কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
*********************************
আদর্শহীন ঐক্যে
নিবিড়তিমির নিশা,
অসীম কান্তার দুর্গমগিরি
দুর্ল্ভ আশা।
অন্ধকারের বিজয় মুক্তি
বাহু বল গর্জ্ন,
অসুর ছোবলে হারায় তাহা
জগৎ পান।
যদিও মনে হয় যুদ্ধ
বিজয়ের চির সুখ,
তবুও এখানে মীরজাফরের
রাঙা চোখ মুখ!
কত স্বপ্ন কত তৃপ্তি কত
বিপ্লবের গান,
আশাহত করিয়ার যায়
শিহরিয়া প্রাণ।
স্বপ্নের মাঝেও দুঃস্বপ্ন
ঝলি উঠে বজ্র আলো
তখনই থরো থরো কাঁপে
যারে বাসি ভালো।
আদর্শহীন ঐক্য ডাকিয়া
বলে-ধন্য নহে জীবন,
শুধু স্বার্থের লাগিয়া
এক তরীতে করিছে ভ্রমন।
যদি না থামে যৌবনের এ
উত্তাল ঘূর্ণি ঝড়!
বিপ্লবের স্বাধীনতা হেরে
যাবে,ভেঙ্গে যাবে মর্ম্র!!
---------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।