Thursday, August 29, 2024

তুমি হারা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

প্রেম ধরা পড়িয়াছে এ হৃদয়ের স্পন্দনে,

শুধু অধরা তুমি! সুদূরের কোন প্রাঙ্গনে।

 

তুমি নেই তবু চঞ্চলি উঠে হৃদ-কম্পনে,

বসতখানি তোমার পিঞ্জের নিভৃত কোণে।

 

কি অনুভূতি শিরে শিরে দেয় সাড়া!

প্রণয়ের  উৎসবে তবু যে তুমি হারা।

-------------------------------------

যদি বিবেক হয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

যদি বিবেক হয় ভাষাহীন -অসুর হৃদয়!

তার সাথে হবে না কভূ সত্যের পরিচয়।

 

কোন অন্ধের পূঁজারী হয়ে নরকলোকে,

সে তাল লয় সুর দেয় স্বর্গিয় ভূ-লোকে।

তার পবিত্র আত্মা চলে গেছে দূর-বহুদূরে

সে স্বার্থের মিছিলে লুকে থাকে রূপ ধরে।

 

অগ্নির লেলিহান শিখা জ্বলে দেয় এ বুকে,

সরল আত্মারা বুঝে না - সে যে কৌতুকে।

যারে বিবেক বলি, যারে বলি আলো,

সে আনিছে ডেকে শুব্রতার ভীতর কালো!!

 

এ বুকে যেন ছদ্মবেশে মীরজাফরের মেলা,

পর্দার আড়ালে খেলে যাচ্ছে ধ্বংসের খেলা।

--------------------------------------------

 

ভ্রান্ত অভিসার

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২-০৮-২০২৪ ইং

*********************************

ভ্রান্ত অভিসারে ছুটেছো কোন পথপানে?

কার মন্ত্রে ! কি বিপদ সম্মুখে কে জানে !

 

ওরে,এখন যা মনে হয় চিরজীবনের সুখ,

সে তো এক দুষ্টের ডাক ক্ষণিক হাসিমুখ।

কত ষড়জাল- কত স্বার্থ্- কত সুপ্ত গান,

যা তুমি দেখো নাই কভূ শিহরিয়া প্রাণ।

 

হুজুগ আবেগে ছড়িয়াছো বিদ্যুৎ আলো,

এখন অন্ধকারে বসি জগৎ রে বল কালো!

কি নিবিড়তিমির নিশা, অসীম কান্তার!

চারিদিকে হিংস্র হায়েনার বজ্র হুঙ্কার--

 

কাহারে ডাকিয়া বল বিষাদে ভরা -এ জীবন,

এক ভ্রান্ত অভিসারে তুমি যে করিছো ভ্রমণ?

--------------------------------------------

Wednesday, August 28, 2024

অশুভ বলিতেছে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

বিড়ালের কাঁধে ইদুর করিতেছে ভ্রমণ,

সাপের বচনে ব্যাঙ করিতেছে রচন!!

 

সাধু তলহীন ঝুঁড়িতে খোঁজিতেছে সোনা,

চোর- দুস্যু- ডাকাত শুধিতেছে লেনা-দেনা।

 

সুন্দুরবনে বাঘ সিংহের নির্ঘূম সাধনা,

হরিণের বুকে উঠিতেছে ব্যাকুল-ব্যাদনা।

 

শান্তিরে ভুলিয়া দুঃখ যাইতেছি খুঁজিয়া,

অশুভ বলিতেছে স্বাগতম দুয়ারে আসিয়া।

---------------------------------------------------

 

স্বপনচারিণী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

যে স্বাধীনতা ছিল গণতন্ত্রের স্বপনচারিণী,

তা ক্রমে ক্রমে স্বৈরতন্ত্ররে করিছে জাগরণী!

 

কোন বিবেক তার সাধু চর্চা করিতে পারেনি,

এখানে শুধু হিংসা ক্রোধের অশুভ বন্ধনি।

ন্যায়ের অঙ্গনে লাঞ্চিত –বঞ্চিত- শঙ্কিত,

অধিকার লুণ্ঠিত- কেউ উল্লাসিত-গর্জিত!

 

এই যে অশুভ আচরণে অসভ্যতা ডাকিলে,

এ কি গণতন্ত্রের চর্চা? শুধু হিংস্রতা পুষিলে-

পশুত্ত্বরে ডাকিলে, মনু্ষ্যত্ত্বরে মারিলে অনাদরে-

হুঙ্কারে বিচারিক এজলাসে বসিলে ভরদুপুরে।

 

এতো সভ্যতার সমাধিসৌধ স্বাধীনতার বুকে-

কোন অশুভ পথে ছুটেছি শুন্যতার ডাকে?

---------------------------------------------

 

 

এই যদি হয়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

এই যদি হয় হৃদয়, এই যদি প্রেম বরণ!

তবে বলিবে কাহারে হৃদয় ক্ষরণ ?

 

অনেক স্বপ্ন তো দেখিয়েছিলে ভরদুপুরে,

তবু কেন মেঘ ভেসে যায় আকাশ-পরে!

এই যে দেহের গভীরে এত যন্ত্রণা- শোষন,

এই যে অযূত ছলনা, এই যে হৃদয় দহন।

 

প্রবল রক্ত ধারায় এই যে নয়ন ভাসে,

এই যে গভীরে তপ্ত খরা নেমে আসে।

বলো তার কতটুকু প্রেমের বাণী?

সবই তো ক্ষমতা লোভ লালসার বজ্র ধ্বনি!

 

রাগ ক্রোধের অনলে অস্থি মজ্জা পুড়িয়ে,

আজ তুমি অট্ট হাসো ঘৃণ্য ডানা ছড়িয়ে।

------------------------------------------

 

 

লালসার রাঙা দল

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

নব্য সুবিধা ভোগীরা উড়িছে ধরণীর গায়,

যদিও তাজা রক্তের স্মৃতি রহিয়াছে ধরায়!

 

খোলস ছাড়ি বেড়িয়েছে ওরে হায়েনা চরণ,

চিতা পালিয়েছে বাঘ আসিয়াছে হিংস্র ধরন।

শত লক্ষ কোটি আশা লুটিয়াছে রাঙা পায়,

ডুবিয়াছে সোনালী ঊষা কালো মেঘের ছায়।

 

রঙ ধনু রঙের মতো বিপরীত সুর্যলোকে,

জাগিয়া উঠে ছলনার রেখা-এ  ভূলোকে।

শুভঙ্করের ফাঁকি উড়িতেছে ডানা ছড়ায়ে,

শকুনেরা একই রঙে একই সুর তাল-লয়ে।

 

এ এক তামাশার ঘাঁটি এই বৈচিত্র ধরণী তল,

ঋতু বদলায়, রিপু আসে লালসার রাঙা দল।

-------------------------------------------

 

 

রাত্রির খেলা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

যে ফুল ভালবেসে প্রেমিকারে করিছো দান,

সে যেন নাহি হয় বিরহ! নাহি হয় অপমান।

 

ফুল শুকিয়ে আসিলে নাহি যেন হয় কীট,

বৃক্ষ মরিলে নাহি যেন হয় শত্রু প্রকোট!

ছায়ার পিছু ছুটে নিজ হাতে রচিও না কারা,

দিন শেষে শুন্যতায় তুমি হইবে দিশেহারা!!

 

প্রেমের শিরহণ না উঠিলে ফুটিবে না ফুল,

সেদিন তুমি হইবে বিরহী এই স্বার্থের কূল।

এই প্রেম , এই বাঁধন, শুধুই ছলনা এই মাঝারে,

প্রেমিক বুঝেনা, প্রেমিকা আর আসিবে না ফিরে।

 

এইখানে শুধুই গোধূলীর আভা, রাত্রির খেলা,

পূর্ণি এইখানে শুন্য! ভূঁত প্রেতের নগ্ন মেলা।

---------------------------------------------

Tuesday, August 27, 2024

পন্ডিত কহে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

পন্ডিত কহে, এখানে নাহিকো কিছু গৌরব,

কেবলি আবেগ- হুজুগে মাতে গো কলরব।

স্বাধীনতা কহিল, আমি ফাঁকি,শুধু হাওয়াখানি-

কবিতার কবি নাচায় তারে কেহ নাহি জানি।

---------------------------------------------------

নব সৃষ্টির নব কবি

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

ওগো, তুমি যদি হও নব সৃষ্টির নব কবি,

নব জাগরণে উঠ জাগি যুগপ্রভাতের রবি।

 

যে বাংলা হাসিবে আলোর তরুণী ঊষায়,

সে আনন্দ বিপ্লবে ছুটেছি অযূত আশায়।

কভূ শুনিতে চাহিনা নানা রাগরাগিণীতে,

বেজে উঠুক অসুর সুর আগমনী সংগীতে।

 

শহীদ রক্তে লেখা যে লিপি -যে গান বহিয়া আনে,

তারই বলি আমি স্বাধীন বাংলাদেশ জগৎ পানে।

এখনো স্বাধীনতারে খুঁজি সংগীত সৌরভে!

কেন এতো হীনতা শুন্যতা বিজয় উৎসবে?

 

ওগো, তুমি যদি হও নব সৃষ্টির নব কবি,

মুছে দাও অন্তরে আঁকা ব্যাদনার যত ছবি।

-------------------------------------------------

কে নিবে এ দায়ভার?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং

*********************************

অবাক স্বাধীনতা! অবাক করলে তুমি!

তীব্র আবেগ ক্রোধে পুড়ালে স্বদেশভূমি।

 

মিল কারখানা রাষ্ট্রিয় স্থাপনা আজও পরাধীন,

অবাক স্বাধীনতা! বেকারত্ব বাড়ালে দিন দিন।

বিচারকের বিচার পালিয়েছে দিগন্ত পেরিয়ে,

অন্ধ বধির রাষ্ট্রের প্রহরীরা ছুটিছে ভয়ে ভয়ে!

 

কি এক শুন্যতা বিরাজে বুকে হাহাকার,

স্বাধীনতার অড়ালে পরাধীনতার তরবার।

রক্তে পাওয়া পতাকা নিয়েছি যখন হাতে,

হিসাব মিলাতে পারিনা- কত রক্ত তাতে!

 

অবাক স্বাধীনতা ! বৈষম্যেই শুধু পেলাম,

হিংসা ক্রোধের আগুনে অধিকার হারালাম।

আজ লক্ষ কোটি বেকারত্বের অভিশাপ!

কে নিবে এ দায়ভার? কে শুনিবে এ বিলাপ?

-------------------------------------------

Monday, August 26, 2024

এখনো ক্রীতদাস

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

আজো সংস্কার পরাধীন! আজো বদ্ধ ঘর,

অশুভ চক্রে মুক্তি! আজো সেই বংশধর।

 

প্রহরীর কাঁধে চড়ে ওরা কে? ওরা কে ?

নৃত্য নাচে হেলে দোলে পথের বাঁকে বাঁকে!

হৃদয়ের সংস্কার না হলে ঈর্ষা রক্তের হোলি

ছড়ায়ে যাবে স্বাধীন মায়ের অলি-গলি-

 

যেখানে আবেগ হুজুগের ঢেউ নিরস্ত্রের পূঁজি-

সেখানে আত্মার সংস্কারে ছুটে যাও আজি।

সংস্কার এখনো ক্রীতদাস! আজো সে স্বপন,

আঠারো কোটি প্রাণে সে বিষ আলাপন!

 

কে লুটিছে ন্যায় নীতি! কে করিছে দগ্ধ ভূমি?

প্রাণের সংস্কার নাই, মুখে নিয়েছো মধু তুমি।

---------------------------------------------

প্রথা ভাঙ্গিয়া

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

প্রথা ভাঙ্গিয়া চলিছে প্রভাতের নব যাত্রীদল,

যা পূর্বে দেখেনি কখনো এরূপ অশুভ বল !

 

মেধার কারিগর আঠারো কোটি প্রাণের তব

মেধাবীর ঘৃণ্য আক্রোশে জ্বলিছে অভিনব!

ওরে এ কি অধঃপতন! এ কি স্মরণীয় ?

কোন মন্ত্র বলে অপমান করো বরণীয়?

 

সে তো মাতৃতুল্য জাতির ঘুম জাগা পাখি,

তারে কি করে দেখাও রক্ত রাঙা আঁখি?

সব স্বপ্ন ভেসে যাবে গুরুজনের অশ্রুজলে,

তুমি হারাবে রাত্রির পথ অথৈ সমুদ্র তলে।

 

প্রথা ভাঙ্গিয়া ফিরে এসো হে সভ্য আলোয়-

গুরুজনে করো শ্রদ্ধা আপন প্রেমের প্রলয়।

---------------------------------------------

 

পোষা বুলবুলি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

কাকের বাসায় কোকিল আসিয়াছে পথ ভুলি,

শিকারী পাতিয়াছে ফাঁদ, এখন যে লগ্ন গোধূলি!

 

কয়লার ভিতরে শুব্রতা খুঁজেছি রাঙা ঊষায়,

দুধে দিয়েছি বিষ, জীবন মরিছে হায়! হায়!

কাননে কাননে ডেকেছি বিষাক্ত মৌয়ের শূল,

তুলেছি ঘূর্ণি ঝড় তুফান, এখন ঝরিছে ফুল।

 

যৌবন তরী দিয়েছি ছাড়ি তরঙ্গ উথরোলে,

বুক চাপিয়া গর্দান ধরিছে অসভ্য বাহু বলে।

এমনি নগ্ন খেলা খেলিয়াছি ফুল কাননে,

পুড়েছি সবাই দাউ দাউ বুক চাপা আগুনে।

 

বৃক্ষের ডালে ডালে শকুন বাঁধিয়াছে বাসা,

ব্যাঙ দিয়েছে হাঁক, সাপেরা বুঁনিছে আশা।

কয়লার ভিতরে শুধুই কালো গেছি তাহা ভুলি,

আপনার সুর হারিয়ে হয়েছি পোষা বুলবুলি।

---------------------------------------------

 

সত্যের কামান দাগি

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং

*********************************

প্রতিটি রক্ত ফোটার দিতে হবে খাঁটি দাম,

শহীদ প্রাণের বদলে যে মাকে আনলাম।

 

হে স্বদেশ কে তোমারে দিয়েছে কেঁপে?

ভয় নেই!যোদ্ধা ধরবে দোসর টুঁটি চেপে!

ওরে এখানে কেউ মরে না মৃত্যুর আগে-

এখানে সবাই প্রহরী নির্ঘূম রাত্রি জাগে।

 

বিজয় সু-নিশ্চিত! ওরা মিথ্যার দায়ভাগী,

ওরে আয় মুক্তির পথে সত্যের কামান দাগি।

-----------------------------------------------

 

অশুভ ঝড়

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২-০৮-২০২৪ ইং

*********************************

বিবেক পলাতক!কানে কানে হাত চাপা,

সজারুর কাঁটা উঁচুশিরে যত্র তত্র ক্ষেপা।

 

অশুভ ঝড়! কেউ কারো করে না মানা,

চারিদিকে ছুঁড়েছে ঢিল ইট পাথরের কণা।

আজব ডংগে নব মক্তির কোলাহল !

অপমান অপদস্তে আলোক পাঞ্জেরী দল।

 

সোনালী আকাশে ঘন কুঁয়াশার মেলা,

ছড়িয়ে গেছে অলি গলি অসুর ভেলা ।

আজ দিপালী অঝোর কাঁদিছে অপমানে,

বিবেক পলাতক! সজারু কাঁটার উত্থানে।

 

মু্ক্তির ফুল ফুটবে কি উশৃঙ্খল কাননে?

ওরে ভেঙ্গে দাও সজারুর কাটা এই ক্ষণে।

রুখে দাও অশুভ ঝড় কুৎসার জঞ্জাল,

নতুবা বুক চেঁপে বসে ডাকবে মৃত্যুকাল।

--------------------------------------

Sunday, August 25, 2024

স্বীকৃতি দাও হে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৫-০৮-২০২৪ ইং

*********************************

দাও হে স্বীকৃতি দাও হে- দৃঢ় হবে বন্ধন,

বল হে মুক্তিযুদ্ধে পাওয়া এ বিজয় কেতন।

 

বল হে বুকের রক্ত দিয়ে এনেছি স্বাধীনতারে,

বল হে-রক্ত পণে করিব রক্ষা বাংলা- মাতারে।

বল হে মাতৃকা প্রেম এ বুকে করিব সঞ্চিত,

বল হে বিদ্রোহী চেতা প্রাণ এ বঙ্গে লাঞ্চিত।

 

ধনী -গরীব,কালো- ধ্বল সবাই মোরা ভাই,

শুধু স্বীকৃতি চাই, লাল-সবুজের স্বীকৃতি চাই।

বল হে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সম্প্রদায়,

অটুট বন্ধনে থাকিব সদা কঠিন প্রতীজ্ঞায়।

 

লক্ষ শহীদের বিজয় কেতন শ্রেষ্ঠ পৃথিবীর,

বল হে বল- লাল-সবুজ জাতির অহংকার।

-------------------------------------------