কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ ২৮-০৮-২০২৪ ইং
*********************************
যে স্বাধীনতা ছিল
গণতন্ত্রের স্বপনচারিণী,
তা ক্রমে ক্রমে
স্বৈরতন্ত্ররে করিছে জাগরণী!
কোন বিবেক তার সাধু চর্চা
করিতে পারেনি,
এখানে শুধু হিংসা
ক্রোধের অশুভ বন্ধনি।
ন্যায়ের অঙ্গনে লাঞ্চিত
–বঞ্চিত- শঙ্কিত,
অধিকার লুণ্ঠিত- কেউ উল্লাসিত-গর্জিত!
এই যে অশুভ আচরণে অসভ্যতা
ডাকিলে,
এ কি গণতন্ত্রের চর্চা?
শুধু হিংস্রতা পুষিলে-
পশুত্ত্বরে ডাকিলে, মনু্ষ্যত্ত্বরে
মারিলে অনাদরে-
হুঙ্কারে বিচারিক এজলাসে
বসিলে ভরদুপুরে।
এতো সভ্যতার সমাধিসৌধ
স্বাধীনতার বুকে-
কোন অশুভ পথে ছুটেছি
শুন্যতার ডাকে?
---------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।