কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
কোন অভিশাপে রাত্রির আঁধার
বারে বারে !
তুমুল ঘূর্ণি ঝড়ে ফিরে আসে
বাংলার দ্বারে।
চৌদিকে ছলনার ভূমিকায় ইনসাফের
বিকৃত ভান,
ত্রাসের বিকট ভঙ্গিতে কান্ডারী
গাহিছে মুক্তির গান।
যতবারই মুখোশধারী
দিশারীরে করেছি বিশ্বাস,
ততবারই এই অন্ধতা বারেবারে
করিছে পরিহাস!
জন্ম হতে দেখেছি পদে পদে এই
বিভীষিকা-
এখনো সেই নিপুন শিল্প
দ্বারে দ্বারে প্রবেশিকা।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।