কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং
*********************************
আজো সংস্কার পরাধীন!
আজো বদ্ধ ঘর,
অশুভ চক্রে মুক্তি! আজো
সেই বংশধর।
প্রহরীর কাঁধে চড়ে ওরা
কে? ওরা কে ?
নৃত্য নাচে হেলে দোলে
পথের বাঁকে বাঁকে!
হৃদয়ের সংস্কার না হলে
ঈর্ষা রক্তের হোলি
ছড়ায়ে যাবে স্বাধীন মায়ের
অলি-গলি-
যেখানে আবেগ হুজুগের ঢেউ
নিরস্ত্রের পূঁজি-
সেখানে আত্মার সংস্কারে
ছুটে যাও আজি।
সংস্কার এখনো ক্রীতদাস!
আজো সে স্বপন,
আঠারো কোটি প্রাণে সে
বিষ আলাপন!
কে লুটিছে ন্যায় নীতি!
কে করিছে দগ্ধ ভূমি?
প্রাণের সংস্কার নাই,
মুখে নিয়েছো মধু তুমি।
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।