Monday, September 16, 2024

চরমপত্রের ঘোষণা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ওরে শুন্যে প্রহর গুনছি তো গুনছি সদলবলে,

সূর্যটা ডুবে গেছে সেই কবে ব্যদনার অশ্রুজলে।

 

সম্মুখে গড়েছি বিভক্তির প্রাচীর শেষ রক্তের-বাঁধ,

এখন দিকে দিকে চরমপত্রের ঘোষণা-জেহাদ।

এতো দলাদলি রাহাজানি দাঙ্গা হাঙ্গামা তোমার,

আগে কেউ দেখেনি মা! প্রচন্ড শব্দ গুলি বোমার!!

 

বেপরোয়া যুগে প্রবেশ করেছি  চরমপত্র সম্মুখে,

চোখ রাঙানিতেস্বাধীনতা হুমকিতে,বিপুল দুঃখে!

এভাবে চলতে থাকলে রচিত হবে শহর ও গ্রামে,

নির্মম গৃহযুদ্ধের রক্ত কবিতা চরমপত্রের খামে।

 

এখনি শুরু হয়েগেছে ভিন মত আদর্শের অগ্নি শ্মশান,

প্রতিদিন চরমপত্রে ঘোষণা আসে ঘূর্ণি -ঝড়- তুফান।

---------------------------------------------

চরমপত্রের ঘোষণা

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৬-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ওরে শুন্যে প্রহর গুনছি তো গুনছি সদলবলে,

সূর্যটা ডুবে গেছে সেই কবে ব্যদনার অশ্রুজলে।

 

সম্মুখে গড়েছি বিভক্তির প্রাচীর শেষ রক্তের-বাঁধ,

এখন দিকে দিকে চরমপত্রের ঘোষণা-জেহাদ।

এতো দলাদলি রাহাজানি দাঙ্গা হাঙ্গামা তোমার,

আগে কেউ দেখেনি মা! প্রচন্ড শব্দ গুলি বোমার!!

 

বেপরোয়া যুগে প্রবেশ করেছি  চরমপত্র সম্মুখে,

চোখ রাঙানিতেস্বাধীনতা হুমকিতে,বিপুল দুঃখে!

এভাবে চলতে থাকলে রচিত হবে শহর ও গ্রামে,

নির্মম গৃহযুদ্ধের রক্ত কবিতা চরমপত্রের খামে।

 

এখনি শুরু হয়েগেছে ভিন মত আদর্শের অগ্নি শ্মশান,

প্রতিদিন চরমপত্রে ঘোষণা আসে ঘূর্ণি -ঝড়- তুফান।

---------------------------------------------

Saturday, September 14, 2024

কেমন অজ্ঞতা

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কেমন অজ্ঞতা এই বুকে নিবাসে তোমার?

বর্ণবিহীন কবিতা রচিছো তিমির অন্ধকার!

যেখানে বিরাজিছে রাগ ক্রোধের অট্টহাসি,

শুব্রতার আড়ালে উড়িছে কালো মেঘরাশি।

 

অন্যের পাপ নিজের হিসাবে আনিছো সতত,

মুক্তি কি সেদিন পাইবে হাশরের অনন্ত বসত?

এই অধিকার তোমারে দেয়নি কভূ মহান রবে,

অন্যের অধিকার হরণ করিয়া চলিবে এই ভবে?

 

সেদিন দূরে নয় প্রভূ পাকড়াও করিবে তোমারে

প্রতিটি কর্মের হিস্যা নিবে ওই অবিনশ্বরে।

নিজের দিকে তালাশ করিয়ো দোষ আছে কিনা,

অপন শুদ্ধাচারে ঝাঁপিয়ে পড়িয়ো আর কিছু চাহি না।

 

অন্যে মত পথ একান্তই নিজের এই শুধু জানি,

বিচারের মালিক কেবলই বিধাতা তা যাও মানি।

নিজের হাতে করিয়ো না বিচার উগ্রতার সাথে,

বিধাতার তরে নতশির হইয়ো ক্ষমা পাওয়ার ভ্রতে।

------------------------------------------------

 

দুর করো হে হীন গর্ব

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

বুদ্ধির বাজারে বুদ্ধিজীবীর শুন্য অমরতা,

বুদ্ধিজীবী বুঝে না তাহা এ যে তার নগ্নতা।

মিধ্যে গাইবে বলে কেন অহংকার করা!

নগ্ন চাটুক তপস্যার ছলে বিষপানে মরা।

 

জ্ঞানের পরাজয় দেখে অজ্ঞ কাঁদে শরমে,

কোথায় সেই জ্ঞান ! আদি অন্ত মানবজনমে!

বুদ্ধির হিংস্রতায় কি বেঁচে থাকা যায়?

জাতিকে নিয়ে যায় মরিচিকার পানে হায়!

 

বিবেকের শুন্যতায় জাতি ফেলেছে অশ্রুজল,

বুদ্ধির বাজারে বুদ্ধি বিক্রি হয় অশুভ তল।

দুর করো হে হীন গর্ব! শুন্য এ অভিমান,

ফিরে এসো শুদ্ধির পথে এ মোর আহ্বান।

-------------------------------------

আইনের তরুতলে

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

জনে জনে শুধু নিজ হাতে নিয়েছে আইন,

বিচারপতি নত শির গায় শুধু গুন গুন গান।

 

কান্ডারী দেখে না তাহা ইঁদুর ছানার মতন,

ওরে কুকুরের গোস্ত কুকুর খায় পাগল পরান।

কোন বনে কোন ফুলে  করিব মধু অন্বেষণ,

আইনের তরুতলে অগ্নি শিখা করিছে দহন।

 

উগ্রবাদে মুরছিয়া পড়িছে সাম্প্রদায়িক তান,

মত আদর্শের গৃহ যুদ্ধে কাটা পড়িছে গর্দান।

আইনের কবিতায় আইন নাই রচিত চরন,

ওরে উগ্রতা হয়েছে বিচারক রক্তমধু পান!

 

এজলাজ হইতে শুন্য বুক ঘরে ফিরে আসি,

অধিকার সৌরভে থাকি আমি একা উদাসী।

কোন বনে কোন ফুলে  করিব মধু অন্বেষণ,

আইনের তরুতলে অগ্নি শিখা করিছে দহন।

---------------------------------------------

শুন্যে রচিছে কবি

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

প্রতিবাদী কণ্ঠগুলো চুপসে গেছে চারিদিকে,

কলম যোদ্ধাদের কলম থেমে গেছে এ বুকে!

 

বিকার গ্রস্থ হয়েগেছে বুদ্ধী জীবীদের জ্ঞান,

বাক স্বাধীনতায় লুকিয়ে আছে নোংরা বয়ান।

অবরুদ্ধে ইথার কণ্ঠ ডাকিছে আপন মৃত্যুকে,

শকুনের চোখগুলো রাঙাচ্ছে, ক্রমাগত সম্মুখে।

 

শত্রুরা প্রকাশ্যে ভিত্তি মূলে হেনেছে আঘাত,

কান্ডারী নিশ্চুপ! চারিদিকে গৃহবিবাদ-রক্তপাত!

রাগ ক্রোধ আক্রোশে পুড়িছে দেশের সন্মান,

এখন  অন্ধ হয়ে বসে আছে ক্ষমতার সিংহাসন।

 

শুন্যে রচিছে কবি স্বাধীনতার কবিতা নিবিড় !

আজ স্তব্দ হয়েগেছে আকাশ বাতাস জনশিবির।

-----------------------------------------------

আজকের তুমি

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ইতিহাসের ফুলগুলো চিরকালই ফুটে রবে কাননে,

কেউ দেখুক বা না দেখুক সুবাস ছড়াবেই গৃহকোণে!

হয়তো তুমি নিজেই নির্বাসিত হবে অন্ধকার বাসা,

সেদিন খুঁজে পাবে না অসীম গগনে মুক্তির ঊষা !!

 

আজ যে সুর তুলেছো কণ্ঠে শুধু যায় শোনা,

সে কভূ জানাবে না তোমায় আলোক অভ্যর্থনা।

ইতিহাস জেনেও তুচ্ছ করে যারে করো ঘৃণা,

তাদের রক্তেই আজকের তুমি- তা জানো কিনা?

 

তোমার কণ্ঠ সুরে কেন যেন বুক উঠে দুলে,

ওরে তুমি  কোন দিকে ছুটেছো মাতৃকারে ভুলে?

---------------------------------------

এখনো আসেনি ফিরে বুকে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

নব দৃশ্যপট করে কলরব ঘোষণা চৌদিকে,

শুব্রতার রঙ ধীরে ধীরে হয়ে আসে ফিকে!

 

স্বাধীনতার ঘরে রুদ্ধ অন্ধকার ঘোর কালো,

ভিন সুরের গান মাঠে ময়দানে শুরু হলো।

বক্ষে চেপে বসে দোসরেরা মতবাদ শোনালো,

সোনালী সূর্যটায় নেমে এলো গোধূলীর আলো।

 

শকুনের মাতামাতিতে শুনি মুখরিত ঐক্যতান,

আবার আসিছে ফিরে স্বাধীন বাংলার উদ্যান।

রাত্রি নিশিতে অসুর সুর বাজে বিপুল কলরবে,

তবু ঘুম ভাঙে না হায়! নব দৃশ্যপটে কি হবে?

 

আপন মাকে দিয়েছে তুলে চির শত্রুর কানন,

এখনো আসেনি ফিরে  বুকে -মাতৃকার সন্তান ।

---------------------------------------------

 

এখনো অজানা

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কুয়াশা কাটেনি,কাটবে কি আজ কাল?

আঁধারে চলিছে এখনো মীরজাফরের চাল!

 

স্বাধীনতা কি ধ্বংস হবে শত্রুর হাতে?

ঘরে ঘরে বিভেদ বাঁধিবে সে সংঘাতে।

ইতিহাস ভুলে গিয়ে যে অমরত্বের লোভ

সেখানে শুরু হবে আরেক যুদ্ধ-বিক্ষোভ।

 

অনেক ক্ষোভ জনতার বক্ষে বক্ষে চাপা,

হুজুগের উত্তালে কি যায় আসল নকল মাপা?

এখানে অনেক কিন্তু যদি এখনো অজানা,

দৃশ্যপটে ভেসে উঠে বিষাক্ত সাপের ফণা!

 

কুয়াশা কাটেনি,কাটবে কি আজ কাল?

সে প্রহর দূরে নয়- এখনই জাগিবে সূর্য লাল,

এবার যুদ্ধ শুরু হলে যোদ্ধার কোলাহলে-

মুক্তির পতাকা উড়িবে স্বাধীন ফুলে ফুলে।

-----------------------------------------

 

Friday, September 13, 2024

ভোগের দোকান

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

মুক্তিযুদ্ধে জয়ী তোরা কি সেই বজ্রবান!

তবে কেন এত ধারা উপ-ধারা বিরাজমান?

 

সেইদিন তো সমর রণে একই ছিল তকবীর,

বুক পেতে করেছিলি যুদ্ধ না্ঙ্গা তলোয়ার।

ধর্ম বর্ণ নির্বিশেষ তোরা হয়েছিলি ঐক্যতান,

বলেছিলি ফিরে দিবি গণতন্ত্রের বিজয়-নিশান।

 

নিশান পেয়েছি বটে অধিকার হইল খান খান,

ওরে এখনো বিদ্রোহী দোসর শক্তিতে বলিয়ান।

স্বৈরাচারী শাসন আসিল ফিরে রাজ সিংহাসন,

বৈষম্যের খেলা চলিছে লাল -সবুজের কেতন।

 

আজ নেতৃত্ত্ব চারিদিকে খুলিছে ভোগের দোকান,

হেলায় হেলায় শাসন করিছে শাহজান-নুরজাহান।

--------------------------------------

জীবন মৃত প্রায়

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ওরে-ভেবেছিলাম চলিব যে শির উঁচু করি,

তাহা নাহি পারি বাংলার হাট বাজার ঘুরি।

 

লুটে নেয় সিন্ডিকেট মোর পকেট হাতায়,

ওরে ভাই পালা বদলে ও স্বস্তিটা কোথায় ?

আমার এ জীবন নহে মম হাসে-হায়,

কেড়ে নেয় গুপ্ত চেড়ী-জীবন মৃত প্রায়!

 

জব নাহি আর! সুখের সংসারে শুন্যতা ঘেরি,

এখন বেকারত্ত্বের অভিশাপে অশ্রুজলে ঝরি।!

ওরা উৎসবে মিল কারখানা যাইতেছি পুড়ি

বল না এই জীবন যুদ্ধে আমি কিভাবে লড়ি?

 

এ লাঞ্জনা, এ পীড়ন- এ বৈষম্য সংস্কার হবে কি ?

নাকি শুধু চতুর বাচন রচনে চলিবে অযূত ফাঁকি!

-------------------------------------------------

 

একই মঞ্চের নাট্যকার

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

আশ্বাস আছে আশা নাই, নাই তাহার প্রাণ,

কে করিবে এই জাতিরে মুক্তির মন্ত্র দান ?

 

ওরে যে যায় যে আসে ক্ষমতার কাঙাল,

নেতা আর নেতা নাই- নেতৃত্ত্বের অকাল।

মুক্তিযুদ্ধরে করিয়াছে হেয়!শুনিয়াছে গালি,

যত না সৃজিছে দেশ ততোধিক লুটিয়াছে থলি!

 

ছদ্মবেশী ছাতি পাতি সুশীল করিয়াছে অবশ,

দোসর উথরিছে জলে স্থলে বুক ভরা সাহস।

গর্দান করিয়াছে উঁচু! স্বৈর সুর বাজিছে বাঁশিতে

গণতন্ত্র মারিতে মারিতে এই স্বাধীন ভূমিতে।

 

ওরে যা কিছু দেখি বা শুনি জুলুম-জিঞ্জির

দিয়াছে বক্ষে চাপিয়া দেশদ্রোহী স্বৈরাচার।

কে করিবে প্রতিবাদ!কোথা তার প্রতিকার!

যে যায় যে আসে -একই মঞ্চের নাট্যকার।

-------------------------------------------

ফ্যাসিষ্ট সে উর্বর

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

এখনো দখলবাজি হানাহানি, ঈর্ষা-অস্ত্রে যুঝি,

রাগ ক্রোধ ছড়ায়ে মনের কালি ঢালিছে আজি।

 

বাক স্বাধীনতার আড়ালে মন্দ ভাষা অস্ত্র তাহার,

শুব্র সংস্কার অবরুদ্ধ আজো জালিমের তরবার।

মুক্তি শুধু কিতাবের কথা্,আজো সে অধরা স্বপন,

হুজুগ -গুজব- আবেগ বিপ্লবের বিপ্লবী রসায়ন।

 

এখনো সেই পুরানো শকুন,পুড়িছে স্বাধীন ভূমি,

বঙ্গে আজ অধিকার নাই, নিশ্চুপ থাকো তুমি।

কে করিবে উদ্ধার হায়!জাতির ঐক্য যে মর্মর!

বৈষম্য দুর নাহি হল আজো! ফ্যাসিষ্ট সে উর্বর।

 

বাংলা  আছে সুর নাই- ছন্দে নাচে দোসর গান,

পতাকা উড়ে স্বাধীনতা নাই, শুন্য-অসাড় প্রাণ !

------------------------------------------------

মূলে ফিরে আয়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

তোর মূলে ফিরে আয় ওরে নব যাত্রীদল,

ওরে যেথা জন্ম তোর সেথা চল আগে চল।

রাঙা প্রভাত তোরে ডাকিছে ঘুম জাগা পাখি,

ফিরে আয় ওরে ফিরে আয় ওরে রক্ত-আঁখি।

 

লক্ষ শহীদের রক্ত তোর নবারুণ নব আশা,

যদি যাস ভুলে তাহা আর উঠিবে না ঊষা।

তোর এ নব জাগরণ কভূ হবে নাকো স্মরণীয়,

ক্রোধ প্রতিশোধ নেশা যদি থাকে-জেনে নিয়ো।

 

নিয়ো নিয়ো অন্তরে মম বাঙালি সুর তব,

আর যেন ফিরে না আসে অশ্রুজল অভিনব।

ওরে কেন তোরা আজো দোসরের ক্রীতদাস?

তোর মূলে ফিরে আয়-মুক্তিযুদ্ধের বাংলাদেশ।

----------------------------------------------

যদি থেমে যায়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৩-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

যদি থেমে যায় প্রতিবাদী কলমের ঝংকার,

যদি থেমে যায় কলম যোদ্ধার বজ্র হুঙ্কার ।

যদি থেমে যায় বিচারকের ন্যায়- বিচার.

যদি থেমে যায় বিদ্রোহী কবির কলম চিরতর

যদি থেমে যায় গণতন্ত্রের পথ চলা সবুজ প্রান্তর

যদি থেমে যায় সাম্যের গান উগ্রবাদের গর্জন

যদি থেমে যায় বিপ্লবীর বিপ্লব বাংলার কানন।

যদি থেমে যায় বুদ্ধিজীবীর নিরপেক্ষ জ্ঞান,

তবে মৃত্যুর পথে ছুটিবে লক্ষ শহীদের অর্জন!

মুক্তির্ পথে পথে আঁকা হবে আঁধার অঞ্জন।

হৃদয়ের স্পন্দনটুকু মূর্ত হবে ঝিল্লীর ঝংকারে

একদিন স্বাধীন মাকে ভুলে যাবে মৃত্যুর শঙ্কারে!!

যদি ন্যায় নীতবোধ থেমে যায় অবহেলা অনাদর,

লাঞ্জনার বেদনায় পৃষ্ট হবে মাতৃকার - অন্তর।

---------------------------------------------

Thursday, September 12, 2024

ভয়তন্ত্রের ভয়ে

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১২-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ভয়তন্ত্রের ভয়ে গণতন্ত্র চলিয়াছে পথ ভুলি,

সত্য বলা সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি।

 

দখলতন্ত্র চলিয়াছে রাঙা চোখে বঙ্গের অলি গলি,

পরিবারতন্ত্র বক্ষে চেপেছে আজিকার দিনগুলি।

স্বাধীনতা পালিয়েছে দূরে,মুক্তি নাই প্রাণে প্রাণে,

তবু খুঁজিয়াছি তারে সবুজ শ্যামল ফুলবনে।

 

অন্তরে গাঁথিয়াছি কত মালা এই বাগানে ফুল তুলি,

আজো শুনি কোকিলের গান প্রাণে পোষা বুলবুলি।

কেন স্বৈরতন্ত্রের এত উম্মাদ ! কেন এতো ধাচে,

তবু সেই রক্তে পাওয়া লাল সবুজ নয়নের কাছে।

 

ভয়তন্ত্রের ভয়ে গণতন্ত্র চলিয়াছে পথ ভুলি,

স্বাধীন তরী হারিয়েছে পথ রবি হারা গোধূলী।

-----------------------------------------------

নাচিয়া উঠিল প্রাণ

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১২-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ওরে শুন্য এ বুকে ফিরে আয় তুই আয়,

তোর পানে চেয়ে আছি প্রাণ যায় যায়।

 

তোরে না পরশিয়া ফোটেনা প্রভাত ফুল,

তুই না জাগিলে প্রাণ হয়ে উঠিছে ব্যাকুল।

তুই না হাসিলে উঠিবে কি গগণের চাঁদ!

রাত্রির অন্ধকারে ধরণী হবে যে উম্মাদ।

 

ওরে তুই আয় ফিরে আয় করুণ এ বিষাদ,

তোর প্রেমে করিব জয় শত ঘাত-প্রতিঘাত।

গগণে উঠিয়া তারকারাজি জ্বলিছে নিরন্তর,

নাচিয়া উঠিল প্রাণ প্রেমের উল্লাসে সুন্দর।

 

তোরে বিনা শুন্য এ প্রাণে উঠে সদা ঝড়,

আয় ফিরে আয় ওরে চঞ্চলা মরু প্রান্তর।

-----------------------------------------