কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
*********************************
তোমার রূপ লাবণ্যে পুড়ে
অঙ্গার হয়নি,
হৃদয়ের জন্যে তোমারে
চেয়েছি ধরণী!
আমি কাঁদিনা, কাঁদে বরং
এ হৃদয়,
তোমারে বন্ধী রেখেছি এ
প্রাণে হায়!
পবিত্র জলে স্নান করে
শুদ্ধ হবো বলে,
প্রেমের দরিয়া ছেড়েছি
তরী কল্লোলে-
দু’হৃদয়ের যুগল বন্ধনে
যুগল উল্লাসে
এ পৃথিবীকে জানাবো
প্রণয়ের হরষে।
-----------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।