ের উল্লাসে নাচিব তুমুল ঘূর্ণিপাকে!

তব নাহি হবো নত শির এই মর্তলোকে।

দিগন্তের পারে দিগন্তরে কবির জয়-নির্ভয়!

কোন অমানিশা নহে ওরে চির প্রত্যয়।


নহে রে ১ লা বৈশাখ সন্ধ্যার দীপালোক,

নহে রে ভীতু সৈণিকের কোন অশ্রু –চোখ।

নব বিজয়ে ডাকিছে বৈশাখীর আশীর্বাদ,

ওই তোরা আয় মহা উল্লাসের বজ্রনাদ ।


বাঙালির মহা বরনে বৈশাখ এক উপহার!

যেথায় খোঁজে প্রাণ অমৃতের অধিকার।

বৈশাখ নহে অতীতের দুঃখ- সে নহে বিশ্রাম

সে দৃঢ় প্রত্যয়- সে সূর্যদয়ে জাগিছে অবিরাম ।

---------------------------------

Saturday, April 9, 2022

সৎ মানুষটি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৯-০৪-২০২২ ইং

***************************

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে;

রাজ্য আমার উঠবে হেসে শুভ্র কাঁশে কাঁশে।

থাকবে না গগণ কালো অনেক দোষীর দোষে

বিধিবিধান-বাঁধনডোরে আমরা চলবো হেসে।


কইরে তোরা আয়রে ধেয়ে দেই যে তাহা সরে;

তাহার লাগি যাহা শাস্তি শপথ নেইরে ভাইরে।

এইতো সময় গর্জে উঠার আপন মনের তোষে

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে ।


বিশ্ব রাজ্যের নিন্দা করে নয়তো তাহা মিছে

যেথায় যাই সেথায় দেখি দুর্ণিনীতি সব পিছে।

উঁচু নীচু সব চেয়ারে অসৎ ব্যাক্তি বসে

রক্ত জাতির নিচ্ছে চুষে নির্দ্য় উল্লাসে।


আমরা বিশ্বের স্বাধীন জাতি তবে কেন নীচে ?

আয়রে তোরা গর্জে উঠি সৎ মানুষটির পিছে।

ডাকছে তোরে রাজ পথে ওই এবার হবে খেলা

চাই না দেখি দুর্ণিনীতি আর বঙ্গের এই ভেলা।


জাগতে হবে ভাঙ্গতে হবে দুর্ণিনীতির এই মেলা

ওরা সবে জাতির শত্রু নয়রে অবহেলা।

সৎ মানুষটি আসবে ফিরে তাই রয়েছি বসে;

রাজ্য আমার উঠবে হেসে শুভ্র কাঁশে কাঁশে।

------------------------------------------------


Friday, April 8, 2022

এতো মানুষ তব মানুষ নেই


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৮-০৪-২০২২ ইং

**************************

এতো মানুষ তব মানুষ নেই এ মর্তলোক!

তারে খুঁজিবার সনে ছুটেছি আমি ভূ-লোক। 

কখনো কি পাবে না তারে কোনো মর্তবাসী ?

মানুষ রূপে মানুষে দেখি শুধু অগ্রাসি।


ওগো কখন দেখিব আমি নিন্দ্রা হতে উঠি ?

সমস্ত প্রাণে প্রাণে প্রভাত ঊষা আছে জাগি !

প্রেমে প্রেমে উথরোল রবে হৃদয়ের পাটি

মানুষ মানুষের হবে চির সাম্যের লাগি---


এ সাজানো পৃথিবীর অরণ্যের পল্লব স্তরে

কোন কলঙ্কের রেখা নেই  মহিমা তরে

তব মানুষ আঁধার প্রকোষ্ঠে চিরকাল ধরে

চিত্তের মোহে পথ ভ্রষ্ট পরান আঁকড়ে ধরে।


নিখিল মন প্রবাহে অনিষ্টের ভরা যৌবন!

তাল লয় ছন্দ সর্বাঙ্গ যেন অসুরের মতন

এতো মানুষ তব মানুষ নেই এ মর্তলোক!

তারে খুঁজিবার সনে ছুটেছি আমি ভূ-লোক। 


বিজয়ের বসন্তদিনে পরাজয়ের দুঃখ

মানুষেরে ঘিরে আছে এ মর্তলোক!

এ পরাজয় মানুষের কাছেই চির উম্মুখ!

তব মানুষ আঁধার প্রকোষ্ঠে খুঁজে তার সুখ।

----------------------------------------


সজিব বরনে সাজাও হে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০৪-২০২২ ইং

*************************

পবিত্র একটি প্রাণ চাহি গো  নশ্বর জীবনে

যেথায় নাহি গো হিংসা বিদ্বেষ মৃত্তিকাসনে।

নাহি গো লোভ লালসা দুর্ণিনীতি স্ব-আসনে

কতোই না উল্লাসিত হতো পৃথিবী পরশনে।


তুমি কি দেখেছো তারে এই বঙ্গ তরে ?

আমি দেখেনি ওগো পবিত্র প্রাণ তারে!

মিশায়েছে অন্তরে মীর জাফরের রক্ত

কতো বৈষম্য ছড়ায়েছে পাকা পোক্ত।


দুষ্টেরা ফাঁদ পাতিয়াছে দিকে দিকে

দুর্ণিনীতি অপনীতি অন্তরে  লিখে লিখে

প্রাণের ব্যাকুল আলিঙ্গন তারি সনে

ছদ্মবেশী সমস্ত প্রেম মিশায়ে যতনে।


তবু বলি মানুষই পারে দিতে রাঙাইয়া

সেই অমৃত সূধায় ভরে তার সকল দিয়া

সজিব বরনে সাজাও হে তোমার জীবন

অমরত্ব যদি চাও হে প্রাণ নশ্বর কানন।


বিদায়ে আঁখি জলে ভাসুক সে নয়ন

যে প্রাণ তুমি রোপেছো ক্ষণিক ভুবন।

তোমাতে চাই খুঁজি আমায় নশ্বর প্রেমে

সজিব বরনে সাজাও হে প্রাণ ধরাধমে।

------------------------------------------


Thursday, April 7, 2022

ভেঙ্গে গেছে জীবন নদী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০৭-০৪-২০২২ ইং

ভেবেছিলাম উৎসব করিব এক হয়ে

স্বাধীন বঙ্গ তরে সব আনন্দ লয়ে।

হবে কি সেই ঊষার উদয়  মুক্ত গগণ ?

প্রভাত আলোক মাঝে তব মুখ মলিন!

 

হতাশার তীব্র কম্পন উঠিছে বুক মাঝ

চৌদিকে এতো ফুল তব ঘ্রাণ নেই আজ।

তপ্ত বালু চর! জল শুন্য নদী !

উর্বর জমি তব শস্য শুন্য অনাবাদি।

 

অন্তরে লেলিহান শিখা লাগামহীন ভাবে

দাউ দাউ বঙ্গতল- পুড়ে ছাঁই হয়ে যাবে!

 বৈষম্যের করাল গ্রাসে নিস্পেশিত প্রাণ

তব মুক্তির কান্ডারী নেই অগ্নি শ্মশান।

 

এতো জুলম! এতো অত্যাচার সিন্ডিকেট ধ্যানে

ওরাও যেন নিশ্চুপ ! ক্ষমতার সিংহাসনে।

জনতায় আবেগের ঘোর তব অযুত দুঃখে

সহসা আসিবে না বিজয় তব নেতার সুখে।

 

নিত্য পণ্যের দাম গগণ সম অসীম

বিস্তৃত হয়ে আছে ওগো প্রিয়তম।

ভেঙ্গে গেছে জীবন নদী কত বারম্বার

দৃষ্টি নেই ! কেমন আছে প্রবাহ আমার।

--------------------------------------

Saturday, April 2, 2022

মাহে রমজানের শশী

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০২-০৪-২০২২ ইং

মানবের রহমত রূপে রোজা এলে তুমি

বিজয়ের পতাকা নিয়ে ওগো নশ্বর ভূমি-

মনিব গোলামের এ মহা অমৃত বন্ধন

কভূ যাবে না ছিড়ে হাশর ময়দান‘।

 

চির সত্যের বষরে স্নিগ্ধ মুমিনের প্রাণখানি

চৌদিক হতে বাতিলেরে লবে না কভূ টানি।

সেহেরীর সময় জঠিবে জাগি তৌহিদী প্রাণ

পাপাচার হতে রবে বিরত ক্ষণিক মেহমান ।

 

এ জীবন পরিপূর্ণ্ তবে নশ্বর-অবিনশ্বর

অন্তরে জাগে যদি আলো  ওই সত্ত্বার।

তুমি তারই আরশে তব প্রেমময় বুকে

যার প্রতিদান পাবে তুমি অনন্ত দুঃখে।

 

জাগো হে জাগো নিবারণ তব ক্ষুধা

মুক্তির নিশানায় মাহে রমজান সুধা!

নহে গো হেলায় দুর করো তারে ভুবন

তাঁরই বিধানে এসো হে ধরিত্রীর সন্তান।

 

মানবের রহমত রূপে রোজা এলে তুমি

বিজয়ের পতাকা নিয়ে ওগো নশ্বর ভূমি-

ওই দেখ উঠিছে মাহে রমজানের শশী!

এখনো কি জাগেনি প্রাণের উষা উল্লাসি?

----------------------------------------------

 

 

Friday, April 1, 2022

মাহে রমজান


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ০১-০৪-২০২২ ইং

*************************

 রহমতের বাণী লয়ে ওই এলো রমজান!

জাগো হে, জাগো হে, বিশ্বের মুসলমান।

আত্মশুদ্ধি করো হে সিয়ামকে ভালোবাসি

অনল হতে রক্ষা করো আপনারে উল্লাসি।


 মুমিনের রক্ষা ঢাল তুমি- হে মাহে রমজান।

বহু হরষে দিলে তুমি নূরে আলো কোরআন!

এই রহমত নাহি হবে শেষ যুগযুগান্তর

যে কিনা বুঝিয়াছে তোমারে রাখে অন্তর।

  

জানি হে তুমি মুক্তির আলো কঠিন দিবসে

নাহি কোন দ্বিধাদ্বন্দ্ব মুমিন প্রাণের পরশে।

তুমি সে পরম আনন্দ- তুমি সে দৃপ্ত গরিমা

রহমত,মাগফেরাত,নাজাদ অপার মহিমা।


জাগো হে, জাগো হে, বিশ্বের মুসলমান।

বিজয় কেতন লয়ে ওই এলো  রমজান।

এই পাপ, এই লোভ এই জীবনের পরে

তুমি ছাড়া নাহি কেহ  চির অবিনশ্বরে।


বহু বরকতের মাস ওই এলো মৃত্তিকা সনে

জাগো হে জাগো  রহমতের অনন্ত গগনে।

স্বাগতম, সু-স্বাগতম হে পবিত্র মাহে রমজান।

মুমিন হরষে জাগ্রত হে আল্লাহ ভীরু প্রাণ।

---------------------------------------------

Saturday, March 26, 2022

তবু যেন বিপুল শুন্যতা


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০৩-২০২২ ইং

তোমাকে দেখার পর থেকেই এক শুন্যতা

চারিদিকে ঘিরে আছে বিপুল নিঃসঙ্গতা ।  

নিশ্বাসের বায়ু কেড়ে নেও দূর-বহুদূর!

তবু ক্ষণে ক্ষণে এসে দিয়ে যাও সুর ।

 

যে আলপনা রক্তে দিয়েছে তরঙ্গ দোলা

সে তো ভুলে থাকা নয়, সে তো বিষম জ্বালা

হৃদয়ের মাঝখানে দিয়েছি যে ঠাঁই

আমি কি করে ভুলি বলো তাই ?

 

রক্ত  কণাগুলো নেচে উঠে কূলে কূলে

রোমাঞ্চিত বাগান ভরে উঠে ফুলে ফুলে

কোকিল সুর তুলে বসন্তের কলোতানে

তবু যেন বিপুল শুন্যতা তাল লয় গানে।

 

জানি হে তুমি মোর অন্তরের কবিতা-

পরম পুলকের বর্ণ্ শব্দ বাক্য প্রণেতা

তুমি সাহিত্য, তুমি কাব্য, তুমি গল্প

তুমি জীবন প্রবাহের শিহরিত কল্প।

 

তবু যেন বিপুল শুন্যতা প্রতি প্রাতে-

ব্যাদনার নীল ছবি হৃদয় গঙ্গাতে

তবু  ভালোবাসি হে প্রিয়া অফুরান !

যেথায় শুধু তুমিই  উথরোল প্রাণ।

-------------------------------------

যাইনি কো ভুলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০৩-২০২২ ইং

কি সংলাপ কর হে অন্তর কবি ?

সে কথা কি জানো তুমি মোর ছবি !

যারে এঁকেছি আমি প্রেমের বন্ধনে

পুলক শয্যার উষ্ণ শিহরণে।

 

যারে খুঁজি অনুভবে সে আসত যদি

কতই না তরঙ্গ স্রোতে ভরে যেত নদী

গর্জে উঠত তুমুল আনন্দ বেগ

আলিঙ্গনে  দুর হত সুপ্ত মেঘ।

 

নব জাগরণে লেখা হত কবিতার চরন

রাঙা ঠোঁট কিংবা অপরূপা কাজলা নয়ন

কান পেতে শোন হত বুকের স্পন্দন

শুরু হত গর্জিত পুনঃ পুনঃ কম্পন!

 

ওহে অঙ্গে অঙ্গে জাগিত অমৃত ঘ্রাণ

সৌরভ সুবাসে ভরে যেত তৃষ্ণার্ত্ প্রাণ

কি আকুতি জাগিল হে স্বপনের !

আজ সবটুকু জানালাম কবিতার।

 

এ চোখ- এ ঠোঁট- এ হাসি যাইনি কো ভুলে

এঁকেছি যার ছবি এ প্রাণে জীবনের মূলে।

বিশ্বাস করি হয়নি তো ভুল

তারই রেণু খুঁজি যারে ভাবি ফুল।

----------------------------------

Friday, March 25, 2022

শুধু তুমি স্বপ্নের কবি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-০৩-২০২২ ইং

সদ্য ফুলগুলো ফুটে আছে লম্বা বৃক্ষে

পাঁপড়ি গুলো অপূর্ব্ লাগছে মসৃণ বক্ষে!

যার প্রতিটি শাখা প্রশাখা আভরণ খুলি

আপন রঙে সাজিছে ডানা তার মেলি।

 

ঠিক যেন বসন্তের মিলন-উষায়

বড় বেশী দোল খায়

তার যৌবন তৃণ

শত প্রেমিকের উগ্র দহন।

 

সব প্রেমিকেরা অস্থির তব সত্য সবি-

শুধু তুমি স্থির !শুধু তুমি ছবি

শুধু তুমি স্বপ্নের কবি 

শুধু তুমি সোনালী রবি।

 

এতো লম্বা তব ফুলগুলো হাসে-

বক্ষ তব পুলকিত নিশ্বাসে;

কতো রঙে নব নব সাজে

কতো গানে কতো নাচে ধরার মাঝে।

 

লম্বা বৃক্ষ তুমি কোথায় আছো থেমে ?

দাও ফুল উঁচু হতে নেমে

তোমার সৌরভ সুবাস রেণু ওই শশী রবি

যারে ভাবি আমি চির স্বপ্নের কবি।

--------------------------------------

বিরহের তুফান

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-০৩-২০২২ ইং

তুমি কেবল কল্পনা নও শুধু নও হৃদে লিখা

তুমি যে সুন্দরী সুদূর নীহারিকা !

যে তুমি করে আছো সারা অঙ্গে ভিড়

জাগ্রত পুলক শিহরণে শিরে উপশির।

 

তুমি যে সারা দিনরাত্রি

তরঙ্গে তরঙ্গে হয়েছো প্রেমের যাত্রী

হৃদয়ের গ্রহ তারা রবি

জানি হে তুমি বিরহের নও ছবি।

 

তবু কেন তুমি এতো শান্ত হয়ে রও ?

ওগো বুকে টেনে লও

আমি যে তুমিবিনা চিন্দ্রহীন

রাত্রিদিন !

 

তুমি কেবল কল্পনা নও শুধু নও হৃদে লিখা

তুমি যে সুন্দরী সুদূর নীহারিকা !

হাতে প্রেমের ফুল তব কেন এতো দূরে !

আমি যে হয়েছি অঙ্গার চির অন্তঃপুরে।

 

হৃদয়ের তুমুল ঝড় ধূলি-বালি

উড়িতেছে ধূসর অঞ্চল তুলি

বিরহের তুফান গ্রাসিয়াছে দিকে দিকে

তবু তুমি চির অনন্ত হৃদয় ভূ-লোকে।

-----------------------------------------

তুমি চলি গেলে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-০৩-২০২২ ইং

তোমার চাহনীকে করিনিতো অপমান

হৃদয়ে লিখেছি বারেবার তোমার গান।

 

আবৃতি করেছি সারাবেলা

তোমার সেই হাসি করিনিতো অবহেলা।

তরঙ্গের পর তরঙ্গ হতে

আমি চেয়েছি তোমার বুকে সেই সুর বাজাতে।

 

তুমুল ঝড় সম!

শিরহণ তুলিছো পুলক দ্বারে মম

আলিঙ্গন করিছো- একি মধুময় !

অমৃত সুধা যেন স্পর্শ্ করিছো বাসনার বসূধায়

আমি তো গিয়েছি হারায়-

সেই উথরোল পাড়ায় পাড়ায় ।

 

যেখানে তুমি আর আমি যুদ্ধরত

তবু ভালোবাসার মশাল  উজ্বল অদ্ভুদ !

ঠিক যেন ফুল শয্যার মতো

যুদ্ধের ভিতরে অমৃত বিজয় স্বর্গের মতো।

 

এতো প্রবল প্রেম তব রোধ করি

তুমি চলি গেলে উঠিয়ে শিহরি!

তবে কেন হেসেছিলে হে প্রিয়া অজানা ?

কেনইবা অপলক চেয়েছিলে আনমনা !

----------------------------------

ওই মুসকি হাসিতে

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২০-০৩-২০২২ ইং

চৌদিকে প্রেম ছড়িছে দোলিতেছে প্রাণ;

বিশ্ব সাজিছে সহস্ররূপে,গুঞ্জরিছে গান ।

অযুত লক্ষ সুরে জাগিয়া উঠিছে নৃত্য

রোমান্টিক ভঙ্গিতে ছুটিছে যুগল চিত্ত।

 

রহস্যময় মুসকি হাসিতে বাজিছে বেণু

মনিরার পরশে তুমি যার আলোকধেনু

কি এক অপার মহিমা আজো অগণন!

যেথায় তুমি এবং মুনিরা পুস্প কানন।

 

প্রভাতী ঊষার মতো লালাভ আভায়

কিংবা পূর্ণিমার মতো শুভ্র আলোয়

হৃদয়ের শুন্যতায় কিংবা বালুকার তীরে

সজিব তরুলতা হয়ে বট বৃক্ষ ছায়ায়

মুক্তির আশ্রমে ফুটিছো সৌরভ ভরে।

 

ওই মুসকি হাসিতে কি যেন লুকানো !

দিগন্ত নাই তার কোন ---

শুধু রহস্যে ঘেরা পৃথিবীর কোটি প্রাণ ।

হৃদয় উথরোল দিকে দিকে অফুরান।

 

চন্দ্র-সূর্যের আলোকময় ভূ-লোকে।

তুমি শুধু স্বর্গীয় স্পর্শ্ লোকে লোকে।

চৌদিকে প্রেম ছড়িছে দোলিতেছে প্রাণ;

বিশ্ব সাজিছে সহস্ররূপে,গুঞ্জরিছে গান ।

-------------------------------------------

 

Thursday, March 24, 2022

যেখানে আমি নির্বাসিত

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৪-০৩-২০২২ ইং

তোমার দিকে তাকালেই জেগে ওঠে প্রাণে

তুমি যেন পুলক শিহরণে -প্রবল কিরণে!

তবে কি ভালোবেসে ফেলেছি ?

তুমি তার কতটুকু অনুভব করেছো ?

 

বিপুল শুন্যতা গভীরে! তপ্ত বালুকার তীরে

আমি চলেছি তোমার রোমাঞ্চ অনলে পুড়ে

এ অনুভব বড় বেশী  স্বর্গীয় স্পর্শ্ ঘেরা

যেখানে আমি নির্বাসিত তুমি ছাড়া ।

 

তোমার চোখের ঝলক যেন ধেয়ে এসে একটা কিছু বলে-চুপি চুপি বলে

রাঙা ঠোঁটে মুসকি হেসে

হৃদয়ের কথা বলে-খুব কাছে এসে বলে

তুমি না সত্যিই খুব—

 

এ হৃদয় জেনে গেছে তুমি ধূলি কণা

তুমি তার অপরূপ সজ্জা কিংবা আলপনা

অনেক ইচ্ছে করে ! কিন্তু—

কোথায় যেন এক অদৃশ্য প্রাচীর !

 

তুমি আমি কি পারি না এ তরঙ্গ থামাতে ?

চলো না হৃদয়ে হৃদয়ে কথা বলি

সংগোপনে বলি- প্রকাশ্য বলি

দু’জন দু’জনাকে ভালোবাসি প্রাণ খুলি

Saturday, March 19, 2022

বিপুল বিরহে


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০৩-২০২২ ইং

শুধু হৃদয়ের আবদনে এতো ব্যাকুলতা !

এতোটুকু কল্লোল! এতোটুকু উচ্ছাস

এতোটুকু ব্যথা-

তুমি বুঝলে না প্রেমের অমর কবিতা।

কি লিখা ছিল তাতে ?

হয়তো ছিল দু’হৃদয়ের পরিপূর্ণ্তা !

 

এক নিস্প্রাণ সাহিত্য সর্বব্যাপী ধেয়ে

এই কবিতা গ্রাস করিছে নির্ভয়-নির্দয়ে!

হৃদয়ের আহ্ববানে বলেছি শতবার করে

শুধু তুমি যেন অফুরান ভালবাস মোরে।

 

আমি জানি এ প্রেম বিচিত্র তবু তুমি বৃহৎ

শুধু জানা ছিল না তুমি এতো মিশ্রিত অসৎ

তবু ভেবেছি তুমি মোর প্রিয়া চিরদিনকার

আমি যে ভালবেসেছি তোমায় চমৎকার !

 

অনেক স্বপ্ন বুঁনেছি অসীম প্রেমের গ্রহে

তুমি বুঝলে না, দুর করেছো বিপুল বিরহে

শুধু হৃদয়ের আবদনে এতো ব্যাকুলতা !

এতোটুকু কল্লোল! এতোটুকু উচ্ছাস

এতোটুকু ব্যাথা!

তুমি বুঝলে না প্রেমের অমর কবিতা।

যেখানে লিখা ছিল দু’হৃদয়ের কাব্যকথা।

--------------------------------------

প্রেমের প্লাবন

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৯-০৩-২০২২ ইং

প্রেমের ফুল ফুটিয়াছে অন্তর তরুরাজি

বাগান ভরিছে তাই সুবাস রেণুতে আজি!

তবু সারাবেলা আনমনে বসিয়া একাকী

হৃদয় খুলি তোমারে খুঁজি মুগ্ধ আঁখি।

 

শিরে উপশিরে তরঙ্গে তরঙ্গে অনুভব করি

আমার মৃত্তিকার মাঝে পুলকিত শিহরি

প্রচন্ড দোলিছে প্রেম তরী হৃদয় সাগরে

যার জীবনরসধারা তুমি দিবানিশি ধরে।

 

একি ফুল ফুটালে ওগো কুসুম মুকুল !

কি আনন্দ উৎসবে ফুটিয়া আকুল।

তুমি এসেছিলে প্রাণে নব রৌদ্রালোকে

তাইতো আমি উজ্জ্বল প্রেমের পুলকে।

 

কি মুধুর প্রমোদরসে জাগালে হরষিয়া!

অন্তর জুড়িয়া লিখেছি নাম ওগো প্রিয়া।

তোমাকে ভালবাসি অযুত পাহাড় সম

সারাবেলা আনমনে বসিয়া বলি প্রিয়তম।

 

প্রেমের ফুল ফুটিয়াছে অন্তর তরুরাজি

বাগান ভরিছে তাই সুবাস রেণুতে আজি!

আসিবে কি কোনদিন-শরৎ কিরণ ?

শুভ্র কাশে ভাসিব প্রেমের প্লাবন ।

-----------------------------------------