Friday, August 15, 2025

তুমি যদি সৎ হও

 

তুমি যদি সৎ হও

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

তুমি যদি সৎ হও বুকে হাত দিয়ে বলো-

তুমি দুর্ণীতি বাজ কোন নেতা নও- বলো?

 

বলো ,তুমি মহরথী -মহাবীর উন্নত মমশির,

বলো, তুমি মুক্তিযুদ্ধের মৃত্যুজয়ী অঙ্গিকার।

বলো, তোমার অধীনে নেই কোন সন্ত্রাসী চাঁদাবাজ,

নেই কোন দেশদ্রোহী মীরজাফরের কারুকাজ!

 

তুমি যদি সৎ হও ধরো ধরো চোর ডাকাত দস্যু

বলো ,সিন্ডিকেট সুদখোর ঘুষখোর নয় তোমার শিষ্য।

বলো, তুমি বিশ্বজয়ী মানবধিকার কর্মী মেশিনগান,

তুমি রাখবে লক্ষ শহীদের উজ্জত মান-সম্মান।

 

বলো, তোমার কর্মীরা তেড়ে গিয়ে করে না খুন,

যদি পারো সাবাস! সাবাস! আমি হব তোমাার গান।

পারবে হে নেতা? কোন মিথ্যে নয়, বলো নির্ভয়!

তুমি যদি সৎ হও আমি বলি তুমি জাতির সূর্যদয়।

 

স্বদেশ প্রেম হেলা নয়, রিপুর সঙ্গে খেলা-

তুমি যদি সৎ হও জনতা পড়াবে ফুলের মালা।

নেতা খেলে ,নষ্ট খেলা খেলে, নিষেধ কে দেয়?

নেতার সাধুতা ক্ষমতার গর্জনে আজ মৃত- প্রায়।

-------------------------------------------------

Thursday, August 14, 2025

নিয়ত ঘোষণা শুনেছি

 নিয়ত ঘোষণা শুনেছি

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ১৪-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

নিয়ত ঘোষণা শুনেছি আসছে মুক্তির শুভক্ষণ,

আঠারো কোটি জনতা এখনো দেখেনি সেইক্ষণ।

 

এখনো দিকে দিকে হাজারো সন্ত্রাসের হিজিবিজি,

রক্তে রক্তে চলেছে মবতন্ত্রের উৎসব চাঁদাবাজি।

আজো বদলায়নি সেই পুরানো ধারা নবীণের তন্ত্রে,

এখনো হত্যা রাহাজানি ছিনতাই চলমান গণতন্ত্রে।

 

এখনো জাতি শান্তিরে খুঁজে মুক্তির যুদ্ধের রণারঙ্গে,

এখানো মুক্তির ঠিকানা পায়নি লাল সবুজের রঙে।

দুর্ণীতি -সুদ -ঘুষে জাতি লড়ছে - জাতি মরছে আজ,

অথচ নিয়ত ঘোষণা শুনেছি এবার হবে মুক্তির কাজ।

 

কি নবীণ! কি প্রবীণ সবাই যেন ভেঙ্গেছে অঙ্গিকার,

শাসকেরা যেন দুর্ণীতির মঞ্চে মিলেমিশে একাকার।

দিকে দিকে দেখছি শুধু দেখছি মুনাফিকের ঝড়!

বিশ্বাস ঘাতকের বুলেটের চিহ্নে বুকে বুকে স্বাক্ষর।

 

প্রতি মুহূর্তে নতুন চেয়েছি,মু্ক্তি চেয়েছি প্রতি নিঃশ্বাস,

পুরাতন ছুঁড়েছি! কিন্তু হারিয়েছি ঐতিহ্যের ইতিহাস।

দিকে দিকে অস্থিরতা মৃত্যু আহত নিহত কাছাকাছি,

জাতির জিজ্ঞাসা কি পেয়েছি! আধ মরা বেঁচে আছি।

 

আজ স্বাধীনতা মৃত্যুর মুখোমুখি তবু নিশ্চুপ স্বদেশ,

নিয়ত ঘোষণা শুনেছি মুক্তির সূর্য উঠবেই বঙ্গ আকাশ।

দিক্‌দিগন্তে প্রসারিত হতে দেখেছি মুনাফিকের ডাক,

তাই আজকে গ্রাম ও শহরে কাঁদছে জনতা লাখে লাখ।

------------------------------------------------------


Wednesday, August 13, 2025

এ যুগে এসে

 

এ যুগে এসে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৩-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

---------------------------------

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ ক্রমে ক্রমে ছিন্ন,

এমন কিছু হচ্ছে বা ঘটছে জাতিকে করছে ঘৃণ্য।

 

এখন স্বদেশের কৃষ্টি কালচারে ভিত্তি হারা সংশয়,

দিকে দিকে দেশদ্রোহীদের আস্ফালন বাড়ছে নির্ভ্য়!

তবু নিশ্চুপ! শঙ্কাকুল যোদ্ধাপ্রাণ, শঙ্কাকুল কৃষ্টি,

জগন্য দুর্দিনের অন্ধকারে স্বদেশ তবু অন্ধ দৃষ্টি!

 

নির্বিচারে হত্যা চলে মানুষের, গণতন্ত্র আক্রান্ত,

কল্লা চেপে ধরে আঘাত হানে,তরুণেরা অশান্ত!

হাতে হাতে ছুরি চাঁপাতি অস্র ভয়ঙ্কর মাদক নেশা,

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ ক্রমে ক্রমে দুরাশা।

 

বিশ্বাস ঘাতক মুনাফিকেরা মুক্তিকে করেছে শ্বাসরুদ্ধ,

স্বদেশের নেতৃত্ত্ব স্বৈরতন্ত্র ফ্যাসিবাদে আজ অবরুদ্ধ।

বিপ্লবীদের রক্তস্রোতে প্রবাহিত দেশবিরোধী চৈতন্য

হে জাতি জেগে উঠ,গুপ্তঘাতী শত্রুদের করিও না গণ্য।

 

কে ফ্যাসিবাদী নয়? সবাই দেখি ভুলেছে সভ্যতার পথ!

স্বদেশে এখন নব্য তন্ত্রে মন্ত্রে মিলিত মুঠি অক্ষুণ্য শপথ।

এ যুগে এসে স্বদেশের বুকে শহীদ- খুন -আগুন জ্বলে,

চোর –ডাকাত- দস্যু- ফ্যাসিষ্ট-অনড়- দৃঢ় অস্র তুলে।

 

এ যুগে এসে স্বাধীনতার মর্ম্ এখন মৃত্যুর দিকে তৈরী।

বাইরে নয় ঘরেও আজ হুজুগের অন্ধ চোখেরা বৈরী।

------------------------------------------------

 

Tuesday, August 12, 2025

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১২-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

শুনেছ, জনতার দেশ আজ জনতার হাতে নাই!

গিরগিটি পাকড়[ও করেছে দিকে দিকে ভাই।

 

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ এসো সব এসো সব,

বল বল বিপ্লব বিপ্লব এবার হবে বিপ্লব উদ্দাম কলরব।

এমন ক্ষোভে জনতাকে পূর্বে দেখেনি কেউ,

আজ তারা দৃঢ়চিত্তে নিয়েছে শপথ উত্তাল ঢেউ।

 

দেখ দেখ বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ ধর্ম্ঘট,

এবার বিপ্লবীর রক্তে রক্তে আঁকা হবে প্রচ্ছদপট।

কোন ডর ভয় রক্তে চুক্ষে দমবে না জাতি আর,

বিজয় শুধু বিজয় এ যুদ্ধের অঙ্গিকার।

 

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ সবেগে সমুদ্যত,

এবার প্রত্যহ গিরগিটির দল হবে ঘৃণিত পদানত।

জেগেছে এ জাতি জেগেছে রক্তে রক্তে কবিতা লিখে,

বিদ্রোহ আজ বিদ্রোহ! জনতার বিপ্লব চারিদিকে।

 

জানি এ জাতি স্বাধীন মাতৃকার পক্ষে-আমিও আছি,

বিদ্রোহ আজ জনতার বিদ্রোহ এসো হে মরি- বাঁচি।

---------------------------------------------

 

স্বাধীন মাতৃলোকে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ০১২-৮-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

হে স্বপ্নের প্রত্যাশা! অবাক করলে তুমি!

বিপ্লবের পরেই দেখি ক্ষুব্ধ এ স্বদেশভূমি।

 

বিপ্লবীরা হারিয়েছে পথ,স্বাধীনতা যে পরাধীন,

বিষ্ময়কর অধপতন!দিকে দিকে ক্রোধ দিন দিন।

দেশবিরোধী চক্র খুব দ্রুতই বুঁনেছে ষড়জাল,

খামছে ধরেছে মুক্তির পতাকা মুনাফেক আজকাল।

 

অবাক দেশ চেতনা! অবাক করলে আরো,

দেখি এই দেশে দেশপ্রেম নেইকো কারো।

বিষ্ময়কর প্রাণ, ভুল পথে বিপ্লবীরা বারবার,

নির্লজ্জ ছুটেছে দেশদ্রোহী শকুনের দরবার।

 

বিপ্লবীদের রাঙা চক্ষু যখনি দেখেছি পথ- ঘাটে

ঘাতকের চরিত্র যেন ‍উঠেছে ফুটে চিত্রপটে!

বিপ্লবের কবিতা যখনি নিয়েছি হাতে,

মীরজাফরের পদ চিহ্ন দেখিছি তাতে।

 

হে প্রত্যাশা!ক্ষণে ক্ষণে পদাঘাতই শুধু পেলাম,

বিষ্ময়কর বিপ্লবে আজ যেন স্বাধীনতা হারালাম!

বিদ্রোহ, তুমুল বিদ্রোহ আজ দিকে দিকে-

জনতাই শুধু বঞ্চিত লাঞ্চিত স্বাধীন মাতৃলোকে।

----------------------------------------

 

Saturday, August 9, 2025

স্বাধীনতার পরেও

 


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৯-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

স্বাধীনতার পরেও পরাধীনতার শৃঙ্খল চতুর্দিক!

কণ্ঠ অবরুদ্ধ, স্তব্দ অধিকার,ঘটনা প্রবাহ মর্মান্তিক!

দিকে দিকে বিশ্বাস ঘাতকের মৃত্যতাড়িত খেলা,

তবু যেন ঘুম ভাঙেনা এ জাতির নিরন্তর অবহেলা।

 

শহীদের রক্ত লাল মুছে দিতে চায় দেশদ্রোহী দোসর,

সম্ভ্রমহারা মায়ের অশ্রুজল আজ যেন ধুঁধূঁ বালুচর।

এত প্রাণ হারা, এত কঙ্কাল এত ত্যাগের উপমা,

এ জাতির মতো আর কেউ দেয়নি যুদ্ধের দামামা।

 

স্বাধীনতার পরেও আজ যথন দেখি মুক্তির শুন্যতা

অবাক হই! অন্তরে দানা বাঁধে আরেক যুদ্ধের ব্যাকুলতা।

দুলে ওঠে বিপ্লবী প্রাণ শপথমুখর,

এবার যদি শুরু বিপ্লব- এ হবে ভয়ঙ্কর!!

 

স্বাধীনতার পরেও দেশপ্রেমিকের শুন্যতায় হারিয়েছি মুক্তিরদূত,

জলে- স্থলে আঁধার বেষ্টিয়া মরন কামড় দিয়েছে ঘাতকের বিদ্যুৎ।

অসাধু নেতৃত্বের পরিহাসে জাতি হারিয়েছে মূলমন্ত্র,

এখন দিকে দিকে স্বৈরতন্ত্র-ফ্যাসিবাদ-ভয়তন্ত্র-মবতন্ত্র।

 

স্বাধীনতার পরেও হীনমন্যতা, স্বীকৃতির দৈন্যতা একত্রীভূত,

এ জাতিকে করেছে বিভক্তি লাল সবুজের চিত্রে অবিরত।

আজ ব্যর্থতার অভিমুখে মুক্তিযুদ্ধের সঞ্চিত স্বপ্নেরা,

এক অজানা ভয় দ্রুত মুকুলিত স্বাধীনতার কাননে ঘেরা।

--------------------------------------------------------

পুরানো রঙে

 

পুরানো রঙে

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৯-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

************************

এখন মানুষেরা ভাই ছুটেছে শয়তানের বহরে,

জাহেলী যুগের কৃষ্টি কালচার গ্রাম ও শহরে।

ক্ষমতা ক্ষমতা খেলা শুরু হল মানুষে মানুষে

ছোট বড় কেউ জাগলো না আঁধার আকাশে।

 

মসনদের চারিদিকে জড়ো হল দুষ্টেরা সকলে.

তফাৎ নাইকো ক্ষমতার প্রশ্নে আসলে ও নকলে।

হউক না মাতৃকা তুচ্ছ তবু শুনি ধর ধর মার মার শব্দ,

সাপে নেঁউলে যেন খাঁটি প্রেম স্বাধীনতা জব্দ।

 

মুক্তিযুদ্ধের স্বাধীনতা কাঁদে,চোখ ছল ছল,

দূর হতে মীরজাফরেরা বলে ওরে তোরা ঢাল জল।

জাতি বুঝে না শত্রু কভূ হয় না মুক্তির বাচ্চা

ওরে-জেগে উঠো কল্লা ধরো শিক্ষাটাও আচ্ছা।

 

বুঝি না দেশদ্রোহীদের বন্ধুত্বে বীরত্ব কি যে এর,

একদিন অঝোর কাঁদবে স্বাধীনতা হারায়ে নিজেদের।

যারা হারলো যারা পালালো তারা যেন এ বঙ্গে.

কল্লা ধরেছে চেপে পুরানো রঙে তোমারই সঙ্গে।

--------------------------------------------------

 

Friday, August 8, 2025

উঠাও ডাক

 

কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৮-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**************************

এখনি  উঠাও বেজে সময়ের ঘড়ি,

এসো হে এসো তুমুল বিদ্রোহ করি।

 

উঠাও ডাক হে মুক্তিযুদ্ধের উত্তরসূরী,

বল হে তুমি লাল সবুজের অতন্ত্র প্রহরী।

উঠাও তুফান মাটি ও পাহাড়ে-

ধবংস করো ওইসব শত্রু বজ্র হুঙ্কারে।

 

আমার সোনার বাংলা গাও উচ্চ সুরে সুরে-

বল, লক্ষ শহীদের রক্ত অস্থি মজ্জা হাড়ে হাড়ে।

বল, মানবো না দোসর অসুরের তন্ত্র মন্ত্র গতি,

আমরা মুক্তি যুদ্ধের চেতনা দৃঢ় সম্মতি।

 

কোন শক্তি আছে রুখে তোমাদের অগ্রতি?

না না তোমরা ঐক্যের অবিনাশী জ্যোতি!

তোমরা মৃত্যুঞ্জয়ী মুক্তিযুদ্ধের সন্তান সন্ততি,

তোমাদের দ্বারা হবে কভূ এ মাতৃকার ক্ষতি।

 

বল -আমরা বিপ্লবী বীর  !আমরা দুর্বার প্রসন্ন-

এ স্বাধীনতা আমাদের দ্বারা হবে নাকো বিপন্ন।

এসো হে এসো বীর, শত্রুরে পদাঘাত করি,

এসো হে উঁচুশির মুক্তির নিশান উড়াও শৃঙ্খলদড়ি।

--------------------------------------------

 

 

 

আতঙ্ক

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৮-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**************************

আজ ভয়ঙ্কর আতঙ্ক বাংলার ঘরে ঘরে,

প্রচন্ড মবতন্ত্রের পরোয়ানা জনতার অন্তরে।

 

বিচারিক আদলতে বিচার নেই মুক্ত স্বাধীন,

বিবেকগুলো ভয়ে কম্পিত মৃত্যু যাত্রী প্রাণ।

সত্যের সৈনিকগুলো পালিয়েছে গঙ্গার স্রোত,

দীর্ঘশ্বাসের ধোঁয়ায় অন্ধকার করেছে ভবিষ্যৎ।

 

জনতার চোখে মুখে আতঙ্ক ভয় বিপুল কষ্ট,

দেশদ্রোহীদের তন্ত্রে মন্ত্রে স্বদেশ হচ্ছে পথ ভ্রষ্ট।

জ্ঞাণীর কলম স্থবির হয়ে গেছে সত্যের মুখোমুখি,

সত্যটা আর কেউ বলে না স্বদেশ অন্তরে রাখি।

 

কি ঘটছে! কি হচ্ছে- ভেবে দেখেছো কি ?

এ দেশ তোমাদের নয় ঘোষনাটা শুধু বাকী!

সব স্মৃতি চিহ্ন মুছে দিচ্ছে মীরজাফরের বংশধর,

দেরি হয়েগেছে, অনেক দেরি শুন কি বজ্র স্বর?

 

লক্ষ শহীদের মর্যাদা স্বদেশ যেন বুঝেনি কোনদিন,

সম্ভ্রম হারা মায়ের ইজ্জত আজো  জ্বলে লেলিহান।

আতঙ্ক! অনেক আতঙ্ক এতসব বিশৃঙ্খলা দেখে,

স্বাধীনতা আাজ হুমকির মুখে লাল সবুজের বাঁকে।

------------------------------------------------

Wednesday, August 6, 2025

এক শত্রু


কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ০৬-০৮-২০২৫ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

****************************

স্বপ্নগুলো বিপন্ন আজ;যদিও দেশটা স্বাধীন,

এখনো দিকে দিকে দেশদ্রোহীদের আক্রমন।

 

শাসকের শোষন জুলুম অত্যাচার প্রত্যহ সঙ্গী

ঠিক যেন বুকের উপর চেপে বসা ভয়ঙ্কর জঙ্গী!

মসনদে বসে রক্তের আলপনা আঁকে বুকের উপর,

মুক্তির স্বপ্নগুলোকে নিয়ত ধ্বংস করে মীরজাফর।

 

তবুও স্বপ্ন বুঁনি তবুও স্বপ্ন দেখে ক্ষুধিত দিন মজুর,

জাতির সম্মুখে আজ এক শত্রু; মুনাফিক অন্তর।

কেউ যেন নির্ভর যোগ্য নয় নেতেৃত্বের সিংহাসন,

একই রঙে মুদ্রার এপিঠ- ওপিঠের দুরন্ত প্রহসন।

 

মুখে মুখে গণতন্ত্রের কথা শুনি দীপ্ত কণ্ঠ ধারায়,

কোথাও গণতন্ত্র দেখিনা,অধিকার দেখিনা জনতায়,

স্বার্থের মিলন মিলায় চোর ডাকাতের ‍দৃপ্ত ঘোষনা,

ক্ষমতা শুধু ক্ষমতা একমাত্র লক্ষ কামনা।

 

জাতির সম্মুখে আজ এক শত্রু; দুর্ণীতি, দুর্ণীতি,

স্বাধীনতা আজ নির্বাক দেশদ্রোহীদের দেশ প্রীতি।

এ দেশটা যেন এক বিশ্বাস ঘাতকের কারখানা,

এক বিষ্ময়কর জাতি!! নিজের মুক্তিটা অজানা।

 

জাতির সম্মুখে আজ এক শত্রু; স্বৈরাচার-ফ্যাসিবাদ,

গণতন্ত্র আজ নির্বাক; চৌদিকে মবতন্ত্রের চাষাবাদ।

স্বপ্নগুলো বিপন্ন আজ: বিক্ষুব্ধ যন্ত্রনা বুকে প্রতিদিন,

তবু জাতির কান্ডারী অন্ধ বধির রাজ্যের সিংহাসন।

------------------------------------------------