মঙ্গলবার, মে ০৩, ২০২২

প্রবাসীর ঈদ উৎসব

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩-০৫-০৪-২০২২ ই

হৃদয় হতে ইচ্ছে করে তব রাসেল নিভৃত!

প্রবাসী জীবন নহে সুখাসীন ঊর্মিমুখরিত

সদা মাতৃকার প্রেম অন্তরে বেষ্টিয়া ধরি

প্রবল শেকড়ের টানে আপনার করি।

 

তব প্রাবাসে যারা আছে তপ্ত বালুকার তীরে

প্রিয় জন্মভূমির টানে বারে বারে ফিরে

ইথারে ভেসে পিতা মাতা স্ত্রী সন্তানের নীরে

তব সুখ নাহি ভীড়ে- জীবন সংগ্রাম তরে।

 

একটু সুখের আশায় প্রবাসী হয় বলিদান

একাকী জীবন গেয়ে যায় ঈদের কলগান।

সুর নাহি উঠে ‍দিবস নিশীতে বুকের মাঝখানে

তব উচ্ছাসি ঈদের আনন্দে প্রবাস -পানে।

 

ইস্পাত কঠিন পাষাণক্রোড়ে তীব্র হিমবায়ে

প্রবাসীর ঈদ উৎসবে সব প্রাণ এক হয়ে

আপন আপনার ব্যাথা ভুলে জনে জনে

প্রবাসী রাসেলেরা বন্ধন গড়ে সর্বলোকসনে।

 

দেশে –দেশান্তরে ঈদ উৎসবে নাহি কলোতান

আছে কিছু বিরহ ব্যাদনা প্রবাসের উদ্যান।

ঈদের খুশী নিত্য চলে যায় আবেগে উল্লাসি

একাকী প্রবাস জীবন তব সেও ভালোবাসি।

-------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...