কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ০১-০৯-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
********************************
অনেক স্বপ্ন ছিলো তোমায় ঘিরে
এ অন্তরে,
এখনো তুমি যা খুশি তাই করো
একই সূত্র ধরে।
পরিবর্তনটা কোথায় ! তুমি
কি বলতে পারো?
এখনো স্বাধীনতা পাইনি, আতঙ্ক
কাটেনি কারো!
বিপ্লবের পরে যে স্বৈরাচার
করেছি অবসান,
সে চরিত্রেই তোমারে দেখি
নবরূপে উত্থান।
এখনো জোড় দখল হুমকি দমকি
স্বাধীন বেশে,
বাক রুদ্ধ করি গেয়ে যাও আপন
গান হরষে!
রাগ ক্রোধ আক্রোশে খেলা
খেলছো কত ছলে,
অনল ঝড় তুফানে কত বুক ভাসাও
অশ্রুজলে।
তোমার এই খেলা নাহি চাই-
নাহি ভালবাসি-
সাম্যের গানে গানে জাগাও
দুঃখী বঞ্চিতের হাসি।
অনেক স্বপ্ন ছিলো তোমায় ঘিরে
গাইব জয়গান,
তবে কেন নয় মুক্তির পথে নবরূপে-
এ উত্থান?
----------------------------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।