কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
পাকড়াও করো এই হায়েনার
ছানা !
এরা শান্ত নয়, হিংস্র
পশুদের বংশখানা।
এদের বদ্ধ করো আঁধার
কুটিরে চারিপাশ!
ভয়ানক ছোবল দিতে এসেছে,
করো নাশ!
এরা রক্ত মাংস ছিড়ে খায়, এরা
দশমন,
এরা দৈত্যের
দাঁত,রাক্ষসের আক্রমণ !
পাকড়াও করো হায়েনার ছানা-এ
সড়ক,
এরা অমঙ্গলের দূত! এরা
ভীষণ মড়ক!
এরা একে একে গ্রাস করে
বিপ্লবের রক্ত,
এরা কেড়ে নেয় প্রাণ, এদের
দাঁত শক্ত।
এরা স্বাধীনতার অভিশাপ, এরা
পাপ,
সমূলে করো ধ্বংস,করে ফেলো
সাফ!
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।