রবিবার, আগস্ট ২৫, ২০২৪

বংশের পাপে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২৫-০৮-২০২৪ ইং

*********************************

তুমি যদি হ্যাঁ বল বজ্র স্বরে বার বার,

আমারও আছে না বলার ন্যায্য অধিকার।

 

পক্ষে হলে জিন্দাবাদ! না হলে নিন্দাবাদ,

এটা কি বৈষম্যহীন চার্চার চাষাবাদ ?

মত পথ ভিন্ন গণতন্ত্রের অনুপম শৈলী,

আপনার বিরোধী হলে তারে স্বৈর বলি।

 

ন্যায্য অধিকার কঠিন পাথরে ঢাকা,

স্বার্থের মিছিলে মিছিলে গণতন্ত্রের চাকা।

কি এক অদ্ভুদ আগুনের উত্তাপে,

অশুভ গলা টিপে ধরেছে বংশের পাপে।

 

গণতন্ত্রের শ্লোগান হবে তবু থরোথরো,

হ্যাঁ না কোন পক্ষই আজ  নাই কারো।

এ এক বংশের পাপে বাজছে পদধ্বনি,

জানি না কবে দেখা পাব গণতন্ত্রের খনি!!

------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...