কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
********************************
আইনের শাসন!মুক্তির পথে আজকে
অভিসার,
অনেক রক্তের পরে পেয়েছি
স্বাধীনতা আমাদের।
আইনের শাসন কি পেয়েছি,
অধিকার দিয়েছি ছুটি,
আপনার ভিতরে নেই শুদ্ধি অভিযানে বৃথাই লুটি।
দুর্ণীতির দিকে ছুটিছে
লাল-সবুজের আঁখি দু’টি,
দল অন্ধে গণতন্ত্রের
চিৎকার করি ছিনায়ে খুঁটি।
আহা পতাকা পেয়েছি! পেয়েছি
মুক্ত হাওয়া-
পায়নি আইনের শাসন যদিও
স্বাধীনতার চাওয়া।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।