কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং
*********************************
এই যদি হয় হৃদয়, এই যদি
প্রেম বরণ!
তবে বলিবে কাহারে হৃদয় ক্ষরণ
?
অনেক স্বপ্ন তো
দেখিয়েছিলে ভরদুপুরে,
তবু কেন মেঘ ভেসে যায়
আকাশ-পরে!
এই যে দেহের গভীরে এত
যন্ত্রণা- শোষন,
এই যে অযূত ছলনা, এই যে
হৃদয় দহন।
প্রবল রক্ত ধারায় এই যে
নয়ন ভাসে,
এই যে গভীরে তপ্ত খরা
নেমে আসে।
বলো তার কতটুকু প্রেমের
বাণী?
সবই তো ক্ষমতা লোভ
লালসার বজ্র ধ্বনি!
রাগ ক্রোধের অনলে অস্থি
মজ্জা পুড়িয়ে,
আজ তুমি অট্ট হাসো
ঘৃণ্য ডানা ছড়িয়ে।
------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।