কলমেঃ মোঃ আমিনুল এহছান
মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
*********************************
যদি বিবেক হয় ভাষাহীন -অসুর
হৃদয়!
তার সাথে হবে না কভূ সত্যের
পরিচয়।
কোন অন্ধের পূঁজারী হয়ে
নরকলোকে,
সে তাল লয় সুর দেয় স্বর্গিয়
ভূ-লোকে।
তার পবিত্র আত্মা চলে
গেছে দূর-বহুদূরে
সে স্বার্থের মিছিলে
লুকে থাকে রূপ ধরে।
অগ্নির লেলিহান শিখা
জ্বলে দেয় এ বুকে,
সরল আত্মারা বুঝে না - সে
যে কৌতুকে।
যারে বিবেক বলি, যারে
বলি আলো,
সে আনিছে ডেকে শুব্রতার
ভীতর কালো!!
এ বুকে যেন ছদ্মবেশে
মীরজাফরের মেলা,
পর্দার আড়ালে খেলে
যাচ্ছে ধ্বংসের খেলা।
--------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।