কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
ঈগল এসে খুলে দিয়াছে নব লুটেরাজের
গ্রন্থি!
শকুন ছুটিছে ঝাঁকে ঝাঁকে আদি
হাওয়ার পন্থি।
নব সাজে সাজিছে সেই
ঘাতকের দুলাল,
হিংসা বিদ্বেষ ছড়ায়ে রক্ত
রাঙা লাল।
একই রূপে সেই মঞ্চে চলিতেছে
আদি নৃত্য,
কোথাও নেই কোন ঝলকানির
ঝলমল চিত্ত।
চোরেরা সিঁধ কাটিছে
স্বাধীন কনকচাঁপার কুঞ্জ,
সবুজ শ্যামল তরু লতায়
ঝরিছে বকুলপুঞ্জ।
শৃঙ্খলে উশৃঙ্খল বিচারে
অবিচার চলিছে চারিধার,
নিরপক্ষে পক্ষ, আলোতে আঁধার
গ্রাসিয়াছে এবার।
হরেক রঙের চিলেরা উড়িছে ফুল গন্ধ এলাকায়,
স্বাধীন কানন ডুবিছে
জুলুম অত্যাচারীর বন্যায়।
--------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।