কলমেঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ
৩-০৫-০৪-২০২২ ইং
**********************************
সেই
নৈতিকতা এখন বড় বেসরিক!
পেশী
শক্তি আর অর্থ্ নির্ভয় নির্ভীক।
ক্ষমতা
আর অর্থে কেনা যায় সম্মান
শিক্ষিত
প্রবীণ জ্ঞানী গুনি নতজান।
কে
তারে চিনে বল সমাজের ঘরে ?
নাহি
তারে ডাকে কেউ সম্মান করে ।
নাহি
কোন ধর্মাধর্ম্ নাহি কোন প্রথা
মানুষে
আছে কিছু হিংস্র নগ্ন বর্বরতা—
নাহি
কোন নৈতিকতা,নাই গুনিজন
নাহি
কিছু সম্মান, নাই সিংহাসন
ক্ষমতার
জীবনস্রোত বহে দিনরাত
অর্থের
করাল গ্রাসে করিয়া আঘাত।
শিক্ষিত
জ্ঞানী গুনি ব্যাথাতুর পরানে
এই
অপমান সহে যায় একাকী ভুবনে।
অর্থ্
পেশী শক্তি তরঙ্গের চূড়ায় চূড়ায়
নীতি
নৈতিকতা আজ মিথ্যে দুরাশায়।
সেই
নৈতিকতা এখন বড় বেসরিক!
পেশী
শক্তি আর অর্থ্ নির্ভয় নির্ভীক।
নৃত্য
করে চলে যায় আজিকায় উল্লাসি
তব
সমাজ তারে নতশির ভালোবাসি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।