Tuesday, July 16, 2024
যদি রাজনীতি না ঢুকতো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৬-০৭-২০২৪ ইং
*********************
যদি রাজনীতি না ঢুকতো
বিজয় আসতো চৌদিকে,
রঞ্জিত হত না পথ ঘাট
সবুজ শ্যামলের বুকে বুকে।
বঞ্চিতরা উড়াতো বিজয়
নিশান বর্ষণ হরষে,
মেথে উঠতো যুদ্ধ বিজয়ের
উচ্ছাসে- উল্লাসে।
আজ বিদ্রোহ, বিদ্রোহ
স্বাধীন বাংলার অলি গলি,
আজ মুক্তির প্রশ্ন, আজ বঞ্চিতের
বুকে বুলেট গুলি!
কান্ডারী বিহীন যুদ্ধের
তরী চলিছে নিশীথ রাত্রি,
বিজয়ের নোঙ্গর থেমে
গেছে, হেরে গেছে যাত্রি।
চৌদিকে অধিকার চাই
শ্লোগানে কম্পিত রাজপথ!
এখানেও রাজনীতি ঢুকে
যায়,এখানেও ভাঙে শপথ।
এখানেও মুক্তি যুদ্ধের
প্রশ্ন, এখানেও বিদ্রোহীরা আসে
বঞ্চিতের অধিকার কেড়ে
নেয় শত স্বপ্নের সর্বনাশে!
এখানেও রাজনীতির মিছিল,
এখানেও বিভেদের গন্ধ,
বঞ্চিতের শ্লোগান
হারিয়ে যায় এলোমেলো সব দ্বন্দ।
যদি রাজনীতি না ঢুকতো, শুরু
হত বিজয়ের কলরব।
রঞ্জিত হত না বুকের
শুভ্রতা, শুন্য হত না প্রত্যাশা সব।
-------------------------------------------------
x
Monday, July 15, 2024
তুমি এসেছিলে বলেই
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৭-২০২৪ ইং
*********************
হে জাতির চেতনা, অবাক
করলে তুমি!
অন্তরে জাগেনি
এখনো,ক্ষুব্ধ স্বাধীন ভূমি।
স্বাধীনতার পক্ষে
বিপক্ষে বিভক্তি দিন দিন,
এখনো যেন মনে হয় আমরা
ঠিক পরাধীন।
অবাক করলে হে স্বাধীনতা
!হে চেতনা !
এখনো পথ ঘাটে দোসরের
আনাগোনা।
দেশদ্রোহীদের বজ্রধ্বনি
! অবাক করলো আরো
দলে দলে চৌদিকে মাতৃকার চেতনা নেই কারো!
অবাক করলে হে
স্বাধীনতা,অবাক করলে বারবার,
জাতি তোমার মর্ম্
বুঝেনি,এই দেশে তুমি হারাবার!
কত রক্ত খরচে
এসেছিলে,পদাঘাতই শুধু পেলে
অবাক করলে হে জাতি, এ প্রজন্ম তারে গেছে ভুলে।
তুমি এসেছিলে বলেই
স্বাধীন মানচিত্র পেলাম,
তুমি এসেছিলে বলেই আমি মুক্ত
বাঙালি হলাম!
হে মুক্তি যুদ্ধ ! হে
স্বাধীনতা, সেলাম
তোমাকে লাখ কোটি সেলাম।
----------------------------------------------
Saturday, July 13, 2024
বিপুল দুর্ণীতি
তারিখঃ ১৩-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিপুল দুর্ণীতি ! প্রচন্ড আঘাত হানো,
রাজ্য জুড়ে রাত, সোনালী দিন আনো।
হে প্রহরী তুমি থেকো না গভীর নিদ্রায়;
তোমার ঘরেই চোর ডাকাতেরা হুলিয়ায়।
ওহে মুক্তি যুদ্ধের স্বপ্নগুলো মৃতপ্রায়,
আজ তীব্র অনল জ্বলে এই মাতৃকায়।
চোর ডাকাতের হোট্টগোল অফিস আদালত,
কর্তায় কর্তায় কালো টাকার ধন দৌলত!
কি এক লুটপাটের মহরা বাংলার হাটে!
দেশ দ্রোহীতার জীবন চর্চা পথ ঘাটে ।
অদ্ভুদ বিচারহীনতায়!চোর ডাকাতের সন্ধি!
স্বাধীনতা পেয়েছি,মুক্তির ফুল হয়নি সুগন্ধী।
-------------------------------------------
ভালবাসার শেষ অধ্যায়
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১২-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
ভালবাসার শেষ অধ্যায় রচিত হল আকস্মাৎ!
এখন অন্তরে অন্তরে প্রমত্ত ঘাত-প্রতিঘাত।
হৃদয় হতে হৃদয়ের যে স্বর্গিয় ইতিহাস,
সেখানে কসমিটিকের নিদারুন পরিহাস!
যেখানে স্বর্গিয় অনুভূতির রাজ্য ছিল,
সেখানেও হানা দিয়েছে স্বার্থের মিছিল।
,
আপনার অনলে আপনে পুড়ে আপন ঘর,
হিংসের উত্তাপে জ্বলে উঠে রক্তের বংশধর।
রক্তেরা নিষ্ঠুর কণিকা ছড়ালো চৌদিকে
স্বার্থেরা কলঙ্কিত করল স্বর্গিয় পৃথিবীকে—
ভালবাসার শেষ অধ্যায় রচিত হল ভূ-লোক,
ছিন্ন হল রক্তের বাঁধন লোভ লালসার ঘূর্ণিপাক।
--------------------------------------------
রক্তের ভিতরেও
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ১২-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
স্বার্থের পৃথিবীতে হৃদয়ের স্পন্দিত ফুল,
স্বর্গিয় কাননে কাননে রচে গেছে ভুল।
সম্পর্ক এখন বন্ধনহারা স্তর হতে স্তর;
রক্তে রক্তে যুদ্ধের দামামা ঘর হতে ঘর।
প্রেম এখন কম্পিত স্বার্থের তরঙ্গে তরঙ্গে;
হৃদয় ভেঙ্গে ছুটেছে অনলের রঙে রঙে।
রক্তের ভিতরেও সিন্ডিকেটের অদ্ভুদ ঘাঁটি!
ঐক্যতানে বেধেছে বাসা মজবুদ পরিপাটি।
এখন আপনায় অপনার রক্ত চুষে নিরন্তর !
সূর্যের কাছে নেই আলো ,মুছিবে এই আঁধার।
সম্পর্কগুলো আগ্নেয়গিরির লাভায় নিয়মিত
উত্তপ্ত গলিত !
----------------------------------------------
Wednesday, July 10, 2024
নব প্রেমের প্লাবনে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৪-০৭-২০২৪ ইং
*********************
আজকে কাননে ফুল ফোটানোর
দিন!
বসন্ত আসিছে পরীরা উড়িছে
নিন্দ্রাহীন!
প্রকৃতি দুলিছে তরঙ্গ
তালে দক্ষিণ হাওয়া,
এই হৃদয় খুলিছে বদ্ধ
দ্বার ব্যাকুল চাওয়া।
নবীণ ফুল
ফোটিছে,বিচিত্র ফুল ফোটিছে,
পরীরা সুর তুলিছে, আপন
রঙে সাজিছে
হৃদয় কাননে ডানা মেলিছে
পুস্পেরা হরষে
ওরা আসিছে নবীণ সাজে প্রেমিকার
বেশে।
শুন্যতা হেরি
গাহিছে শত স্মৃতির কত গান,
শুভ্রতা জাগিছে পূর্ণি
শশীতে আঁধার গগন!
বিশ্ব দেখিছে তোমারে নব
কলিতে কাননে,
অফুরান দুলিছে এ প্রাণ নব
প্রেমের প্লাবনে।
-----------------------------------------------
Thursday, July 4, 2024
এখনো ঝরে যায়নি
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৯-০৬-২০২৪ ইং
****************************
হে ৯৩ ! হে হৃদয়ের তরঙ্গ! হে চির বন্ধন!
তোরে অন্তরে গাঁথিয়াছি প্রবল বন্ধুর মতন।
এখনো ঝরে যায়নি সেই জুঁই চ্যামিলী বকুল,
এখনো কাননে কাননে ফোটে স্বপ্নের ফুল।
এখনো সোনালী রবি হেসে উঠে শিশির বিন্দু
এখনো তীব্র প্রলয়ে জেগে উঠে হৃদয় সিন্দু।
এখনো তোদের শুন্যতা অনুভব করি বিপুল,
তোরা এসেছিলি প্রাণের গভীরে চির কল্লোল।
এই তোদের ভুলি কি করে হে বন্ধু! হে সহপাঠী ?
তোদের রেখেছি অন্তরে সযতনে- পরিপাটি।
সেই কবে তোরা ফোটেছিলি আলোর কানন !
সেই কবে দিয়েছিলি প্রেম, ওগো প্রিয়জন!
আজো ছন্দময় সদ্য ফোটা ফুলের মতন,
হে ৯৩ ! হে হৃদয়ের তরঙ্গ! হে চির বন্ধন!
----------------------------------------------
পিঞ্জর খুলে দেখতে যদি
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৬-২০২৪ ইং
****************************
পিঞ্জর খুলে দেখতে যদি পৃথিবীরএই হৃদয়,
ক্ষতবিক্ষত কতোখানি,কতখানি বিরহময়!
অঝোরে ঝরতো পাষাণ পাষাণীর অশ্রুজল
এই মরু বুকে ফোটাতো প্রেমের পুস্পদল।।
হৃদয়ের তরঙ্গ কি! এই তুমি জানতে যদি,
কভূ কষ্ট দিতে না -এতখানি নিন্তর-নিরবদি।
প্রাণের গহিন স্পন্দনে উঠাতে বেজে
স্বর্গিয় প্রেমের অমৃত সুর কন্ঠ রাজে !
অন্তর গভীরে কখনো অনুভব করতে যদি
এত দিন, এত কাল ! করতে না অপরাধী!
শুধু ভালবেসেছি বলে এত ক্ষতবিক্ষতের দাগ,
তবু নেই কোন অভিযোগ- রাগ- অনুরাগ !!
পিঞ্জর খুলে দেখতে যদি এই হৃদয়ে কষ্ট কত!
হয়তো তুমিও অঝোরে অশ্রু ঝরাতে অবিরত।
---------------------------------------
আবার এসেছি ফিরে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৭-০৬-২০২৪ ইং
****************************
ফুটে উঠেছে জুঁই চ্যামেলী থরে থরে অফুরান।
সুরভী সুবাসে ভরেগেছে চিরচেনা ফুলের কানন,
নিরন্তর ভালবাসা মেলেছে ডানা প্রাণ হতে প্রাণ।
আবার এসেছি ফিরে সফেদ সফেন নদীর কূলে,
ঝিনুকের মুক্তা কুড়াবো বলে এসেছি দলে দলে।
সেই স্মৃতিগুলো অনুভব করেছি স্পন্দনে স্পন্দনে,
তোমাকে রেখেছি সযতনে কবিতার চরনে চরনে।
হয়তো ভালবেসেছি, হয়তো ভালবাসি দিবাযামি!
ওগো আবার এসেছি ফিরে নবীণ সাজে এই আমি।
চির দীপ্ত সূর্য তারার মিলন মেলায়-
ওগো ভুলে যেওনা, কভূ ভুলে যেওনা হেলায় হেলায়।
------------------------------------------
শত বর্ষি নানা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৬-২০২৪ ইং
****************************
রশিদ মোল্লা নাম তাহার দেখতে সব যাও।
এখনো শক্ত সবল বুকে ক’খান হাড়,
সাক্ষী দিচ্ছে চলন বলন কেমন যৌবন তার।
দৃষ্টি তাহার ঈগল চোখা হাসির প্রদীপ রাশি,
এ বয়ষেও ঠোটে তাহার পূর্ণি শশীর হাসি!
একটুখানি ডাক দিলেই সমাজ সেবায় দৌড়ে,
সাদা মনের প্রদীপ শিখায় থাকে বছর ভরে।
প্রভূ ভয় তাহার মাঝে সোনালী আলোয় জ্বলে,
এই পৃথিবীর গর্ব নানা শত বর্ষে চলে—
মহান আল্লাহ রহম করুক অধিক ভালবেসে।
ওরে ,শত বর্ষি নানা আমার থাকুক যুবক বেশে!
---------------------------------------------
এই কবিতা আমার নয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ২৮-০৬-২০২৪ ইং
****************************
হয়তো রক্ত কণিকাগুলো স্থবির হয়েগেছে শরীরে!
নয়তো কেন এত উথরোল ঝড়েও,কম্পন উঠেনি!
কেন গাহেনি পাখিরা গান বুঝেনি- আজো বুঝেনি।
গোধূলী নেমে এসেছে, তবু কি চঞ্চল শিহরণ,
ঠিক যেন শুভ্র ডানায় মেতে উঠেছে কাঁশ বন।
হয়তো ফুল ফোটেনি, হয়তো ফোটেছে মৃত্তিকার বুকে,
হয়তো ঝিনুকও মুক্তা ছড়িয়েছে বালুকায় লুকে লুকে।
হয়তো নাবিকও সমুদ্রের তরঙ্গ দেখেছিল
হয়তো মাস্তুলে পাঞ্জেরীও জ্বলেছিল-
হয়তো ভুল শব্দে শব্দে রচে গেছি কবিতাখানি,
নয়তো লেখাই হয়নি,নয়তো বুঝতেই পারেনি-
আমি কবি নই, এই কবিতা আমার নয়—
যে কবিতায় নাই কোন প্রেমের ছন্দ তাল লয়।
Sunday, June 23, 2024
এমন হলো কেন?
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৬-২০২৪ ইং
*********************
এখনকার ছেলে মেয়ে নাহি চিনে ঘর!
কোথা যায় কোথা ছুটে রাত দিন ভর।
ভুলে গেছে তারা সবে আদব কায়দা ভাই,
কে বেড় কে ছোট জানা যেন নাই।
এখনকার ছেলে মেয়ে ঘূর্ণি ঝড় তুফান,
মাদকের করাল গ্রাসে হারায় তাদের প্রাণ!
কে শুনে কার কথা ছেলে মেয়ের দল,
তারা যেন মুক্ত স্বাধীন বঙ্গ মায়ের তল।
মুক্তির পাঠ নাই কোন বিদ্যাপীঠে,
ছেলে মেয়ে এক সাথে ঘুরে পথ ঘাটে ।
ডিজিটাল রঙ্গ মঞ্চে জীবন হারায় হেন
এখনকার ছেলে মেয়ে এমন হলো কেন?
ঘর হতে পায়নি সে নৈতিক শিক্ষা কোন,
পারেনি রাষ্ট্র ও তোমরা কি তা জানো?
এখনকার ছেলে মেয়ের দোষ কি তা বলো!
ওরা কি জানে- কি সে মুক্তির আলো?
-------------------------------------------
Saturday, June 15, 2024
ঈদের খুশীতে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৬-২০২৪ ইং
*********************
ওহে আজ ঈদের খুশীতে জাগিছে বিশ্ব জাহান,
ধনী গরীব, ধবল- কালো নাই ভেদ এক সমান।
ঈদের আনন্দ ভাগ করে নিবো সকলে রে ভাই,
ত্যাগের মহিমা অন্তরে লালন করিব সবাই।
ওহে অশ্রু জলে ভাসিবে না কোন মানব প্রাণ,
এলো ওই, এলো ওই -খুশীর ঈদ কোরবান।
ঈদুল আযহা আনিয়াছে সাম্যের কলতান,
ওহে বিত্তবান, মুক্ত হস্তে করে যাও দান।
শুনো হে, তাকওয়ার মহিমায় আজিকার ঈদ!
ওহে ঈদুল আযহা দিয়েছে ত্যাগের তাগিদ।
অন্তর খুলে জানাও ঈদ মোবারক- ছালাম!
ওহে বুকে বুকে তুল হে প্রেমের ঢেউ ধরাধাম।
--------------------------------------------
তাকওয়ার গোলাপ ফোটাও
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৫-০৬-২০২৪ ইং
*********************
ত্যাগের মহিমায় হৃদয় খুলে দাও হে মুসলমান,
ধনী- গরীব, ধবল-কালো একই সুরে গাও গান।
তাকওয়ার গোলাপ ফোটাও এই অন্তর জমিন,
মানবতার হাত বাড়িয়ে দাও পৃথিবীর উদ্যান।
ঈদের খুশীতে ধনী গরীব করো নাকো ব্যবধান,
রবের তুষ্টে আত্মার পশুত্ত্বরে করো হে কোরবান।
হে মুসলমান, হে মুমিন- হে ঈমানদার,
ওহে চির সাম্যের ডাক দাও এই প্রান্তর।
ওই ওঠেছে, ওই উঠেছে শুভ্র আলোর চাঁদ।
ওই এসেছে, ওই এসেছে- মুমিন খুশীর ঈদ!
হদয় পানে জাগিয়ে তুলো তাকওয়ার কোরবান,
ঈদ মোবারক! ঈদ মোবারক! ওরে সকল প্রাণ।
----------------------------------------
Thursday, June 13, 2024
লাবিবার জয়গানে
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১২-০৬-২০২৪ ইং
*********************
রাত্রি নিশির আঁধার ভেদিয়া জাগিল পূর্ণী শশী!
সুরে সুরে ফোটিল ফুল লাবিবার কণ্ঠে আসি।
বাচিক স্বরে গাহিল সে কবিতার চরন গুলি,
তাই শুনিয়া তরঙ্গ উঠিল জগত ধূলো-বালি।
বঙ্গ বুকে জ্বলিয়া উঠিল লাবিবার কিরণছটা,
বিশ্ব দেখিল সোনামণির সাহসী বুকের পাটা!
ছোট্ট মেয়ে ফুলের মালায় ছুটিছে নাচিয়া নাচিয়া,
তারই গর্বে প্রাণটি ভরে সৌরভ সুবাস পাইয়া।
লাবিবা জাতির শুভ্রতারা রাত্রি নিশীথ কালো,
বঙ্গ বুকে লাল সবুজের সোনালী ঊষার আলো।
এই বিজয়ে হরষের ধ্বনি বাজিছে প্রাণে প্রাণে,
আরশ আযীম তুলেছি হাত লাবিবার জয়গানে।
----------------------------------------
হে প্রিয় লাবিবা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১৩-০৬-২০২৪ ইং
*********************
হে সাইয়ারা, আজ হতে শুরু হল স্বপ্নের দিন গোনা,
তোমাতে দেখছি আমি বিশ্ব জয়ের বিপুল সম্ভাবনা।
শুরু হল দিকে দিকে উদযাপনের লগ্ন,
সম্মুখ জয়ে আজ হতে হও দৃঢ় মগ্ন।
হে স্নেহের সোনামণি, থমকে গেলে চলবে না।
তোমার সম্মুখে যুদ্ধ বিজয়ের অপার সম্ভাবনা,
কবিতার চরনে চরনে মনের কোমল মহলে
অযূত স্বপ্নগুলোকে পুষ্ট করো ফুলে ফুলে।
বল তুমি কি পারবে না? আশার বীজ বুঁনেছি-
কাননে কাননে জান্নাতকে ফোটতে দেখেছি !
হে ফুল তুমি ঝরে যেওনা তুমুল ঘূর্ণি ঝড়ে,
শুভ্র ঝলকের অপেক্ষায় বসে আছি দুয়ারে।
সাধনার পাঁপড়িগুলো মেলে দাও যুদ্ধের উদ্যান,
হে প্রিয় লাবিবা, এই বিজয়ে রক্তিম অভিবাদন।
---------------------------------------
Wednesday, June 12, 2024
চিকিৎসায় বিরহের সুর বাজে
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১০-০৬-২০২৪ ইং
*********************
চিকিৎসায় এ কোন অসুরের ছায়াখনি?
চক্রে চক্রে রোগীরে করে টানাটানি!
ফার্মেসি, হাসপাতালে দুষ্টের জাল ছড়ানো!
হে রাষ্ট্রের কান্ডারী তুমি কি তাহা জানো?
ডাক্তার- ল্যাব মিলেমিশে বিধায় তরবারি !
নার্স্- দালালের অত্যাচারে ঝরে অশ্রুবারি।
জাতির কন্ঠে বাজে আর্তনাদের করুন ধ্বনি,
তবু ওরা চায় না বুঝে অসহায় রোগীর বাণী।
চিকিৎসা ব্যবস্থা যেন এখন এক কৌতুকী!
মাস্তান- দালালেরা দ্বার খুলিয়া দেয় উঁকি।
ডাক্তার -নার্স্ সেবার বদলে অর্থের পিছনে,
ছুটে বেড়ায় প্রাইভেট হাসপাতালের অঙ্গনে।
চিকিৎসায় বিরহের সুর বাজে এই বঙ্গতে,
চক্রে চক্রে রোগীর রক্তে চুষে রঙ্গ ভঙ্গিতে।
------------------------------------------
Monday, June 10, 2024
আত্মহত্যায় নাহি ফিরে মুক্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ১০-০৬-২০২৪ ইং
*********************
এই প্রাণের দৃশ্য আরশে আযীমে ছাপা,
এর মালিক তুমি ন্ও ওরে ক্ষণিক দীপা।
যা তোমার নয় তারে কেন কর বিকার-ক্ষতি !
তোমারে তো যেতে হবে ফিরে তাঁহার প্রতি—
আর কত জুলুম করিবে ভুলে আর নির্ভুলে,
এই প্রাণ যে স্পন্দিত মুত্যু অবধি নিখিলে।
কোন অভিমানে, কোন বিরহে হও গাধা !
কোন মুক্তি রাহে আপনার রুহুকে করো বিদা?
আত্মহত্যায় নাহি ফিরে মুক্তি- নাহি হয় সবি,
নরকের আগুন আসিবে ধেয়ে অবিনশ্বর ছবি।
যদি তাঁর ডাকে ফিরে যাও আরশে আযীম!
তুমি হইবে শুভ্র প্রাণ অনন্তের ধরাধাম।
এই প্রাণে যতই পড়ুক দুঃখ বেদনার কালি,
রবের তুষ্টে লুফে নাও আত্মহত্যাকে না বলি।
------------------------------------------
কোরআনে যাও খুঁজি
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-০৬-২০২৪ ইং
*********************
ওহে মানব, মুক্তি তোমার কোরআনের তরে,
যদি চিনিছো তাঁরে প্রভুর রহম আসিবে ভরে।
কেন সত্যের বাণী ছেড়ে বাতিলের সুর ধরো?
কেন এই পৃথিবীর মোহে অনন্তের পথ ছাড়ো!
যেদিন মৃত্যু আসিবে বিপুল তরঙ্গে উল্কাবান!
সেদিন আর হইবে না এই জীবনের উত্থান।
এই যে খেলা খেলছো নশ্বর বুকে কত ছলে,
তার কিছু কি নিয়ে যাবে শেষ বিদায় কালে?
কেউ স্মরণ করিবে না তোমারে আঁখিজলে,
এই ধন দৌলত ক্ষমতা সব হইবে নিস্ফলে।
তুমি এক ক্ষণিকের মুসাফির ধরা তরে আসি,
অন্তঃকরণে নতশির হও ওই প্রভূরে ভালবাসি।
মুক্তি তো তাঁরই আলোয় কোরআনে যাও খুঁজি,
নতুবা অবিনশ্বরে নরকের অনলে পুড়িবে বুঝি!
------------------------------------
Saturday, June 8, 2024
যৌবনের স্রোতধারা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৬-২০২৪ ইং
******************************
যৌবনের স্রোতধারা উতরোল সিন্ধু!
তরঙ্গে দোলায় শিশির সোনালী বিন্দু।
উত্তাল ঝড় তুলে সমুদ্রের অঙ্গে অঙ্গে,
রাত্রি নিশীথে জাগে শুভ্রতার রঙে রঙে।
দুর্বার ছুটে যায় যুদ্ধের দূর্গে কলহাস্যে
হারার আগে নাহি হারে যুদ্ধে আলসে।
কভূ যদি অসুরের পরশে তুমি হও ভ্রান্ত
যৌবনের স্রোতধারা থেমে যাবে সীমান্ত।
ভেঙ্গে যাবে নদীর কূল বিকট আওয়াজে
দেখবে শুধু জল শুন্য চর আর চর যে!!
যৌবনের শক্তি সোনালী উষা কিংবা রাত্রি।
যে চিনিছে তারে সে হয়েছে বিজয়ী যাত্রি।
আলোকে -পুলকে- ঝলকে-
যৌবনের স্রোতধারা বয়ে চলুক ভূ-লোকে।
---------------------------------------
Friday, June 7, 2024
বিদ্রোহীরা দুলিতেছে তরী
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৬-২০২৪ ইং
******************************
পাঞ্জেরী-বিহীন তরী ভাসিছে গঙ্গা জলে,
কান্ডারী হারিয়েছে পথ ঘূর্ণি ঝড়ের কল্লোলে।
অথৈ জল গর্জে উঠিছে তরঙ্গ পীড়নে
রাত্রি নিশীথে যাত্রিরা ডুবিছে প্রবল প্লাবনে।
পূর্ণি হারিয়েছে শুব্রতা কালো মেঘের আড়ালে,
রবির কিরণ ক্ষোভে অভিমান করিছে উচ্ছলে!
লাল সবুজের বৃক্ষ তরু লতা ধূসর রূপ ধরি
মরু চরের বুকে চিতার অনলে যাচ্ছে পুড়ি।
এখন বঙ্গের আকাশে বজ্রনাদেরা কম্পবান!
গঙ্গার জলে উত্তাল কল্লোল ধ্বনিরা দৃশ্যমান।
বঙ্গের কান্ডারী হারিয়েছে পথ দোসর পরশে,
বিদ্রোহীরা দুলিতেছে তরী হাসি মনের হরষে।
-------------------------------------------
রমণীর ব্ল্যাক মেইলে
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৭-০৬-২০২৪ ইং
******************************
ফাঁদ পেতে আছে কত রমনী তরঙ্গ জলে,
তুমিও সাড়া দেও গভীর রজনী দেহ খুলে।
রোমান্টিক মঞ্চে নগ্ন দেহে তোমারে দহনে।
ইথারে ভেসে আসে উথরোল যৌবন প্লাবনে,
ওই ফাঁদে তুমিও ধরা দাও রোমান্টিক ভুবনে।
তুমুল রঙ্গে দু’জনা ছুটে যাও প্রণয় কাননে!
এখন তুমি হায় হায় ইজ্জত হারালে
কত শত নগ্ন ছবি ইন্টারনেট দেয়ালে।
রমণীর ব্ল্যাক মেইলে বুক ভাসাও অশ্রুজল,
নগ্ন মঞ্চে আটকে যাও রমণীর জাঁতাকল।
সাধু সাবধান! ওরা ওঁত পেতে আছে বন্ধুরূপে!
ফেইসবুক ইন্টারনেটে কত দলে- কত গ্রুপে।
-----------------------------------------
অন্তরে ফোটে যদি
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৬-০৬-২০২৪ ইং
******************************
স্পন্দিত মনের গভীরে মানুষের সুন্দর!
সৌরভের ফুল ফোটায় মানবিক প্রান্তর।
যে মহৎ সে যেন সকলেরে ভালবাসি,
আপনারে যুক্ত করে যুদ্ধের দূর্গে আসি।
দুঃখীর দুঃখে অশ্রুজল ঝরঝরে ঝরি,
প্রেমের বুকে টেনে নেয় রাত্রির পাঞ্জেরী।,
মানুষের অন্তরে ফোটে যদি মানবিক ফুল!
এতো সুন্দর আর কিছু নাই এ কূল-সেকূল!
--------------------------------------
Thursday, June 6, 2024
তোর এই কবিতা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ০৬-০৬-২০২৪ ইং
******************************
কোন অহংকারে ঝলেছিস নীল গগণে?
তুচ্ছ এ প্রাণ যদি না ফোটে ফুলকাননে !
তবে তুই ঝরা ফুল ধূলো বালির চরণতলে,
এই শিক্ষা দীক্ষা ধন দৌলত সবই বিফলে।
অহংকারে ডানা মেলেছিস সুদূর আকাশে
তুচ্ছ ব্যঙ্গ করে চলেছিস মানুষেরে হরষে।
কি এমন শিক্ষিত হয়েছিস চিত্ত বিকাশে ?
অন্যের আলোকে আঁধার ভাবিস প্রকাশে।
ওরে,তোর এই কবিতা কবির কলমে রচিত,!
যে কবিতা তোরে করিয়াছে এত উচ্চভিত্ত।
সেই কবিরে তুচ্ছ করেছিস অহংকার বসত!
তোর শিক্ষায় যদি না জাগিস- তুই কলঙ্কিত!
-----------------------------------------
মুক্তির প্রদীপ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-০৬-২০২৪ ইং
*********************
মুমিনেরে দেখতে যদি তোমরা সবে চাও,
সেজদারত দেখবে তুমি মসজিদে যাও।
দুনিয়ার নয় রবের ভয়ে মুমিন সবে রয়,
কোরআন তার জীবন আলো এ জগতময়।
লোভ লালসা নাহি পারে তারে ভর করে,
সৎ চরিত্র নীতিবান থাকে বছর ভরে।
মিথ্যা কভূ পায় না ঠাঁই অস্থি মজ্জা হাড়,
দুঃখ কষ্ট যাই আসুক শুকরিয়া তার
আল-কোনআনে দেখে সে মুক্তির প্রদীপ –রাশি
অন্তরে যপে তাহা সদা হাসি- খুশী!
মুমিন নম্র ভদ্র এই পৃথিবীর বাস
বাতিল তাগুদ যতই করুক তারে উপহাস!
নেশাগ্রস্থ –দুর্ণীতিবাজ- নাহি বলে তারে
প্রভূর ভয়ে ভীত সে ক্ষণিক জীবন তরে।
-------------------------------------
Subscribe to:
Posts (Atom)