শনিবার, মে ২৮, ২০২২

জনতার ইঞ্জিঃ আবু নোমান হালদার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৫-০৪-২০২২ ইং

****************************************************

তুমি এসেছো বিপ্লবী বীর!সোনালী সূর্য্দয়।

যদিও অন্ধকার ছড়িয়ে রয়েছে সারা ভোলাময়

আজ তুমি  মশাল হাতে এসেছো উদ্দাম ভয়হারা।

গবির্ত্ করেছো লালমোহন- তজুমদ্দিন পাড়া পাড়া।

 

জনতা তোমাকে চায় অন্তরে অন্তরে

প্রেম  দাও নিত্য অবহেতি বঞ্চিতের দ্বারে দ্বারে

উত্তাল মিছিলে মিছিলে মুক্তির উদাত্ত আহ্বানে

বজ্র কন্ঠে ডাক দাও দ্বীপ বাসির উত্থানে।

 

জানি হে তোমার বিজয় ধ্বনিতে মুখরিত পথঘাট

এক আদর্শের পরশে তুমি প্রজ্জ্বলিত সম্রাট!

তুমি নৌকার পাঞ্জেরী তাই প্রত্যাশা তীব্রতর

ওই দেখ, শ্লোগানে শ্লোগানে ভোলা উত্তাল প্রখর।

 

সারা পৃথিবী জেনে গেছে বিজয়ীর নাম-

জনতার ইঞ্জিঃ আবু নোমান হালদার-ই প্রথম

অবহেলিত বঞ্চিত তজুমদ্দিন- লালমোহন

নৌকার পালে তুলেছে  আজ বিজয় কেতন।

 

জনতার ভালবাসায় তুমি চলেছো ধেয়ে সম্মুখে

কে রুখে আর ?

এ আদর্শ্ , এ সততা, এ বিনয় শেষ প্রতিজ্ঞা বুকে।

তুমি আছো তজুমদ্দিন-লালমোহন জনতায় মিশে

তাই নৌকার পাল উড়বেই বিজয়ী বেশে।

----------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...