Tuesday, September 24, 2024

অনৈতিকের ভিতর

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং

*********************************

অনৈতিকের ভিতর নিয়ত রাত্রি ঘনায় বিপুল,

দুর্ণীতির মৃত্তিকা জাগে নদীর কূল হতে কূল!

 

বিপুল আমোদ প্রমোদে রাজ্য কোষ লুটায়ে হায় !!

কিয়দ পদধারী অফিসার ছুটিছে অন্ধকার ছায়।

নেই কোন কৃষক শ্রমিক জনতার কালো মেঘ,

মাতৃকার প্রেমে রক্ত ঝরা ঘামে জানায় আবেগ।

 

শিক্ষিত ধূসর প্রাণে উড়েছে মুক্ত আকাশে,

দুর্ণীতির বজ্র হুঙ্কারে অপমান নিয়ে আসে।

কোটি কোটি প্রাণের মর্মে প্রচ্ছন্ন জিজ্ঞাসা,

কেন চেয়ারে বসে রাজ্যে বাঁধে দর্ণীতির বাসা?

 

চারিদিকে পরাজয়ের বিবর্ণ্ রেখা বাংলার বুকে,

মেধাবীদের মেধা খাটিয়েছে দুর্ণীতির- কৌতুকে!

---------------------------------------------

 

সংস্কার তুমি


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৪-০৯-২০২৪ ইং

*********************************

সংস্কার,তুমি কত না যুগ কত না কাল ধরে,

পৃথিবীর বুকে ঝড় তুলেছো কাব্যিক অক্ষরে।

 

তুমি শুধু ক্লান্তিহীন বলেই চলেছো শুরু হতে,

কিন্তু আপনাকে সংস্কার করনি কভূ দৃঢ় ব্রতে।

সংস্কার তুমি বড় স্বার্থ্পর, বড় একচোখা কাহিনী,

আক্রোশে ভিন মতে লেলিয়ে দাও নিধন বাহিনী।

 

সংস্কার, তুমি নিরপেক্ষ নও, তুমি শুধু বারংবার,

গর্দান চেপে ধরো আপন চিত্ত হাসিল করিবার।

তুমি এক দাসত্বের ক্ষুদিত বশ্যতা-

এখনো তোমার ভিতরে সেই কথা,সেই প্রথা।

 

 

সংস্কার তুমি সংস্কার হও শুধরাতে পার কিনা,

মিথ্যে মিথ্যে আর কত বলিবে ছিঃ ছিঃ ঘৃণা।

আপনার দিকে জীর্ণ্ –রুগ্ন- ভগ্ন -বেখেয়ালি

শুধু তুমি অঙ্কিত হও পালা বদলের রঙ তুলি।

------------------------------------------------

Monday, September 23, 2024

ইঁদুরের ফাঁদ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

এখানে গর্ত্ হতে বের হওয়া ইঁদুরের উপস্থিতি,

প্রত্যেক নিভৃত কোণে মত্ততা ছড়ায় যথারীতি।

 

ধরালো দাঁতের কামড়ে সহসা ভীত হয়ে উঠি,

নিঃশব্দে ইঁদুর বিড়াল সন্ধিতে মাথিছে এ ঘাঁটি।

এক মৃত্যুর স্পন্দন প্রতিটি প্রাণের স্তরে স্তরে,

এ রক্ত দানের মাটি ধ্বংস করিছে খুড়ে খুড়ে।

 

এখানো সভ্য পৃথিবী স্বাগত জানায় ভাবাবেগে-

অথচ ইঁদুর চিকন দাঁতে জালকাটে বিনিন্দ্র জেগে।

বিষাক্ত সর্প্ ডেকে  ক্রমশ সমাজ্য গড়ে তোলে,

প্রকাশ্যে দংশন করে বিদ্রোহী হানাদারের ছলে।

 

যদিও ফুলে ফলে শষ্যে ভরা,তবু ধবংস এ মাকে,

এখনো স্বপ্ন বুঁনি, ইঁদুরের ফাঁদ পেতে দিকে দিকে।

-------------------------------------------------


মুক্তির মহামারী


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

বাংলার বুকে চলিছে এখন অসভ্যতার দিন!

প্রাণে প্রাণে অগ্নি-ঝরা বৈশাখ তীব্র নিদ্রাহীন।

 

এখানে ওখানে চলিছে তান্ডব পশ্চিমা হাওয়া,

চারিদিকে অনল ঝড়ের ঝাপটা পশ্চাৎ দাওয়া।

শুব্রতা ছুটিছে কালোর দিকে আজ বাংলাদেশে,

স্বাধীনতা পরাধীনতা’রে ডাকিছে প্রমোদ উল্লাসে।

 

সভ্য ছেড়ে বেরিয়ে পড়িছে ভবিষ্যৎ ছেলেমেয়ে,

উথরোল যৌবনে কত নগ্নতায় কত গান গেয়ে।

এখানে স্বপ্নেরা পরাজিত, ধূসর রঙের ধূলোয়,

দাউ দাউ জ্বলে দেশটা, স্বাধীনতা গিয়েছে চুলোয়।

 

অঙ্গারে পুড়িছে ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ খোয়ারে,

আজ সত্যের পীঠে মিথ্যেরা চড়িছে উঁচুশিরে।

অনেক রক্তের পরে,অনেক লড়াইয়ের শেষে,

যে পতাকা পেয়েছি তা ক্রমে ক্রমে সর্বনাশে!

 

এ বুকে ঘাতকের ছড়াছড়ি,স্বাধীনতার সুখ কাড়ে,

এদেশে মুক্তির মহামারী, আগুন জ্বলে ঘরে ঘরে।

-----------------------------------------------

 

 


ভবিষ্যৎ মন্দির

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

আঘাত হেনেছে তীব্র নেশা ভবিষ্যৎ মন্দির,

জোয়ার এসেছে প্রাণে প্রাণে তারুণ্য নদীর।

 

নিস্তার নেই কূল ভেঙ্গে চলিছে পথ হারায়,

আবেগ হুজুগে শপথ করিছে মন্দ সাধনায়।

সভ্যতা নীতি নৈতিকতা অবরুদ্ধ বন্দীশালায়,

ঠিক যেন লাগামহীন অশ্বের মত ধূর্ত্- দৌড়ায়।

 

যৌবনের উত্তালে ভেঙ্গে চূড়ে চলিছে সভ্য,

জাহেলের মত রচিছে রক্ত ক্ষরণের মহাকাব্য।

শ্রদ্ধাবোধের প্রদীপ যেন নিভেগেছে এ আমলে,

হিংস্র হায়নারা গর্জ্নে ছুটিছে নিবিড় শ্যামলে।

 

তারুণ্যের গভীরে অমানিশা কাড়িয়াছে শুব্র ছন্দ,

শত পরাজয় হাকিছে তাহাদের-সম্মুখ দুয়ার বন্ধ!

যে তারুণ্য ছিল বিপ্লবের মৃত্যুঞ্জয়ী হাতিয়ার,

সে হারিয়েছে আলোক পথ- কান্ডারী হুশিয়ার।

 

আঘাত হেনেছে ক্ষমতার নেশা ভবিষ্যৎ মন্দির,

সভ্যতা লুটিয়েছে হিংস্রতা এসে তারুণ্যের অন্তর।

--------------------------------------------

আশ্রয়-প্রশ্রয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

ওরে হচ্ছেটা কি সারা বাংলা বিভেদময় !

হারিয়েছে পথ মুক্তির খুঁজে অশুর প্রশ্রয়।

 

সাধুতে সাধুতে দ্বন্দ বাঁধিছে মোহ লালসে,

চোর চোরে সন্ধি গড়িছে বিলাসে আবেশে।

অন্তরে অন্তরে নানা পথ মত চিন্তা-লতা,

দানা বাঁধিয়াছে পল্লবাকীর্ণ্ ঘন জটিলতা।

 

হৃদয় বেষ্টিয়া আছে সেই পুরানো জালে,

তাই দিবা নিশী ভিনসুর বাজে উদয়চলে।

নিগূঢ় শিকড়ে এখনো তার বিন্দু বিন্দু সুধা,

প্রকাশ্যে গোপনে সিঞ্চন করি তৃষ্ণা-ক্ষুধা।

 

এ এক ভয়ানক ঘূর্ণি ঝড় হারাবার ভয়!

ওরে হচ্ছেটা কি তোদেরই আশ্রয়-প্রশ্রয়?

-----------------------------------------

অবাক হয়ে শুনি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

তুমি কেমন করে ব্যবধান করো হে গুণী,

কি বৈষম্যের গান গাও অবাক হয়ে শুনি!

 

হত্যার প্রতিবাদে উত্তাল মিছিলে ছিলে তুমি,

আজ কোথায় লুকিয়ে আছো রক্ত ঝরা ভূমি ?

এখন যে বিচার বর্হিভূত মব জাষ্টিস চলে,

কত প্রাণ অকালে ঝরে দিবানিশি কত ছলে!

 

কি পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে,

বুকের উপর বসিছে চেপে মৃত্যুর ছায়ে।

সংস্কার বাহিয়া যায় সুরের সুরধনী,

আপনার সংস্কার হয় না কভূ -এ ধরণী।

 

ওরে সব হত্যার বিচার চাই, কইতে কথা বাধে,

স্বাধীনতার স্বাধীনতা আটকে গেছে কোন ফাঁদে?

কি বৈষম্যের গান গাও অবাক হয়ে শুনি!

চারিদিকে হচ্ছেটা কি ছলনার জাল বুনি?

---------------------------------------------


হৃদয় ভূমিতে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৩-০৯-২০২৪ ইং

*********************************

হৃদয় ভূমিতে প্রেমের পতাকা উড়াব বলে,

তোমার সঙ্গ চেয়েছি বারেবার ধরনীর তলে।

 

হয়তো এসেছিলে রাত্রির আঁধারে – গোপনে,

আমিও গেয়েছিলাম বকুল তলে তপ্ত তপনে।

অনেক খুঁজেছি, বারে বারে খুঁজেছি হাসিখানি,

হয়তো স্পর্শ্ও করেছি পূর্ণি চাঁদে গভীর রজণী।

 

স্পন্দিত বুকে প্রেমের পতাকা উড়াতে চেয়েছি,

ব্যাকুল তরঙ্গে ছুঁতে চেয়েছি, আর শুধু ভেবেছি,

দীপ্ত বোঁটায় ফুটাব দু’টি ফুল কাননে কাননে,

সেই আশে রচিছি প্রেমের মহাকাব্য ভুবনে।

 

এখানেও প্রেমের মীরজাফর দিয়েছে হানা,

পথ চলেছি, শুধু চলেছি শুধুই অধরা সুরঞ্জনা।

----------------------------------------------

Saturday, September 21, 2024

কেন্দ্র বিন্দু ছাড়া

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কেন্দ্র বিন্দু ছাড়া জাতি মোরা পৃথিবীর তরে,

শুন্যে ‍বৃত্ত ঘুরাই আবল তাবল সুরে।

 

কে কখন কি করে !কি বলে বঙ্গ তলে,

কোন দিগন্ত রেখা নেই তরঙ্গ জলের কূলে।

 

নিরব ব্যাথায় ফাটিয়া পড়িছে এ প্রাণ,

প্রাকশ্যে বিরোধ কেন্দ্র বিন্দুর ঐক্যতান।

 

এ পাষাণে বুক ভাসে নয়নের জলে,

কত দল কত মত আপন বলের ছলে।

---------------------------------------

আমিত্ব

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

এ যে অহমিকা দম্ভ আমিত্বে ভরা কত,

কেন গো তুমি এ প্রাণকে দুলিছ সতত।

 

আমিত্বের সুর যেন নাহি ডাকে আমায়,

এ ভাষা চাহি নাকো শিখিতে কভূ হায় ।

আমি যে চাই জীবন প্রদীপে নূরের তপন,

আমিত্ব থাকিলে হবে নাকো পূরণ-স্বপন।

 

খুলে দাও প্রভূ উদার প্রাণ এই নশ্বরে,

আমি যেন হই নতশির ওই অধিশ্বরে।

গাই যেন সাম্যের গান, মুক্তির চির বাণী,

আমি যেন না হই কভূ আমিত্বের ধরণী।

 

এসো হে বিশ্ব, এসো হে মানব সবাই,

এসো হে সরল প্রাণ আমিত্ব ভুলে যাই।

----------------------------------------

প্রাণ ভুলিয়াছে প্রেম

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

হৃদয় সূর্যটা ছুটে চলিছে গোধূলী বেলায়,

কালো রেখা পড়েছে হেলে সোনালী ঊষায়।

 

এমনই সন্ধ্যায় বসি মুক্তিরে খুঁজে প্রাণ,

কভূ শুনি না কারো মুখে মানবতার জয়গান।

এ প্রাণ যে বড় নিষ্ঠুর জাহেলীর পথ চাহি,

দুর্বার ছুটিছে আঁকা বাঁকা পথে হীনতা বহি।

 

স্বাধীনতায় মুক্তি কোথায় অনন্ত জিজ্ঞাসা?

ন্যায্যতার বুকে অসুর দোসর বাঁধিয়াছে বাসা।

এখানে প্রাণ ভুলিয়াছে প্রেম দীপালি-আলোক,

তাই এত জীবন হরণ ঘটিছে বঙ্গ-লোক।

 

যদি ফিরে না আসে প্রেম নির্দয়- হৃদয়,

পূর্ণিমার আলো উঠিবে না আর সন্ধ্যায়।

----------------------------------------

আলাপন

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কোন জলের কোন তরঙ্গে নিরুদ্দেশ ভাসি!

আঁধার রাত্রি ছেড়েছো তরী কান্ডারী উদাসী।

 

সুপ্ত ঘোরে কোন গান গেয়ে যাও তটনী তীরে,

চারিদিকে ঘাতকের প্রতিধ্বনি তরী নাহি ভীড়ে।

শান্তিতে শান্তি নিস্তব্ধ,নীরব পাপিয়া,

হে পাঞ্জেরী তুমি একা নিন্দ্রাহারা ছুটিয়া।

 

এ পথ ফুরাবে না কভু হায় হুতাশীর গান,

উত্তাল দরিয়ার বুকে একাকী শুনিবে তান!

ছদ্মবেশীরা আসিবে ফিরে নদীর কূলে বারবার,

এ যাত্রা বড় ধুসর বর্ণিল সুনিপন রহস্যের দ্বার।

 

সম্মুখে ঘন কুঁয়াশায় ঘেরা পথ যে গোপন,

কোন জলের কোন তরঙ্গে করিছো আলাপন?

--------------------------------------------

তবু ফুরায় না হায়

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

অন্তর হতে শুব্রতা মুছে যাচ্ছে ধীরে ধীরে,

কালো ছায়া আঘাত হেনেছে পূর্ণির শরীরে।

 

হৃদয় জুড়ে মন্থর মেঘ, নিরালা দুপুর,

ধুঁ ধুঁ বালুচর বজ্র স্বরে বাজে কুহকের সুর।

হকে হকে যুদ্ধে করিছে আজ ক্ষণে ক্ষণে,

শান্তির গভীরে পিপাসা অযূত ব্যাথা প্রাণে।

 

পালিয়েছে প্রিয়ার প্রেম অসীম আকাশে,

তবু হৃদয় ছুটিছে অনন্ত কাল প্রেমের আশে।

শুধু সে বুঝেনি- এ যে তীব্র কালবৈশাখী ঝড়!

শান্তির নীড় ভাঙ্গি চলিছে নিরুদ্দেশে তীর।

 

আজ শুধু নিঝম বনের তটে একাকী উদাসী,

প্রেমিকার সন্ধানে নিত্য চলিছে অনলে ভাসি।

তবু হৃদয়ে উথরোল প্রেম, চঞ্চলা পাপিয়া-

কেউ বুঝেনি কি গাহে প্রাণ বিনিদ্র জাগিয়া।

 

জীবনে নেমে এল গোধূলী, প্রাণ হল অবসান,,

তবু প্রতীক্ষা তবু ফুরায় না হায় প্রেমিকার গান।

----------------------------------------------

কত রঙের ভাষা

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

কোথায় চলেছি আলো-আঁধারে এ নশ্বরে?

চৌদিকে আগ্নেয়গিরি লাভা বোধ কাজ করে।

 

আত্মার আলোগুলো নিভে গেছে জন্ম লয়,

মানুষ পারে না এড়াতে এ শঙ্কা! এ ভয়!

এ অসভ্যতা রচিছে মানুষই সকল সময়,

আবার মানুষই গড়িছে সভ্যতা পৃথিবীময়।

 

তবে কেন এত শুন্য ময়! শুন্য মনে হয়?

হৃদয়ের ভিতরে দাউ দাউ- ভালোবাসা নয়।

এ কোন সভ্যতায় ছুটেছি আলো-আঁধারে?

হকে হকে যুদ্ধ হাকিছে মসজিদ-মাঝারে।

 

সত্য -মিথ্যের মিশালে শুনি কত রঙের ভাষা,

জাহেলের মত নির্দয় ছুটিছে জীবন প্রদীপ -উষা।

---------------------------------------------

বেদনার পিরামিড

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

ওরে আজিকায় প্রাণে প্রাণে শিশিরের নিশা,
অন্তর বাহ্যিক ব্যবধানে মানুষ হারিয়েছে দিশা।

 

যদিও কারো হৃদয় পটে লেখা আল্লাহ-ভগবান,

তবুও গড়িছে বেদনার পিরামিড পাহাড় সমান।

রাগ ক্রোধে রুদ্র তরবার তব উঠিছে নাচিয়া,

ওরে সাম্যের গান কালো ধবল চলিছে ভুলিয়া।

 

কে আসল, কে নকল শব্দভেদী উগ্র আস্ফালনে

শান্তির পৃথিবী যাইতেছে পুড়িয়া অনল দহনে।

এখন বুকে বুকে বিষ মাখা বিরহরে জ্বালা,

আপন মত পথে ছুটিছে কত পান্থ, কত পথবালা।

 

মানুষ আর মনুষ্যত্বে নেই পর আপনে দেখা,

মোহে পথ ভুলে চলিছে মানুষ চুপে চুপে একা!!

-----------------------------------------------

প্রেমের সৌধ


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ২১-০৯-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

******************************

নিয়ত শুনি প্রেমের সুর তব বিরহ- বিধুর!

প্রেয়ষী গেয়ে যায় হে প্রাণ মায়ার মুকুর।

 

হৃদয় গভীর উতলা করে তব বালুচর সীমা,

তব খুঁজি তারে দূর গগণের ময়ূর -নীলিমা।

কি এক অনুভূতির তরঙ্গে শিরোপা তোমার!

শিরে শিরে উচ্ছৃঙ্খ করে বিষাদের তলোয়ার।

 

তব ভালবাসি উদ্যত উর্মির বুকে হে কবি,

স্পন্দিত তুলিতে এঁকে যাই সেই কল্পনার ছবি।

কান পেতে শুনি হৃদয় তরঙ্গের সেই গান,

নিয়ত তুমি যে সুর দিয়ে যাও  অব্যক্ত তান।

 

তুমি এক অনুভূতির নাম হৃদয়ের পিপাসা,

বক্ষের গভীরে চির প্রেমের সৌধ দুর্লভ-দুরাশা।

-----------------------------------------------