কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************************
যে স্বাধীনতা, যে মুক্তি
ছিল জীবনের সাধনা!
ওরে জাতি, গুছিবে কি
চিরজনমের বেদনা?
হৃদয়ে মাতৃকা প্রেম উঠাও
হে জ্বলে
কৃপা করিয়ো না কোন ক্ষণে
কোন কালে।
ওরে চৌদিকে ঘিরে আছে যড়যন্ত্রের
কুট চাল,
ছদ্মবেশী বিপ্লবের মায়া
জাল!
মাতৃকা পণে যত রক্ত যায়
সহিবার চাই,
হারিতে চাহি না বঙ্গ
পতাকা যুদ্ধে যাই।
হে জাতি ঐক্য হও, সম্মুখে
অসনি সংকেত!
সাবধান! রাঙা চুক্ষে দৈত্য
দানব ভূঁত প্রেরেত।
প্রহরীর যে ডাক সেই ডাক
দাও,
নির্ঘূম রাত্রি তরীর পাঞ্জেরী
জ্বালাও।
ওরে আর নহে দেরী, আর নহে
মিছে মিছে,
সাবধান ! জাগ্রত থেকো,
ওরা পিছে পিছে।
-----------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।