শনিবার, আগস্ট ২৪, ২০২৪

পৌঁশাচিক উচ্ছাস

 কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

**********************************

,

এসো হে, এসো হে সভ্যতা সরল অন্তরে,

মানবের হৃদয়ে অতুল্য শ্রুদ্ধাবোধ ভরে!

 

অভ্যসতায় মেথেছে সব মিলে পরস্পরে,

কেউ কারো সন্মান নাহি করে বহুদিন ধরে।

হিংসা বিদ্বেষ, রাগ ক্রোধ অসভ্যতার ভূষণ,

মানবের রন্ধে রন্ধে করিয়াছে উদ্ভোধন।

 

চারিদিকে আত্মভেদের বিপদ- অঙ্কুর

হীনতা ক্ষীণতা ঘেরিয়াছে মানুষেরে বিস্তর।

কি এক অসভ্যার কলঙ্ক বিচারিক অঙ্গন!

ওরে শুভ্র বিবেক এ কি সভ্যতার উদাহরণ ?

 

এতো এক পৌঁশাচিক উচ্ছাস জন্তুর খেলা!

তবে কি মানুষ হারিয়েছে সভ্যতার ভেলা ?

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...