কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৪-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
জড়ায়ে আছে যত বাধা, ছড়ায়ে
যেতে চাই,
ওরে, চল হে বিপ্লবী- মুক্তির
সংগ্রামে যাই!
কান পেতে শুনো হে মায়ের
অঙ্গে ব্যাথা বাজে,
ওরে, তার সন্তান হয়ে আমি
যে মরি লাজে!
জানি হে দেশপ্রেম মম
জীবনে শ্রেয়তম,
তবু পাইনা খুঁজে দেশপ্রেমিক
যোদ্ধার-সম।
চৌদিকে ভাঙাচোরা ঘরেতে অগ্নি
পোরা,
প্রাণে বড় কষ্ট লাগে চাহি
না যে এ ধারা।
ক্ষমতারে আবরিয়া ধূলাতে
ঢাকে হিয়া,
জুলুম -অত্যাচারে স্বৈরতন্ত্ররে
ডাকিয়া-
ওরা ডাকি আনে জাতির মরণ রাশি রাশি-
আমি যে মরি লাজে তবু
দেশটারে ভালবাসি।
এখনো অনেক পথ বাকী তাইতো ডাকাডাকি,
হায় বিপ্লবী, আয় বিপ্লবে
মাতৃকার মান রাখি।
-------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।