কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৩-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
রক্ত শুকাইবার আগেই মুক্তিরা
কাঁদিতেছে,
কি এক অবাক বিষ্ময়ে
স্বাধীনতা পালিয়াছে!
এক ত্রাসের যবনিকায় আরেক
ত্রাসে প্রবেশিকা,
করুণ কাতর সনে অপলক চেয়ে
চেয়ে মাতৃকা।
ষড় ঋতুর আগমনে ষড়রিপু আসিয়াছে
হায় হায়!
পালা বদলের ঝড় তুফানে বসন্ত
বেলা যায় যায়।
কভূ কি ফুটিবে না মুক্তির
ফুল বাঁধন ছুটি?
এক তামাশার মেলা বসিয়াছে সোনার
মাটি ।
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।