Thursday, May 11, 2023

নবীণের গান শুনি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৫-২০২৩ ইং।

********************

নবীণের গান শুনি, নবীনের ডাক,

চৌধার বাজে সুর প্রবীণেরা থাক।

সৌরভ সুবাসে ভরপুর যিনি

নেতা সে জনতার সবে গেছে জানি।

আয় নেতা, আয় নোমান

ভোলা-৩ আসন।

বিজয় মালা দিবো তোরে, আয় তুই আয় !

শেখ হাসিনার নৌকায়

তোরে সবে চায়—

তুই নবীণ, তুই প্রাণ ভোলা-৩ আসন ।

তজুমদ্দিন – লালমোহন

জনবন্ধু, জননেতা- জয় বাংলার গান

সবার প্রিয় ইঞ্জিঃ আবু নোমান।

নবীণের গান শুনি, নবীনের ডাক,

চৌধার বাজে সুর প্রবীণেরা থাক।

--------------------------------

 

দূরত্বের হিসাব

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৫-২০২৩ ইং।

********************

বিশ্বাস করেছি অন্তর আঁখি মেলি,  

নও এমন কিছু বিষাক্ত ধূলো-বালি

যার পরশে ক্ষত বিক্ষত হবে প্রাণ।

নিভে যাবে পূর্ণিমা শশী সমুদ্র কলতান।

শুধু ভেবেছি শুরু হবে হৈ চৈ কোলাহল !

অদৃশ্যে লুকানো অন্দর –মহল

আজ সেখানে রক্তের ছোপ ছোপ দাগ !

মিথ্যে মান -অভিমান, রাগ- অনুরাগ।

এক অভিজাত অহংকারে-

অকৃত্রিম রূপের ঝংকারে

ভুলে গেলে, চলে গেলে দূরে- বহুদূরে !

হয়তো  আছি, হয়তো বেঁচে থাকব

হয়তো তুমিও !

কিন্ত এই দূরত্বের হিসাব কে মিলাবে ?

-------------------------------------


 

জেনে নিও

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১১-০৫-২০২৩ ইং।

********************

যদি কখনো অহংকার বেড়ে যায়,

ধরে নিও তুমি হবে নিঃশ্ব প্রায় !

তুমি কাঁদবে ভালবাসার শুন্যতায়,

আজ যে প্রেমকে করেছো অপমান

তার ভিখারী হবে তুমি সারাক্ষণ ।

সেদিন পাবে না কাউকে আশে-পাশে

রূপ লাবণ্য হবে ঘৃণিত- প্রত্যাখাত

বেদনা বিদুর পরশে-

তুমি হবে বিরহী,তুমি হবে অসম্মান ।

জেনে নিও

মানুষ ভালবেসেছে তোমার শুভ্র প্রাণ,

অহংকার বসে প্রেমকে করনা অপমান।

রূপ লাবণ্য যে বড় তুচ্ছ, বড় ক্ষণিকের!

শুভ্র প্রেম সুখ স্বর্গের চির মণিহার।

-------------------------------

Wednesday, May 10, 2023

ছোট ছোট অভিমান

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১০-০৫-২০২৩ ইং।

********************

মন মন্দিরে বাজিছে প্রেমের সুর,

তবু এখানে বিরহ বেদনা বিভোর!

ছোট ছোট অভিমান করিছে যুদ্ধ !

তাই এখানে সুখ – শান্তি অবরুদ্ধ।

চির বিচ্ছেদের আয়োজন চলে

দম্ভ অহমিকায়-

কিন্তু ভুলে যায় প্রেমের সেই অমৃত সুর!

যেখানে ছিল স্বর্গের এক বন্ধন সু-মধুর ।

কি এমন ঘটে গেল পর্দার আড়ালে-

আপন হাতে আপনার ঘর পুড়ালে !!

প্রেম যেখানে চির সতত

সুখি শান্তি সেখানে অবধারিত।

ছোট ছোট অভিমান করিছে যুদ্ধ !

তাই এখানে সুখ – শান্তি অবরুদ্ধ।

------------------------------------

আলহামদুলিল্লাহ

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ১০-০৫-২০২৩ ইং।

********************

শুকরিয়া তোমার তরে হে রাহমানির রাহিম,

তুমি শুনেছো মোদের ফরিয়াদ এই ধরাধাম।

তোমার এই করুণা দিয়েছে নব আলো,

আমরা পেয়েছি নব প্রাণ বিবিএস লগো।

তুমি যে দয়ার সাগর অতুল্য সীমানা,

তার কোন দিগন্ত নেই পৃথিবীর ঠিকানা।

আলহামদুলিল্লাহ!

হে পরম করুণাময় অসীমের মালিক আল্লাহ!

তুমি দিয়েছো ফিরে আমাদের প্রেম তরঙ্গ,

তাইতো উচ্ছাসে জেগেছে শরীরের প্রতিটি অঙ্গ।

ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার-

তোমারই গোলাম, তোমারই ভালবাসা

আমাদের সকলের প্রিয় হে পারওয়ারদীগার।

-------------------------------------

Tuesday, May 9, 2023

তোমারই দেওয়া আগুনে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৫-২০২৩ ইং।

********************

 এ নিঃশব্দতা চলিছে কাঁদায় কাঁদায়,

এ নিরবতা অঝরো শ্রাবণধারায়

অশ্রু ঝরায়—

শত বিরহ বাজে কত বেদনায়

বলতে আসিনি তা শত বাসনায়

আমি জেনেছি শুধু হৃদয়ের কম্পন

আমি বুঝেছি শুধু ভালবাসার আলাপন।

কত সুখে কত দুঃখে

চেয়ে আছি চেয়ে থাকি হাসিভরা মুখে

আজ সব দিয়েছো উদাস করে

জানি না,

কোন অভিযোগে, কোন অভিসারে !

তবে এতটুকু জানি,

এ হৃদয় জ্বলিছে তোমারই দেওয়া আগুনে

যেখানে কেউ নেই যে বিরহের গান গুনে।

----------------------------------


কত রূপ ধর তুমি ?

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৫-২০২৩ ইং।

********************

কত রূপ ধর তুমি ফুলের কাননে !

কখনো ধবল- লাল- নীল ভুবনে।

অহরহ বদলে যাও কত রূপ সাজে

বুঝা সাধ্য কারো নাই দিবা-সাঁজে।

মিষ্টি হাসির আড়ালে কত যে ছোবল,

লুকায়ে রেখেছো তুমি বিষই কেবল।

কত যে মুখোশ সারা নিশি ধরি

শুভ্র তারায় তারায়—

একেই বলে চৌকুস অভিনয় অনিমেষ

ভালবাসার আলো-ছায়ায়।

আসলেই তুমি বহুরূপী পল্লবদলে

রক্ত ঝরা প্রাণের নীরব বেদনায়।

কত রূপ ধর তুমি ফুলের কাননে !

কখনো ধবল- লাল- নীল ভুবনে।

-----------------------------

মাতাল অনুভূতিটা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৫-২০২৩ ইং।

********************

আমি না হয় চুপসে গেলাম, কিন্তু

ওই মাতাল অনুভূতিটা সামলাবে কি করে ?

সে তো অদৃশ্য ! সে তো নাগালের বাইরে

ভারি দুষ্ট সে, একদমই বেপরোয়া

অনেকবার কারারুদ্ধ করেছি, ফাঁসির মঞ্চে

নিয়েছি-

সে কি আর এতসব বুঝে ? ডর ভয় নেই

ওইখানে সে যাবেই – ঝাঁপ দিবেই

ভালবাসার সাগরে যে লিখেছে নাম

এইটা পাল্টাবে কি করে ?

আমি না হয় চুপসে গেলাম, কিন্তু

ওই মাতাল অনুভূতিটা শান্ত হবে কি ?

--------------------------------------

কেউ বুঝে , কেউ বুঝে না

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৫-২০২৩ ইং।

********************

এখানে কোন গ্যারান্টি নেই, এখানে কোন প্রতীজ্ঞা নেই !

কেউ বলতে পারে না- হয়তো পারবেও না কোনদিন

কি হতে যাচ্ছে, কি হবে

এ এক সরল গড়ল মিশ্রিত অৃদশ্য যুদ্ধ !

কেউ সুখানুভূতি পায়, কেউ বিরহের দহনে পুড়ে

কেউ হয় প্রাণহীন দৃশ্যমান মূর্তি!

কেউ হয় রাজসিংহাসনের অধিপতি

কেউ হয় পরাজিত উদ্ভাস্তু

তবু মানুষ তারই সন্ধানে যুগ যুগান্তরে

এ অদৃশ্য যুদ্ধে লিপ্ত হয়েছে বারংবার

এখানে লোভ –মোহ- লালসা নেই

এখানে আছে কিছু পবিত্র অনুভূতির গভীরতা

আছে কিছু নির্মোহ ভালবাসার তরঙ্গ

কেউ বুঝে , কেউ বুঝে না----

----------------------------------------

শীতল পরশের অপেক্ষায়

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৮-০৫-২০২৩ ইং।

********************

হৃদয় ভূমিটা বড় বেশী ধূসর হয়েগেছে,

এখানে আর আগের মত ফসল ফলেনা

ফুল ফুটে না, ভ্রমর আসে না

দেখলে মনে এক বিরান ভূমি ! ধূঁ ধুঁ বালু চর!

প্রখর তাপদাহে জ্বলে পুড়ে গেছে

স্পন্দনের প্রতিটি সিঁড়ি

সবুজ ঝরা পাতাগুলো এলমেলো হয়ে আছে

বালুকার পাহাড়ে—

কখন যে আগুন লেগে যায়, সেই ভয়ে

একটু শীতল পরশের অপেক্ষায়—

--------------------------------------

Monday, May 8, 2023

ইশারায় বলে যাও

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৭-০৫-২০২৩ ইং।

********************

মগ ডালের দিকে তাকালেই—

চোখে ভেসে উঠে সেই গোলাপের পাঁপড়িগুলো,

রসালো মধুময়, অমৃতে ভরপুর !

সারাটা বৃক্ষ যেন রূপের মাধূরীতে আঁকা

কোন শিল্পীর মর্মস্পশী চিত্র কলা

ঠিক যেন মোনালিসার মতো মৃদু হাসিতে

উজ্জ্বল পূর্ণিমার আলো—

যেখানে কল্পনার সব রোমান্টিক আয়োজন

সেখানে তুমি দৃশ্যমান কোন কিছু

ইশারায় বলে যাও—

আমার হতেই তুমি এসেছো ফুটন্ত ফুল হয়ে—

-----------------------------------

অধরার পিছু

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৭-০৫-২০২৩ ইং।

********************

কেন এমন হল ? কি সেই রহস্য!

হঠাৎই থমকে গেল এত সব আয়োজন !

এখানে তো কোন যুদ্ধ দ্বন্দ্ধ বিগ্রহ ছিলনা,

এখানে তো ছিল প্রাণবন্ত কিছু শিহরণ, কিছু স্পর্শ্

কিছু পবিত্র অনভূতি !

নাকি গভীর ভালবাসা থেকেই পাথরের মূর্তি হল

শত স্বপ্নের আয়োজন ?

কিছু কি বলতে পারো? নাকি তুমিও

কোন অভিমানে এতো নিশ্চুপ হয়ে গেছো ?

জানি সেই দৃঢ়তা নেই, সেই সাহসটা নেই

তুমিও যে

আমারই মত অধরার পিছু ছুটেছো----

------------------------------------

শুধু লুকাতে চাও কিছু

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৭-০৫-২০২৩ ইং।

********************

মনের ভাষাটি যাই হউক,চোখের ভাষাটি

ঠিক যেন অদ্ভুদ রকমর পরিপাটি !!

এতো অবজ্ঞা করো তবু লুকাতে পার না

সেই অপলক চাহনী—

দৃষ্টির সীমানা ছাড়িয়ে তুমি এসে যাও

ব্যাকুল মন কুটিরে-

এখানে কি যেন খুঁজে পাই চোখের গভীরে

যেমনটা কখনো ভাবিনি !

তবু তুমি জ্বলে উঠ হৃদয় আঙ্গিনায়

এঁকে যাও কত শত ছবি, দিয়ে যাও কত শত তরঙ্গ

তার কতটুকু অনুধাবন করো ?

হয়তো সবই বুঝ শুধু লুকাতে চাও কিছু।

---------------------------------------

 

বিষন্ন ছাঁয়ায়

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৭-০৫-২০২৩ ইং।

********************

হয়তো ঘৃণা করো নয়তো কোন অভিমান !

এতো বার ডেকেছি করে গেলে অপমান ।

নিশ্চুপ থাকলে

এতো হৈ চৈ করো তবু মৌনতায় জড়ালে ।

কি ভুল ছিল এখানে কিছু জানা হল না !

কোন কথা বলে গেলে না

অপলক চেয়ে আছি,যদি একটু হাসি দাও

সম্মুখে দাঁড়াও, সেই কথাটা বলে যাও

যা আমি শুনতে চেয়েছি—

না কি সত্যি তুমি- যা ভেবেছি

সত্যটা বলে ফেল- যতটা ভালবাস আমায় ।

তোমার এ নিরবতা আজ বড় বিষন্ন ছাঁয়ায়

কাঁদায়, বড় বেশী কাঁদায়---

-----------------------------------

যদি বৃষ্টি হতে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৭-০৫-২০২৩ ইং।

********************

কাজল কালো চোখের দিকে তাকালেই,

গভীরে, খুব গভীরে কেমন যেন ঢেউ ওঠে

উলট পালট হয়ে যায় অনেক কিছু

শুধু পারি না , বলতে পারি না

চোখের মণি দু’টোর দৃষ্টি! গোলাপী

রংঙের ঠোঁট দু’টোর আলপনা তছনছ করে যায়

গভীরে,তুমুল ঝড় ওঠায়

এই মরুপ্রান্তরে !

মাঝে মাঝে মনে হয় তুমি এক ঘন কালো মেঘ

যদি বৃষ্টি হতে

হয়তো শীতল হত প্রাণ,

আমি পেতাম অনুপম পরশ।

তুমি হতে ঝর্ণা প্রবাহ নদীর বুক চিরে---

-------------------------------------

 

সংগোপনে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৭-০৫-২০২৩ ইং।

********************

কিছুদিন আগেও প্রাণবন্ত ছিল যে প্রাণ !

আজ সেখানে কিছু একটা নিরব আলাপণ।

মুখে হাসি নেই, অপলক দৃষ্টি

রাঙা ঠোঁটের হৈ চৈ নেই,নিরব অশ্রু বৃষ্টি!

বর্ণিল সাজ নেই কবিতার চরনে

জোয়ারের তীব্রতা নেই সাগরের গর্জনে।

নদীর বুক যেন শান্ত স্তবির শরতের জল

অথচ কতই না ছিল উজ্জীবিত ফুল !

আজ কি এমন হল ?

একটু বল, প্রাণ খুলে বল !

তোমার সেই হৈ চৈ ! সেই আনাগোনা

আজ কেন এত শান্ত নিবিড় বিরহ বেদনা?

আমি যে নিরব দহনে

অধীর প্রহর গুনি সংগোপনে।

---------------------------------------

মুক্তির রাহে হাত তুলেছি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ০৭-০৫-২০২৩ ইং।

উৎসর্গ্ঃ ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার, চেয়ারম্যান বিবিএস গ্রুপ।

*******************

মুক্তির রাহে হাত তুলেছি ওই করণাময়,

তিনি যেন উত্তম সেফা দান করেন এই বসূধায়।

গভীর হৃদয় হতে ভালবেসেছি তোমায়,

তাইতো ব্যাকুল হয়ে উঠি অসুস্থায়।

লক্ষ জনতার আলো তুমি দিবস রজনী,

এমন মহৎ প্রাণ দেখিনি কো ধরনী !

যে এত নিবেদিত সেবার ভ্রতে মহিয়ান,

সে তুমি উথরোল ঢেউ বিবিএস প্রাণ ।

সবে মিলে করি ফরিয়াদ ওই মহান তর

তিনি যেন রোগ মুক্তি দেয় এই নশ্বর।

আবার ফিরে এসো সুস্থ দেহ প্রাণে-

লক্ষ জনতার ভীড়ে মানবতার কলতানে।

তুমি যে শত মুক্তির পাঞ্জেরী-

তুমি যে বিবিএস পরিবারের জীবন্ত দিশারী।

--------------------------------------

Saturday, May 6, 2023

শত শিহরণে তুমি এলে


 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৬-০৫-২৩ ইং

********************************

কভূ কি শেষ হবে ইচ্ছে নদীর খেলা ?

শত শিহরণে তুমি এলে অন্তর ভেলা !  

এতো উথরোল ঢেউ কি করে হবে শেষ ?  

যদি না হও রোমান্টিক অনিমেষ !

আমি যে সন্ধ্যার তারায় তারায় খুঁজি

পথ হারায়ে চলেছি আজি

কি এমন অমৃত সুধা লুকায়ে রেখেছো সেথা !

যার শুন্যতায় ছুটে যাই পিছু পিছু

প্রবল ইচ্ছে যে ছোঁয়ে যায় সব কিছু।

যদি তুমি এসো নদী –সাগর- ভরা

মধুচন্দ্রিমার ফুল ফোটাব পুলক ধরা।

নদীর ঢেউ সে এমনই করে নাচে,

যেমনই পূর্ণিমা আপন করে চায় কাছে।

শত শিহরণে তুমি এলে

তবু কেন শুন্যতা রেখে গেলে !

-----------------------------------------