কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং
*********************************
প্রতিটি রক্ত ফোটার
দিতে হবে খাঁটি দাম,
শহীদ প্রাণের বদলে যে
মাকে আনলাম।
হে স্বদেশ কে তোমারে
দিয়েছে কেঁপে?
ভয় নেই!যোদ্ধা ধরবে
দোসর টুঁটি চেপে!
ওরে এখানে কেউ মরে না
মৃত্যুর আগে-
এখানে সবাই প্রহরী নির্ঘূম
রাত্রি জাগে।
বিজয় সু-নিশ্চিত! ওরা
মিথ্যার দায়ভাগী,
ওরে আয় মুক্তির পথে সত্যের
কামান দাগি।
-----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।