রবিবার, আগস্ট ২৫, ২০২৪

বিবর্ণ্ স্মৃতি

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ২২-০৮-২০২৪ ইং

*********************************

জনতা উঠিছে ক্ষেপিয়া নির্ভয়  বিপুল,

মৃত্যুর মিছিলে মিছিলে ফুটিছে ফুল।

 

বৈষম্য বিরোধী বিপ্লব গিয়েছে ছড়ায়ে,

শাসক শোসনের হাওয়া ছুটিছে পালায়ে-

বিপ্লবীর চোখ চাহিছে অন্ধকার ছায়,

তবু কেন অধরা সোনালী সূর্য্ হায়!

 

বিরহ বন্যার বেগে ছুটিছে গগণের মেঘ,

বুকে জ্বলিছে প্রতিশোধ ক্রোধের আবেগ।

বিপুল ধূসর ছাঁই উড়িছে অসীম আকাশে,

অনেক কালজয়ী স্মৃতি অশ্রু জলে ভাসে।

 

এ স্বাধীনতার ভীতরেও  প্রচ্ছন্ন জিজ্ঞাসা,

আলোর মাঝে কেন আঁধার বাঁধিছে বাসা?

বুলেটের বিবর্ণ্ স্মৃতি এখনো বুকে বুকে-

এ স্বাধীনতা যেন না হয় নিরর্থ্- কৌতুকে।

------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...