কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৩-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
চারিদিকে নাঁচিতেছে গগণের
কালো মেঘ,
এদিকে অন্তরে দুলিতেছে হুজুগের
আবেগ!
দালালেরা আসি ঠোঁটে ঠোঁটে
করিতেছে চম্বুন-
সাপে নেউলে শিরহন পুলকে
তুলিতেছে তুফান!!
এখন এক অনন্ত শুন্যতা
প্রত্যাশার কূলে কূলে,
মৌমাছিরা তুমুল গর্জনে উড়িতেছে
ফুলে ফুলে।
কীট পতঙ্গেরা দখলে মাতিছে
বঙ্গ মাঝার,
এখন চাটুকার বাঁধিয়াছে আপন
স্বার্থের ঘর।
যারা গর্জে বলিত ইনসাফের
কবিতা আমার,
তারাও পড়িতে পারে না কবিতাখানি
দিবাকর!!
স্বাধীনতা উড়িছে শুন্যে-
নাই কোন ঠাঁই ঘাট,
আমরা ছুটেছি অধরার পিছু অসুর মন্ত্র পাঠ।
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।