Saturday, February 2, 2019

ছদ্মবেশী যে প্রাণ




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মসজিদে নেই , অন্তরে নেই সেই বিধাতার বাণী!
হাট বাজারে অলি গলি ধর্মের ঝগড়া শুনি
নামাজে দেখিনা রোজায় দেখি না
ছদ্মবেশী যে  প্রাণ !

জন্ম সুত্রে পেয়েছো মুকুট লক্ষকোটি প্রাণ
কর্মে যে নেই শান্তির নিশান ওহে মুসলমান ।
এনছো যদি ইমান তাঁহার হওরে আগোয়ান
ইসলাম ধর্মের মৌলিক নিশান উড়াও পালোয়ান ।

তৌহিদি ধর্মে সেবা কর্মে কোথায় তোমার নাম ?
আজ যা দেখি
আপন স্বার্থে করছো ধর্মের বদনাম ।
নেইকো তুমি কাজ কর্মে  ইসলাম নিশান তলে
বাতিলি জাহেলী -ফ্যাতনা ফ্যাসাদ
তোমার জীবন পালে ।

মসজিদে নেই , অন্তরে নেই সেই বিধাতার বাণী!
হাট বাজারে অলি গলি ধর্মের ঝগড়া শুনি
নামাজে দেখিনা রোজায় দেখি না
ছদ্মবেশী যে  প্রাণ !
------------------------------------16-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




ভালবাসা পেয়েছো কি ?




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে তুচ্ছতাকে একদিন দম্ভ অহংকার মনে করতে
যে ভালবাসাকে অপমান করতে ক্ষণে ক্ষণে
চেঁচিয়ে উঠতে অশুরের মতো
রক্ত ঝরাতে প্রেমিকের কোমল প্রাণে প্রাণে
অসম্মান করতে
কারনে- অকারনে !

যে রূপের ঝলককে যৌবনের মুকুট মনে করতে
সে উত্তাল ভাঁজে ভাঁজে দাগ পড়ে গেছে
আবেদনের অস্থি মজ্জাগুলো ঝিমে গেছে
এখন আর কেউ শুনে না
তোমার ডাক শুনে না !

যে তুচ্ছতাকে একদিন দম্ভ অহংকার মনে করতে
সে অভিশাপ ই তোমাকে ঘিরে আছে..
ঘিরে আছে এই সাঁঝের বেলা ।


সে তুচ্ছাতেই আজ তোমাকে কুঁটে কুঁটে খাচ্ছে..
আজ ছুটেছো পাগলের মতো ছুটছো প্রেমের সন্ধানে
শুনেছি প্রেমিক পেয়েছো
ভালবাসা পেয়েছো কি?

সেই তুমি আছো, নেই শুধু প্রেম, নেই শুধু প্রেমিক ।
----------------------------------16-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



অবজ্ঞা




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে ফুলকে অবজ্ঞা করেছো রাগ- অনুরাগে
সে তো হারায়নি , সে তো হারায়নি
এখনো ফোটে আছে, এখনো জেগে আছে সবুজের শাখে শাখে..

যে ফুলকে অবজ্ঞা করেছো রাগ- অনুরাগে
সে তো জেগে আছে শত কোটি হৃদয়ের ফুলে ফুলে
জেগে আছে সৌরভ সুবাসে
হাজার প্রেমিকার মালায় মালায় ।

যে ফুলকে অবজ্ঞা করেছো রাগ- অনুরাগে
আজ দেখ, চেয়ে দেখ
সে জেগে আছে এক তরঙ্গিত প্রেমিকার ভেলকুনিতে.
এখানে নেই কোন অবজ্ঞা, নেই কোন অপমান, নেই কোন অবহেলা ।

যে ফুলকে অবজ্ঞা করেছো রাগ- অনুরাগে
সে আর নেই, সে আর নেই,
তোমার বাগানে নেই,
সে ফোটে আছে এক অনুপম প্রেমিকার ফুলদানিতে..
------------------------------16-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া, গাজীপুর ।